Featured Video Play Iconজেলা 

নানা প্রলোভন সত্ত্বেও আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি, টাকার প্রলোভন ছিল,মন্ত্রীত্বের প্রলোভন ছিল তা সত্ত্বেও আদর্শ ত্যাগ করিনি, আমি মনে করি বিজেপি এবং তৃণমূল একই : নওশাদ সিদ্দিকী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: ভাঙরের মানুষ আমার প্রতি যে বিশ্বাস এবং আস্থা রেখেছিল আমি তা যথাযথভাবে পালন করার চেষ্টা করে গেছি। ভাঙরের সম্মানকে এমন এক জায়গায় পৌঁছে দিতে পেরেছি যা সমগ্র পশ্চিম বাংলার মানুষ এখন ভাঙর সম্বন্ধে একটা আলাদা অনুভব করে আজ রবিবার ভাঙরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী।

তিনি এদিন দৃঢ় কন্ঠে বলেন নানা প্রলোভন সত্ত্বেও আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। টাকার প্রলোভন ছিল, মন্ত্রিত্বের প্রলোভন ছিল আমি তা গ্রহণ করিনি কারন আমি মনে করি একটা আদর্শ নীতি থাকা অবশ্যই প্রয়োজন। আমাদের দেশের রাজনীতিতে যদি আদর্শ নীতি সবাই বজায় রাখতো তাহলে সবকিছু ঠিকঠাক থাকতো।

Advertisement

নওশাদ সিদ্দিকী এদিন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বলেন বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোন তফাৎ নেই। এরা একে অপরের ভাই ভাই। গুজরাট দাঙ্গার কথা স্মরণ করিয়ে তিনি বলেন সেই নৃশংস দাঙ্গার বলি হয়েছিল আমাদের মুসলিমরা সেই সময় তৃণমূল নেত্রী কি করেছিলেন তা সকলেই জানেন,নতুন করে আর বলার অপেক্ষা রাখে না।

তিনি একদিন বলেন সবাই বিক্রি হয় না প্রতিবাদ সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক অধিকার আমরা আদায় করে ছাড়বো। আগামী পঞ্চায়েত নির্বাচনে লড়াই হবে জোরদার। আমাদের নবীর সম্পর্কে নুপুর শর্মা যে কুৎসিত মন্তব্য করেছিলেন তার প্রতিবাদে এই রাজ্যের মুসলিমরা পথ অবরোধ করে আন্দোলন করছিল সেই আন্দোলনকে কোন একজন নেত্রী বলেছিলেন দিল্লিতে গিয়ে আন্দোলন করার কথা। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখিয়ে দেব এই কথা বলার খেসারত ওই নেত্রীকে দিতে হবে বলে নওশাদ সিদ্দিকী হুঁশিয়ারি দেন।ভাঙরের জনসভায় যে বক্তব্য নওশাদ সিদ্দিকী রেখেছেন তার কিছু অংশ আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে তার লিংক এই খবরের সঙ্গে জুড়ে দেওয়া হল আগ্রহীরা দেখে নিতে পারেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ