বাদ পড়া ভোটারদের জন্য সুখবর, SIR-এর পর এবার SSR করবে নির্বাচন কমিশন
এস মন্ডল: কলকাতা: বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে SIR নিয়ে যখন তোলপাড় দেশ, তখনই ১৭ রাজ্যে নতুন উদ্যোগ নিল জাতীয় নির্বাচন কমিশন।কমিশন জানিয়েছে, এবার *স্পেশাল সামারি রিভিশন (Special Summary Revision)* শুরু হবে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। লক্ষ্য একটাই — কোনও যোগ্য ভোটার যেন বাদ না পড়েন। যাঁরা SIR প্রক্রিয়ায় বাদ পড়েছেন এবং যাঁরা নতুন ভোটার হিসেবে নাম তুলতে চান, তাঁদের জন্যই এই বিশেষ সংশোধন। এবার বিএলও-রাই বাড়ি বাড়ি গিয়ে যোগ্য ভোটারদের খুঁজে ফর্ম ফিলাপ করাবেন।
একজন বিএলএ দিনে সর্বোচ্চ ১০টি ফর্ম বিএলও-র কাছে জমা দিতে পারবেন। বাদ পড়া ভোটারদের চিহ্নিত করে ফর্ম-৬ পূরণের দায়িত্ব থাকবে বিএলও-দের উপর।
কমিশনের ঘোষণা অনুযায়ী, ১লা জানুয়ারি ২০২৭ তারিখের ভিত্তিতে যাঁরা ভোটার হওয়ার যোগ্য, তাঁরা এই তালিকায় নাম তুলতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে ১২ নভেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৪ জানুয়ারি।

