দেশ 

দিল্লিতে তেরঙ্গা যাত্রার আগেই দিল্লী পুলিশের হাতে আটক অভিজীৎ দিপকে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে কে শেষ পর্যন্ত আটক করা হয়েছে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায়নি। অভিজিৎ দীপকে আশুতোষ রাঙ্কা সৌরভ দাস কয়েকদিন আগে যন্তর মন্তরে গিয়ে জাতীয় পতাকা উড়ানোর জন্য তাদেরকে গ্রেফতার করে দিল্লী পুলিশ। এর প্রতিবাদে আজ শুক্রবার ১৬ই অক্টোবর ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে দিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা ওড়ানোর ডাক দেওয়া হয়েছিল।

এই ডাককে যাতে বাতিল করা হয়। তার জন্য গতকালই দিল্লি পুলিশের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়েছিল হাইকোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করতে রাজি হয়নি। আজ সকালে এ বিষয়ে সুপ্রিম কোর্ট আবেদন করা হয়। দেশের শীর্ষ আদালত এতে হস্তক্ষেপ করতে রাজি হয়নি। এর পরেই দেখা যায় দিল্লি পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজন অফিসার অভিজিৎ দীপকে যে বাড়িতে ছিলেন সেই বাড়িতে যান এবং তাকে তেরঙ্গা যাত্রা বাতিল করার আহ্বান জানান। এই খবর অভিজিৎ দীপকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান।

এরপর নির্দিষ্ট সময় অর্থাৎ বিকেল পাঁচটায় দিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা উড়ানোর ঘোষণা করেছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সেইমতো তিনি নির্দিষ্ট সময়ে দিল্লির বাড়ি থেকে বেরোলে তাকে দিল্লী পুলিশ আটক করে বলে জানা গেছে। তবে ইতিমধ্যেই কনট প্লেসে এসএফআই আইসা এবং আরো বেশ কয়েকটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে জাতীয় পতাকা নিয়ে মিছিল করা হয়েছে বলে খবর। পাওয়া গেছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ