দেশ 

সবকটি বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে কংগ্রেস, কর্নাটকের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে গেরুয়া শিবিরের পক্ষে নয় বলছে বুথ ফেরত সমীক্ষা

বাংলার জনরব ডেস্ক : কর্ণাটক বিধানসভার নির্বাচনে কংগ্রেস দল ক্ষমতায় আসতে চলেছে। বেশ কয়েকটি সমীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে বলেছে রাজ্য বিধানসভার ফলাফল ত্রিশঙ্কু হতে পারে। তবে যেসব সমীক্ষক সংস্থা ত্রিশঙ্কু বিধানসভার কথা বলছেন তাদের সমীক্ষাতেও দেখা যাচ্ছে কংগ্রেস দল একক গরিষ্ঠতা থেকে মাত্র দুই একটি আসনে পিছিয়ে রয়েছে। যেমন এবিপি সি ভোটার সার্ভে রিপোর্টে বলা হয়েছে সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র একটি আসন পিছিয়ে রয়েছে কংগ্রেস দল। এবিপি সি ভোটার সার্ভে রিপোর্টে বলা হয়েছে কংগ্রেস ১০০ থেকে ১১২ টি আসন পেতে পারে। এদিকে ইন্ডিয়া টুডে এর বুথ ফেরত সমীক্ষায় বলা…

আরও পড়ুন
দেশ 

“উত্তর-পূর্ব ভারত জ্বলছে,আমরা উদ্বিগ্ন,রাজনীতি আগে না কি মানুষের জীবন?” মনিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে প্রশ্ন মমতার

বাংলার জনরব ডেস্ক: উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মনিপুরে যখন আগুন জ্বলছে তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ সফরে কেন এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন অশান্তি প্রাণহানির মত এবং জাতি দাঙ্গার মত ঘটনা যেখানে ঘটছে সেই মনিপুর সফরে না গিয়ে বাংলায় আসার কি কোন প্রয়োজন ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন নির্বাচন আসবে আর চলে যাবে মানুষের প্রাণটা বড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন “উত্তর-পূর্ব ভারত জ্বলছে। আমরা উদ্বিগ্ন। রাজনীতি আগে না কি মানুষের জীবন?” মণিপুরে হিংসায় ৫৪ মারা গেছে বলে খবর। হিংসার পাশাপাশি সরকারের কড়া পদক্ষেপে জেরে মৃত্যু হয়েছে…

আরও পড়ুন
দেশ 

পর্যটক বোঝাই হাউস বোট ডুবে কমপক্ষে ২১ জনের মৃত্যু কেরলে, দুঃখ প্রকাশ বিজয়নের, দু লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : গতকাল রবিবার সন্ধ্যায় কেরলের মালা পুরম জেলায় হাউস বোট ডুবে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে অধিকাংশ শিশু। সংবাদ সংস্থার খবর অনুযায়ী হাউসবোট এর নিচে অনেকে আটকে রয়েছেন উদ্ধার কাজ চলছে। এই হাউস বোটে পর্যটকরা ছিল বলে জানা গেছে। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ঘটনাস্থলে ছুটে গেছেন কেরলের পর্যটন মন্ত্রী মোহাম্মদ রিয়াস। কেরলের মন্ত্রী ভি আবদুরাহিমান জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২১। যাদের মধ্যে অধিকাংশই শিশু। পরে আরও এক জনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। তাঁদের মধ্যে ৭…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

স্মৃতিচারণ : না ফেরার দেশে চলে গেলেন বাংলার জনরবের গুয়াহাটিবাসী সংগীত শিল্পী ঋষিরাজ শর্মা 

সেখ আব্দুল মান্নান : দুপুর ১২ টা ৪১ মিনিটে হোয়াটসঅ্যাপে ম্যাসেজটা দেখেই চমকে উঠলাম। আজ সকালে চলে গেছেন গুয়াহাটির বিশিষ্ট আইনজীবী ও সংগীত শিল্পী ঋষির শর্মা। গুয়াহাটি থেকে মর্মান্তিক ম্যসেজটা পাঠিয়েছেন বিশিষ্ট সমাজসেবক বাচিক শিল্পী অজিত কুমার সেন। ম্যাসেজটা পেয়ে মাস পাঁচেক আগে ঋষিরাজ শর্মার সাথে হওয়া আমার কথপোকথনের স্মৃতি রোমন্থন করছি। এমন সময় ফোন এলো গুয়াহাটির নিউজ পোর্টাল ‘নয়া ঠাহর’ এর সম্পাদক অমল গুপ্তর । অমল দা আড়ষ্ট গলায় বললেন ঋষিরাজ চলে গেলেন। আফশোস রয়ে গেল তার সাথে শেষ দেখাটা হলোনা। অমল দা বললেন তাঁর স্ত্রীকে যখন কলকাতা মুকুন্দপুর…

আরও পড়ুন
দেশ 

উত্তরপ্রদেশের সংস্কৃত বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় শীর্ষস্থানে ক্ষেতমজুরের সন্তান ইরফান

বাংলার জনরব ডেস্ক : দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রথম স্থান দখল করে তাক লাগিয়ে দিল উত্তরপ্রদেশের মোহাম্মদ ইরফান। অবশ্য বোর্ডের পরীক্ষায় প্রথম হওয়াটা মুসলিম ছেলে মেয়েদের কাছে নজির আছে। কিন্তু বোর্ডটা যদি হয় সংস্কৃত বোর্ড তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, সংস্কৃত ভাষাতেও কি মুসলিমরা এগিয়ে আসছে? হ্যাঁ অবশ্যই উত্তরপ্রদেশের সংস্কৃত বোর্ডের উত্তর মধ্যমা ২ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রথম স্থান দখল করেছে এক মুসলিম পরিবারের সন্তান! ‘মাধ্যমিক সংস্কৃত শিক্ষা পরিষদ বোর্ড’-এর পরীক্ষায় প্রথম হওয়া ওই কিশোরের নাম মহম্মদ ইরফান। পরীক্ষায় ৮২.৭১ শতাংশ নম্বর পেয়ে শীর্ষস্থান অধিকার করেছে সে। সংস্কৃত বোর্ডে অন্যান্য সব…

আরও পড়ুন
দেশ 

প্রতিবাদী কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে সংযুক্ত কিষাণ মোর্চা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং-এর গ্রেফতারির দাবি জানাল

দিল্লি, ৬ মে, ২০২৩: সংযুক্ত কিষাণ মোর্চা ২০২৩ সালের ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারী মহিলা কুস্তিগীরদের সমর্থনে আজ একটি দেশব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। মোদি সরকার ২০২৩-এর জানুয়ারিতে বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং, যার বিরুদ্ধে একজন নাবালিকা-সহ মহিলা ক্রীড়াবিদদের যৌন হয়রানির গুরুতর অভিযোগ করা হয়েছে, তাঁর বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযোগকারীদের, যা পূরণ করতে ব্যর্থ হয়। ৭ মে, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশের এসকেএম-এর বেশ কয়েকজন সিনিয়র নেতা, শত শত কৃষকদের সঙ্গে, আবারও যন্তর মন্তরে প্রতিবাদের স্থান পরিদর্শন করবেন এবং কুস্তিগীরদের…

আরও পড়ুন
দেশ 

এন সি পি সভাপতি পদে শরদ পাওয়ার থেকে গেলেন!

বাংলার জনরব ডেস্ক : এন সি পি সভাপতি হিসাবে শারদ পাওয়ারই থেকে গেলেন সমস্ত জল্পনা কল্পনার অবসান করে। মহারাষ্ট্রের রাজনীতিতে শারদ পাওয়ার যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলে পরিচিত। তিনি গত মঙ্গলবার হঠাৎই দলের সুপ্রিমো পদ থেকে পদত্যাগ করার কথা ঘোষণা করেন। আর এই ঘোষণাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের রাজনীতিতে বটেই সমগ্র দেশের রাজনীতিতে আলোড়ন পড়ে যায়। কারণ শরদ পাওয়ার এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বিজেপি বিরোধী জোটের অন্যতম কান্ডারী হতে পারেন। এই ঘটনার পরে পরেই রাহুল গান্ধী ফোন করেন শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সোলেকে। দলের সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর পরবর্তী…

আরও পড়ুন
দেশ 

রাহুল গান্ধীকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া বিচারকের কিসের ভিত্তিতে পদোন্নতি? গুজরাট সরকারের কাছে জানতে চাইলো সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক:  সুরাটের নিম্ন আদালত মোদি র পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অপরাধ মূলক মানহানি মামলায় রাহুল গান্ধীকে দু বছরের জন্য জেলে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক এইচ এইচ বর্মা। এই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই ওই বিচারকের পদোন্নতি হয়। আর রাহুল গান্ধীকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া বিচারকের কিসের ভিত্তিতে পদোন্নতি হয়েছে তা খতিয়ে দেখতে রাজি হল দেশের শীর্ষ আদালত। গুজরাট সরকারের দুই পদস্থ আধিকারিক এর অভিযোগের ভিত্তিতে এই মামলা গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত। দুই উচ্চপদস্থ আধিকারিকের দাবি ছিল, রাহুলকে জেলে পাঠানো ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এইচ এইচ বর্মা-সহ ৬৮ জন…

আরও পড়ুন
দেশ 

মণিপুরের মেইতেই সম্প্রদায়কে তফসিলি জাতির মর্যাদা দেওয়ার দাবিতে সমগ্র রাজ্য জুড়ে আন্দোলন

বাংলার জনরব ডেস্ক :  মণিপুরে হাইকোর্টের এক নির্দেশকে সামনে রেখে তীব্র আন্দোলনে উত্তাল হয়ে উঠলো সমগ্র মনিপুর। উত্তর পূর্বের এই রাজ্যটি এই মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা রাজ্যের আট জেলায় জারি করা হয়েছে এমনকি ইন্টারনেট পরিষেবাও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মণিপুর প্রশাসন সূত্রে খবর, বুধবার রাতের দিকে নতুন করে উত্তেজনা ছড়ায় রাজধানী ইম্ফল, চূড়াচাঁদপুর এবং কাংপোকপিতে। পরিস্থিতি মোকাবিলায় এবং হিংসার ঘটনা রুখতে রাতেই পথে নামানো হয় আধা সেনা এবং অসম রাইফেলসের আধিকারিকদের। সরকারি ভবনগুলিকে লক্ষ্য করে আক্রমণ শুরু হওয়ার পরেই প্রায় ৪ হাজার মানুষকে…

আরও পড়ুন
দেশ 

ব্রিজভূষণের গ্রেফতারি চেয়ে দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত কুস্তিগীরদের সঙ্গে মধ্যরাতে পুলিশের সংঘাত ঘিরে দেশ জুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে ইনসাফ চেয়ে বিক্ষোভরত কুস্তিগীরদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘাত ঘিরে দেশ জুড়ে চাঞ্চল্য। কুস্তিগীরদের প্রতি যৌন নিপীড়ন করা হয়েছে আরে যৌন নিপীড়ন করার নেপথ্যে মূল অভিযুক্ত হলেন ভারতীয় কুস্তি সংস্থার সভাপ্রতি ব্রিজ ভূষণ সরণ সিংয়ের গ্রেফতারিতে বেশ কয়েক সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করে চলেছে দেশের জন্য নিবেদিত প্রাণ এবং আন্তর্জাতিক স্তরে পদ প্রাপক কুস্তিগীররা। দিল্লির যন্তর মন্তরে চলা এই আন্দোলনকে ভেঙে দেয়ার জন্য হঠাৎ বুধবার মধ্যরাতে দিল্লী পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তা থেকে হাতাহাতিতে রুপান্তরিত হয়। বিক্ষোভকারী কুস্তিগিরদের অভিযোগ,…

আরও পড়ুন