পূর্ণদাস স্ট্রিটের ‘ক্যাফে কফি কথা’র বর্ষপূর্তি
সেখ আবদুল আজিম : করোনার চোখ রাঙানিকে পরোয়া না করে সকলের আশীর্বাদ নিয়ে একবছরে পা রাখলো পূর্ণ দাস স্ট্রিটের ‘ক্যাফে কফি কথা’।সেলিব্রেটিদের উপস্থিতিতে এদিন কেক কেটে চললো দেদার সেলিব্রেশন।

ক্যাফে কফি কথার খাদ্য তালিকায় রয়েছে বিদেশী মক টেল থেকে শুরু করে ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবার,বার্গার থেকে পাস্তা,এছাড়া ও সকালের জলখাবার থেকে রাতের ডিনার সবই। এছাড়াও এখানে রয়েছে সাহিত্য,সঙ্গীত,সুর, বুটিকের ব্যবস্থা ও।গত বছর থেকে নতুন শিল্পী, সংগীতশিল্পী, চলচ্চিত্র নির্মাতা, লেখকদের স্বাগত জানাতে আরও বেশি করে এসবের আয়োজন রাখা হয়েছে।একটি ছোট্ট কুঁড়ি সম্পূর্ণ ফুলে রূপান্তরিত হওয়াটা খুবই আনন্দের,জানালেন ক্যাফে কফি কথার কর্ণধার মৌ রায় এবং শ্রীরূপ চৌধুরী।এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ,অভিনেতা অংশু,প্রতীক,রিয়া সহ অন্যান্যরা।
Advertisement


