কলকাতা 

মালদা থেকে ছুটে এসে নিউ টাউনে রক্তদান, মানবতার নজির গড়লেন টিপু সুলতান

শেয়ার করুন

এস মন্ডল : কলকাতা: মানবতার কোনও সীমানা নেই, ভালোবাসার কোনও দূরত্ব নেই – ফের প্রমাণ করলেন মালদার টিপু সুলতান। West Bengal Blood Source গ্রুপের পরিচালনায় CNCI Blood Centre, নিউ টাউনে আয়োজিত ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্পে সুদূর মালদা থেকে ছুটে এসে নিজের মূল্যবান রক্তদান করলেন পরম শ্রদ্ধেয় টিপু সুলতান দাদাভাই।

রক্তদানের মহত্ত্ব শুধু কয়েক ফোঁটা রক্তের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্যে লুকিয়ে থাকে একটি অসহায় পরিবারের বেঁচে থাকার আশা, একটি মায়ের মুখে হাসি ফেরানোর স্বপ্ন, আর একটি নতুন জীবনের সম্ভাবনা। জ্ঞানীরা বলেন, মানুষের প্রকৃত মহত্ত্ব তার সম্পদে নয়, বরং অন্যের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতায়। টিপু সুলতান দাদাভাইয়ের এই মহৎ উদ্যোগ সেই কথাই প্রমাণ করে।

সুদূর মালদা থেকে মানবতার টানে তাঁর এই আগমন ও রক্তদান আমাদের হৃদয়কে গর্বিত করেছে। তাঁর মতো মানবিক মানুষদের হাত ধরেই রক্তের অভাবে যেন কোনও প্রাণ না হারায়, গড়ে উঠুক আরও সুন্দর, সহানুভূতিশীল ও মানবিক সমাজ – এমনটাই কামনা আয়োজকদের।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ