তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধান নগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়,চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী , জাতীয় কর্মসমিতিতে গুরুত্ব পেলেন মমতার ঘনিষ্ঠরা
বাংলার জনরব ডেস্ক : কিভাবে জাতীয় কর্মসমিতির পেতে এবার মমতা বন্দোপাধ্যায়ের কাছের মানুষরাই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। ফিরহাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য সুব্রত বক্সী শুখেন্দু শেখর রায় প্রমুখ মমতার ঘনিষ্ঠ ব্যক্তিরাই জাতীয় কর্মসমিতির ভালো পদ পেয়েছেন। তবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সহ সভাপতি যশবন্ত সিন্হা, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য। কমিটির মধ্যে সমন্বয়ের দায়িত্বে ফিরহাদ হাকিম, কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। নীতি নির্ধারণ কমিটিতে যশবন্ত সিন্হা, অমিত মিত্র। তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হল সুখেন্দুশেখর রায়কে।রাজ্যসভার অধিবেশনে মুখপাত্র হলেন সুখেন্দু, লোকসভায় কাকলী ঘোষ দস্তিদার। তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হল সুখেন্দু, কাকলী, মহুয়া মিত্র।
বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি অনিতা মণ্ডল। চন্দননগরের মেয়র হচ্ছেন রাম চক্রবর্তী। আসানসোলের মেয়র হচ্ছেন বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, অভিজিৎ ঘটক।
কালীঘাটে মমতার সভাপতিত্ব তৃণমূলের জাতীয় কর্মসমিতি বৈঠক আজ হয়। এ দিন জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে পরপর ৩টি আলাদা বৈঠক করেন মমতা। সূত্রের খবর, বৈঠক শুরুর কিছু আগে অভিষেকের সঙ্গে কথা বললেন মমতা। এর পরে অভিষেক, মলয় ঘটকের সঙ্গে কথা বলেন। তারপরে অভিষেক, ফিরহাদ, মলয়ের সঙ্গে কথা বলেন তৃণমূলনেত্রী।

