বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

হজরত মোহাম্মদ (সা:) / আরেফা গোলদার

শেয়ার করুন

বিশ্ব মানবতার মূর্ত প্রতীক হযরত মুহাম্মদ সাঃ এর আজ জন্মদিন এই উপলক্ষেই সমগ্র বিশ্বজুড়ে তাঁর স্মরণে নানা অনুষ্ঠান হচ্ছে। বাংলার জনরব এর সাহিত্যের পাতায় নবীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি কবিতা লিখেছেন আরেফা গোলদার। এই কবিতার মধ্যে ফুটে উঠেছে নবীর প্রতি এক অকৃত্রিম প্রেম ও শ্রদ্ধা যা আপনাকে পড়তেই হবে। স্বভাব কবি আরেফা গোলদারের এই কবিতা পেয়ে আমরা ধন্য এবং তাঁর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন ।

——————————————————————–

হজরত মোহাম্মদ (সা:)

✍️আরেফা গোলদার

*********************

ধূসর বালু ঊষর মরু আগুন ঝরা আকাশ

উঠলো সেজে মরুদ্যানে খুশি ভরা বাতাস।

মদিনার বুকে আজ ফুটেছে এক

সুগন্ধি ফুল

সে সুবাসে মাতোয়ারা তামাম সৃষ্টি

কূল ।

যাঁর কারণে আকাশ কুসুম গ্রহ সূর্য

চাঁদ

দোজাহানের বাদশা তিনি প্রিয় মোহাম্মাদ।

আজন্মই সত্যবাদী তাইতো আল ‘

আমীন

আঁধার মাঝে বিশ্ব প্রদীপ ।তাঁর আদর্শই দ্বীন।

স্বয়ং খোদা বন্ধু যাঁর। মহান নেতা

যিনি

সার্চ করলে গুগল বলে শ্রেষ্ঠ মানব

তিনি।

তাঁকে নিয়ে লিখি যে জ্ঞানের বহর

কই

সাগর যদি কালি হয় তবু হবে কি

বই!

দিনযাপনে তাঁর আদর্শ থাক আমলনামায়

তিনিই যে মুর্শিদ আমার খোয়াবনামায় ।।

✍️আরেফা গোলদার


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ