প্রচ্ছদ 

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আক্রান্ত এটা বাংলার লজ্জা! মুখ্যমন্ত্রীর দায়িত্ব বেড়ে গেল হামলাকারীদের শাস্তি দিতে হবে! রাজ ধর্ম রক্ষা করতে পারবেন?

বুলবুল চৌধুরী : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার কলকাতা থেকে এইমাত্র কয়েক কিলোমিটার দূরে বীজপুরে গিয়ে আক্রান্ত হলেন। কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর এর স্বামী পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে এই খবর পাওয়ার পর জননেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীর বাড়িতে গিয়েছিলেন আর বীজপুরে পৌঁছাতে তার উপরে ঝাপিয়ে পড়ে কিছু দুষ্কৃতি। ডিজিটাল আনন্দবাজারের খবর অনুসারে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে লক্ষ্য করে ছোড়া কাদা ছেড়া চটি যা এক কথায় বাংলা সংস্কৃতির লজ্জা বলা যেতে পারে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অপরাধ করতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুর্নীতি করতে পারেন যে কথাগুলো বিজেপির নেতাকর্মীরা বলে থাকেন সেটা স্বাভাবিক তার…

আরও পড়ুন
প্রচ্ছদ 

মমতা আক্রান্ত বীজপুরে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া হল কাদা-ছেঁড়া চটি, দেওয়া হল চোর স্লোগান

কাঁচরাপাড়ায় পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপির বিক্ষোভে মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হল। ছোড়া হল কাদা-ছেঁড়া চটি। দেওয়া হল ‘চোর-চোর’ স্লোগান। বিজেপির অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী উস্কানি দিতে এসেছেন কাঁচরাপাড়ায়। সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে। অন্য দিকে, মমতা তোপ দাগেন রাজ্য সরকারকে। পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপি গুন্ডাদের দিয়ে এই কাজ করেছেন। মমতা বলেন, ‘‘নিরাপত্তা ভুলে যান। লুম্পেনদের প্রোটেকশন দিচ্ছে পুলিশ! বাংলা তো লুম্পেনদের হাতে চলে গিয়েছে। আমরা কেস করব।’’ তিন বারের মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁর…

আরও পড়ুন
প্রচ্ছদ 

আর জি কর মেডিকেল কলেজ থেকে উধাও দুই রোগী! ঘটনায় চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক  : আর জি কর মেডিকেল কলেজে দুই রোগী  চিকিৎসাধীন ছিলেন। কিন্তু হঠাৎ হাসপাতালে বেড থেকে উধাও হয়ে যায় দুই রোগী। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College Hospital) ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই দুই রোগী কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল চত্বর ছেড়ে চলে গিয়েছেন, অর্থাৎ তাঁরা ‘পলাতক’ (Patient absconding)। নিখোঁজ রোগীদের মধ্যে এক জন প্রৌঢ় এবং অপর জন এক নারী। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ মহিলার নাম দীপান্বিতা রায় চিৎপুরের বাসিন্দা। তিনি আরজি করের…

আরও পড়ুন
প্রচ্ছদ 

স্বরূপ বিশ্বাস শ্লীলতাহানি তো দূরঅস্ত দুজনের সামনাসামনি দেখাও কোনো দিন হয়নি’, হঠাৎ বয়ান বদল মেকআপ আর্টিস্টের

স্বরূপ বিশ্বাসকে ঘিরে শ্লীলতাহানির মামলায় এবার বড়সড় মোড়। অভিযোগকারী মেকআপ আর্টিস্ট সিমরন পালই এবার দাবি করলেন, তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস কোনওদিন তাঁর শ্লীলতাহানি করেননি। এমনকি দু’জনের কোনওদিন সামনাসামনি দেখাও হয়নি বলে দাবি তাঁর। শুক্রবার গভীর রাতে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে নিজের বক্তব্য জানান সিমরন। পাশাপাশি জানান, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে করা মামলাটিও তিনি তুলে নিয়েছেন। ২০২৬ সালের জুন মাসে শ্লীলতাহানি, তোলাবাজি এবং অস্ত্র আইনে অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। সেই মামলায় সিমরনের অভিযোগকে ঘিরেও যথেষ্ট চর্চা হয়েছিল। কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন দাবি করলেন অভিযোগকারী নিজেই। ভিডিয়ো বার্তায়…

আরও পড়ুন
প্রচ্ছদ 

রাষ্ট্রের শক্তি প্রয়োগ করতে গিয়ে ছাত্র বিক্ষোভের উপর বল প্রয়োগ করলে হিতে বিপরীত হতে পারে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : ছাত্র-ছাত্রীদের অসন্তোস্তের সামাল দেওয়ার জন্য বিশেষ বাহিনীর প্রয়োজন করে মনে করে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্ট বলেছে বিক্ষোভ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাহিনীকে আরো বেশি সংযমী হওয়া উচিত এবং আন্দোলনকারীদের বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা উচিত বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।আদালতের পর্যবেক্ষণ, রাষ্ট্রের শক্তি বোঝাতে গিয়ে বলপ্রয়োগ করলে হিতে বিপরীত হতে পারে। নিট প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের সময়ে গত ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। ওই মিছিল চলাকালীন যেমন পুলিশি বাড়াবাড়ির অভিযোগ উঠেছে, একই সঙ্গে বাহিনীর উপরে হামলারও অভিযোগ উঠেছে। দু’ধরনের অভিযোগ নিয়ে আগেই মামলা হয়েছে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

“স্বরাষ্ট্রমন্ত্রী পড়ুয়াদের গুলি করার নির্দেশ দিয়েছিলেন,পড়ুয়াদের শরীরে ছর্‌রা গেঁথে দিয়েছেন’’ : রাহুল গান্ধী

ধ্বনিভোটে প্রশ্নফাঁসরোধী সংশোধনী বিল (পাবলিক এগ্‌জ়ামিনেশন—প্রিভেনশন অফ আনফেয়ার মিনস—অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬) পাস হল লোকসভায়। নিট-কাণ্ড নিয়ে পড়ুয়াদের আন্দোলনের মধ্যেই প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর আইন আনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর ঘোষণা মোতাবেক সোমবার এই বিল লোকসভায় পেশ করেন মন্ত্রী জিতেন্দ্র সিংহ। মঙ্গলবার এবং বুধবার, দু’দিন আলোচনার পর লোকসভায় ধ্বনিভোটে এই বিল পাস হল। ভোটাভুটির আগেই অবশ্য একযোগে কক্ষত্যাগ (ওয়াকআউট) করেন বিরোধী সাংসদেরা। বিল পাস হওয়ার পর বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার প্রশ্নফাঁসরোধী সংশোধনী বিল নিয়ে আলোচনায় যোগ দেন লোকসভার বিরোধী দলনেতা…

আরও পড়ুন
প্রচ্ছদ 

নিট-বিক্ষোভ নিয়ে সমস্ত মামলা প্রত্যাহার, মুক্তি দেওয়া হবে ধৃতদের! বিহারের পর সিদ্ধান্ত বিজেপি শাসিত অসমেও

বিহারের পর এ বার অসম সরকারও ধৃত আন্দোলনকারীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলাও প্রত্যাহার করে নেওয়া হবে। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানাল হিমন্ত বিশ্বশর্মার সরকার। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে সাম্প্রতিক বিক্ষোভের ঘটনায় বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের ধরপাকড় করা হয়। তা নিয়ে সোমবারই কেন্দ্রকে হুঁশিয়ারি দেয় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। তাদের বক্তব্য, নিট-কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে ধৃত প়ড়ুয়াদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। বলা হয়েছিল, তাঁদের বিরুদ্ধে এফআইআর খারিজ করা হবে। কিন্তু পশ্চিমবঙ্গ, বিহার এবং অসমে সোমবার পর্যন্ত ‘ধরপাকড়’ চলেছে বলে অভিযোগ করে সিজেপি। নতুন করে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

বর্তমান প্রজন্মের মন জিততে গেলে নির্দেশ নয়, তাদের সঙ্গে আলোচনা জরুরি : মোহন ভাগবত

আজকের তরুণ প্রজন্ম বিভ্রান্ত বা দিশাহীন নয়। ওদের বুঝতে গেলে নির্দেশ না দিয়ে আলোচনার মাধ্যমে বিষয় মিটিয়ে ফেলা উচিত। ছাত্র আন্দোলনে যখন দেশ ফুটছে, সেই আবহে সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নিটের প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লি যন্তর মন্তর থেকে দেশের নানা প্রান্তে ছাত্র আন্দোলন ছড়িয়েছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন মোদী সরকারকে তরুণ প্রজন্ম কাঠাগড়ায় তুলছে, সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক (আরএসএস) প্রধান বার্তা দিলেন আজকের তরুণ প্রজন্মকে বোঝার চেষ্টা করতে হবে। এই নতুন প্রজন্ম প্রশ্ন করতে জানে। ধমকে বা নির্দেশ দিয়ে নয়,…

আরও পড়ুন
প্রচ্ছদ 

রাহুল গান্ধী ও ছাত্র যুব সমাজের চাপে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান!

ছাত্র ও যুব সমাজের আন্দোলন দেশবাসীর চাপের মুখে শেষ পর্যন্ত ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিল কংগ্রেসসহ যুব সমাজের একাংশ। বলা হয়েছিল, মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনও শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবে না। এ বিষয়ে কোনও বোঝাপড়া চলবে না। দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে। কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও যুব সমাজের পক্ষ থেকে মোট তিনটি দাবি সরকারের কাছে রাখা হয়েছিল। তার মধ্যে প্রথম দাবিই ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। এ ছাড়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করার নিশ্চয়তা এবং নিটের…

আরও পড়ুন
প্রচ্ছদ 

সোনম ওয়াংচুককে হাসপাতাল বদলের অনুমতি দিল দিল্লি হাইকোর্ট

সোনম ওয়াংচুককে অবশেষে হাসপাতাল বদলের অনুমতি দিল দিল্লি হাই কোর্ট। আর তা নিয়ে কোনও আপত্তি জানাল না কেন্দ্রও। টানা ২৪ দিন অনশনের জেরে অসুস্থ সোনম তাঁর পছন্দের হাসপাতালেই চিকিৎসা করাতে পারবেন। মঙ্গলবার আদালত জানিয়ে দিয়েছে, মেদান্ত হাসপাতালে চিকিৎসকদের একটি বিশেষ বোর্ড গঠন করে ওয়াংচুকের চিকিৎসা করাতে হবে। ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে অ্যাংমো আদালতে আবেদন করেন, যন্তর মন্তরে দীর্ঘ অনশনের ফলে তাঁর স্বামীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সেই কারণেই সফদরজং হাসপাতালের বদলে তাঁরা মেদান্ত হাসপাতালে সোনমকে স্থানান্তর করতে চান। আদালত জানাল, ‘‘সোনমকে মেদান্ত হাসপাতালে স্থানান্তর করা হোক। সেখানে তাঁর চিকিৎসা হবে।…

আরও পড়ুন