চেঙ্গাইল কাজী পাড়ায় মাদ্রাসায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
এম, এ, মনু, উলুবেড়িয়া: ইসলামী সংস্কৃতিকে যুগ উপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তা উপলব্ধি কম বেশি কিছুটা হয়েছে বলে মনে হলো। চেঙ্গাইল কাজী পাড়ায় মাদ্রাসার খুদে পড়ুয়াদের নিয়ে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে বাৎসরীক আয়োজন করে।দ্বীনি শিক্ষার পাশাপাশি ইংরেজি, উর্দু ভাষার দক্ষতা ছাত্র ছাত্রীরা প্রমাণ করে দেখাল মঞ্চে বক্তব্যে, অভিনয়ের মাধ্যমে। সীমাবদ্ধতা কাটিয়ে এগিয়ে যেতে পারে।
এদিন অধিক রাত পযর্ন্ত বিভিন্ন বিষয়ে অনুষ্ঠানে পরিচয় পাওয়া গেল, এই অনুষ্ঠানকে ঘিরে কচিকাচাদের সঙ্গে সাধারণ মানুষের উৎসাহ ছিল তুঙ্গে। প্রশিক্ষক মহঃ আলাউদ্দিন, হাফেজ সোহরাব, উদ্যোগীদের মধ্যে কাজী আমিরুল, কাজী নবাব আলী, নূরুল মোল্লা, আব্দুল কাদিম,এনামূল হাসান, প্রমুখ, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়,এবং অংশগ্রহণ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষক হাফেজ মুশাকালিমুল্লা, হাফেজ ইদ্রিস আলী মাওলানা কেফায়াতুল্লা, কাজী বোরহান প্রমুখ।

এইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী কাজী একবাল হোসেন, তিনি জানালেন ছাত্রছাত্রীরা যে ভাবে দক্ষতার পরিচয় দিয়েছে, আমি আপ্লুত, এদের শিক্ষার জন্য সব রকমের সাহায্য সহযোগীতার পাশাপাশি আর্থিক সাহায্যে পাশে থাকার আশ্বাস দেন।

