জেলা 

দেগঙ্গায়,ডেঙ্গু প্রতিরোধে অভিনব উদ্যোগে একেএম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :  ডেঙ্গুর প্রকোপে রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ কর্মসূচি চলছে। পশ্চিমবঙ্গ সরকারের জনমোহিনী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দেগঙ্গা থেকে নির্বাচিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ এর উদ্যোগে রবিবার শতাধিক মানুষের হাতে মশারি,বালতি ও স্বাস্থ্য বিষয়ক ঔষধ সামগ্রী তুলে দিতে দেখা হয়।

বলাবাহুল্য দেগঙ্গায় ডেঙ্গুর প্রকোপ নিবারণে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে ব্লক প্রশাসন ও জনপ্রতিনিধিরা। শনিবার ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রক্তদান শিবিরে জনপ্রতিনিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঠিক তেমনি দেগঙ্গার আমুলিয়া,কলসুর,সোহাই শ্বেতপুর সহ বিভিন্ন অঞ্চলের দুস্থ মানুষদের বাড়িতে ঘুরে ঘুরে নিজ উদ্যোগে নতুন মশারি,বালতি সহ স্বাস্থ্য সামগ্রী তুলে দেয় পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি,জেলা তৃণমূল কংগ্রেসের তরুণ লড়াকু মুখ তথা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, সঙ্গে ছিল স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, জেলা পরিষদ সদস্য উষা দাস, বিশিষ্ট সমাজসেবী রিংকু সাহাজি, সমাজসেবী রেজিউল আলি(রাজু),মইফুল আকুঞ্জী(ব্যারিস্টার), সহিদুল, এমদাদুল হক, প্রমূখ।

Advertisement

‌‌যার উদ্যোগে এই মহান কর্মসূচি সেই একেএম ফরহাদ জানান, রাজ্য সরকারের জনমোহিনী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি ও অন্যতম নেতা ফিরহাদ হাকিমদের নির্দেশে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা পেয়ে থাকি। নিয়মিতভাবে মানুষের জন্য কিছু করতে পারলে মানুষ হিসেবে ধন্য মনে হয়। তাই দলের অনুগত কর্মী হিসেবে একেবারে নিচু তলায় মানুষের হাতে মশারি সহ প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেওয়ার পাশাপাশি বাড়িতে ঘুরে জমা জল অপসারণ সহ লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন করা হচ্ছে বলে তিনি জানায়।

একেএম ফারহাদ আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় করো না যেমন দূরীভূত হয়েছে ঠিক তেমনি ডেঙ্গুও অতি সত্বর রাজ্য থেকে বিদায় নেবে। তাই সকল সমাজ সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান। একই সঙ্গে এলাকাবাসীর কাছে তিনি বার্তা দেন নভেম্বরের প্রথম তারিখ থেকে রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, সেখানে উপভোক্তাদের প্রয়োজনীয় তথ্য সহকারে উপস্থিত হয়ে নিজেদের প্রাপ্তি বুঝে নেওয়ার আহবান জানান।দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি জানায় মানুষের পাশে থেকে কাজ করে যাওয়াই আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য তাই সে কাজই আমরা করে চলেছি সবাই।

স্থানীয় বাসিন্দা তপন ঘোষ জানায় এইভাবে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে মশারি সহ প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেওয়ার জন্য একেএম ফারহাদ সহ তার টিমকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করেন। মশারফ হোসেন নামে অন্য এক ব্যক্তি জানায় বিগত দিনেও এই সকল মানুষকে মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে আবারও তারা যেভাবে পাশে এসে দাঁড়ালো তাদের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ