দেশ 

অশান্তির আগুনে জ্বলছে মণিপুর! পনেরটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, মৃত পাঁচ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: দেশজুড়ে সমালোচনার পর সংসদে বিরোধীদের প্রবল শোরগোলের পরেও এমনকি সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করার পরেও কোনোভাবেই মনিপুরের হিংসা থামছে না। উত্তর-পূর্ব এর বিজেপি শাসিত এই রাজ্যে আগুন যেন নিভতে চাইছে না। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সুত্রে জানা যাচ্ছে নতুন করে হিংসার কবলে পাঁচজনের মৃত্যু হয়েছে উন্মত্ত জনতা ১৫টি বাড়ি জ্বালিয়ে দিয়েছে।

ইম্ফল পশ্চিম জেলায় ১৫টি বাড়ি জ্বালিয়ে দিয়েছে উন্মত্ত জনতা। ছোঁড়া হয়েছে গুলিও। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement

পাশাপাশি শনিবারের দুপুরে ইম্ফল পূর্ব জেলাতেও অশান্তির খবর মিলেছে। জানা যাচ্ছে, মেতেই সম্প্রদায়ের তিনজনের মৃত্যু হয় নিজেদের বাড়িতেই। অন্যদিকে চন্দ্রচূড়পুরে হিংসার বলি দুই কুকি। এদিকে ভারতীয় সেনা সূত্র জানাচ্ছে, তারা বিষ্ণুপুর জেলায় অনুসন্ধান অভিযানের সময় একজন সশস্ত্র বিদ্রোহীকে আটক করেছে।

উল্লেখ্য, তিন মাসের বেশি সময় ধরে জাতিদাঙ্গায় তপ্ত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। ক্ষমতা বিস্তার নিয়ে কুকি আর মেতেই উপজাতিদের মধ্যে সংঘর্ষ বিপজ্জনক আকার নিয়েছে, বলেই অভিযোগ।

প্রায় তিন মাস ধরে বিজেপি শাসিত একটি রাজ্যে অশান্তির আগুন জ্বলছে সুপ্রিম কোর্ট তীব্র ভাষায় এই ঘটনার দিন্দা করেছে তারপরেও কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনরকম উদ্যোগ নেয়া হয়নি অশান্তি থামানোর ক্ষেত্রে। সেনাবাহিনী নামানো হয়েছে ঠিকই কিন্তু তা সত্ত্বেও অশান্তি কেন থামছে না সেটাই এখন হাজার কোটি টাকার প্রশ্ন। সরকার চাইলে অশান্তি হবে না এটা বলেছিলেন জ্যোতি বসু তাহলে মনিপুরের সরকার যদি অশান্তি না চায় তাহলে অশান্তি হচ্ছে কেন?


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ