বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ভাঙড়ে অনুষ্ঠিত হল কবিতা উৎসব-২০২২

শেয়ার করুন

বংশীবদন চট্টোপাধ্যায়ের প্রতিবেদন: দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে রবিবার অনুষ্ঠিত হল কবিতা উৎসব-২০২২। কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়ে এই উৎসবের আয়োজন করেন ভাঙ্গড় নবোদয় সমিতির সম্পাদক সাহানুর ইসলাম। এ দিনের কবিতা উৎসবে একাধিক জেলার নবীন-প্রবীণ একঝাঁক কবি অংশগ্রহণ করেন। উৎসবের শুভ সূচনা করেন ভাঙ্গড়ের প্রবীণ কবি ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রব খান। শুরুতেই সাংবাদিক সাদ্দাম হোসেন মিদ্দে কবিতা পাঠ করেন। উপস্থিত ছিলেন কবি লালমিয়া মোল্লা, শিক্ষক, সাংবাদিক, প্রাবন্ধিক ও কবি মহম্মদ মফিজুল ইসলাম, কবি আজরাবানু, সামসুল আলম, মিলন মান্নান,আমান মোল্লা, পৃথিবী রাজ, মুজাহিদ প্রমুখ। প্রত্যেকেই কবিতা পাঠ করেন।

কবি মহম্মদ মফিজুল ইসলাম একগুচ্ছ স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত কবিদের মোমেন্ট ও পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সংগীত পরিবেশন করেন গোলাম আম্বিয়া। অনুষ্ঠানের শেষে সকলের জন্য প্রীতিভোজের ব্যবস্থা ছিল। এদিনের অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক সাহানুর ইসলাম ও সাংবাদিক সাদ্দাম হোসেন মিদ্দে।

Advertisement

সম্পাদক সাহানুর ইসলাম বলেন, “এ বছরের সাফল্যের ওপর ভরসা আগামী বছরেও আরও বড়ো করে কবিতা উৎসবের আয়োজন করা হবে। রাজ্যের অন্যান্য কবিদেরও আমন্ত্রণ জানানো হবে।”

উদ্যোক্তাদের আতিথেয়তা অত্যন্ত প্রশংসনীয়। উপস্থিত কবিরা আমন্ত্রণের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ