মেয়ের মৃত্যুর দায়ে অভিযুক্ত বিজেপি নেতাকে রাজ্যপাল করার বিরুদ্ধে অঙ্কিতার বাবা-মা ইন্ডিয়া গেটের সামনে ধরনায় বসার অপরাধে আটক করল দিল্লি পুলিশ
মেয়েকে শারীরিক নিগ্রহ এবং খুনে অভিযুক্ত বিজেপি নেতা সম্প্রতি সিকিমের রাজ্যপাল হয়েছেন! তার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় দিল্লির ইন্ডিয়া গেটের সামনে ধর্না-অবস্থানে বসেছিলেন উত্তরাখণ্ডের নিহত তরুণী অঙ্কিতা ভান্ডারীর বাবা-মা। ভোর ৪টে নাগাদ তাঁদের এবং আরও কয়েক জন অবস্থানকারীকে আটক করল দিল্লি পুলিশ। আটক করা হয় কংগ্রেস নেতা পবন খেড়া, দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে, যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিব-সহ কংগ্রেসের বেশ কয়েক জন নেতা-কর্মীকে। পরে অবশ্য সকলকেই ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় দিল্লি পুলিশ তো বটেই, কেন্দ্রের বিজেপি সরকারকেও আক্রমণ করেছে কংগ্রেস। সমাজমাধ্যমে কংগ্রেসের তরফে একটি পোস্ট করে বলা হয়েছে, “ভিআইপি…
আরও পড়ুন