চাকলা ধামে লোকনাথ ব্রহ্মচারীর তীর্থ স্থানে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র তীর্থস্থান উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার চাকলা ধামে অনুষ্ঠিত হলো প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান।

উল্লেখ্য শনিবার কয়েক হাজার পূর্ণার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে চাকলা ধাম চত্ত্বর। অতিথিদের সঙ্গে আনন্দঘন পরিবেশে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ন সাহা, জেলা পরিষদের কো মেন্টর মনোজ রায়,উজ্জ্বল বাবু, আনিসুর রহমান, সহ মন্দির কমিটির কর্মকর্তারা।

