নকশাল আন্দোলনভিত্তিক উপন্যাসের জন্য ‘লীলা স্মৃতি পুরস্কার’ পেলেন কথা সাহিত্যিক অশোককুমার মুখোপাধ্যায়
বিশেষ প্রতিনিধি : সত্তরের দশকে নকশাল আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটা পশ্চিমবঙ্গ। শুধুমাত্র একটি রাজনৈতিক অধ্যায় নয়, বরং এক প্রজন্মের স্বপ্ন, বিভ্রান্তি, প্রতিবাদ এবং রক্তাক্ত ইতিহাসের সাক্ষী থেকেছিল এই শহর। নকশাল আন্দোলনের আবেগ, আদর্শিক লড়াই এবং তার মর্মান্তিক পরিণতিকে গবেষণার ভিত্তিতে সাহিত্যরূপ দিয়েছে কথাসাহিত্যিক অশোককুমার মুখোপাধ্যায়ের উপন্যাস ‘আটটা নটার সূর্য’। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে সাহিত্যিক ভাষায় পুনর্নির্মাণের এই প্রয়াসের স্বীকৃতিস্বরূপ এ বছর ‘লীলা স্মৃতি পুরস্কার ২০২৬’-এ সম্মানিত হল উপন্যাসটি। কলকাতার মহাজাতি অ্যানেক্স হলে ‘পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটির’ উদ্যোগে আয়োজিত পঞ্চম বর্ষের ‘লীলা স্মৃতি পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে লেখকের হাতে এই সম্মান…
আরও পড়ুন