মণিপুরে ভারতমাতা প্রতিদিন খুন হচ্ছে, হিন্দুস্তানকে খুন করছে বিজেপি, সংসদের প্রথম ভাষণে তীব্র ভাষায় আক্রমণ রাহুলের
বিশেষ প্রতিনিধি: সংসদ পদ খারিজ হওয়ার পর পুনরায় সুপ্রিম কোর্টের নির্দেশে লোকসভায় ঢোকার অনুমতি পেয়ে প্রথম ভাষণে দেশবাসীকে বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মনিপুরের সহিংসতা নিয়ে সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী চাঁছাছোলা ভাষায় বিজেপি এবং মোদি সরকারকে আক্রমণ করেছেন। তিনি এদিন বলেন মণিপুরে ভারত মাতাকে প্রতিদিন খুন করা হচ্ছে। হিন্দুস্তানকে খুন করা হচ্ছে। দেশের সংহতিকে বিপন্ন করা হচ্ছে। সংসদে বক্তব্য রাখতে উঠে খানিকটা রসিকতা সুরে বিজেপির সাংসদদের উদ্দেশ্যে বলেন আমি বেশ কিছুদিন পর সংসদে বক্তব্য রাখতে দাঁড়িয়েছি, তবে আমার বন্ধু বিজেপির সাংসদদের কাছে একটা বিনয়…
আরও পড়ুন