মনিপুরের হিংসার তদন্তে সিবিআই ,৫৩ জন অফিসারের মধ্যে ২৯ জন মহিলা
বাংলার জনরব ডেস্ক : মণিপুরে হিংসার ঘটনাগুলির তদন্তের জন্য ২৯ জন মহিলা আধিকারিক-সহ মোট ৫৩ জন অফিসারকে নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার এ কথা সিবিআই সূত্রে জানা গিয়েছে। তদন্তকারী দলে ‘পর্যবেক্ষক’ হিসাবে রয়েছেন ডিআইজি স্তরের তিন জন মহিলা অফিসার। পুরো তদন্তপ্রক্রিয়ার তত্ত্বাবধান করবেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়। সিবিআইয়ের ইতিহাসে কখনও কোনও ঘটনাপর্বের তদন্তে এত বিপুল সংখ্যক অফিসার নিয়োগ করা হয়নি বলে সংস্থাটির একটি সূত্র জানাচ্ছে। সিবিআই তদন্তকারী দলে দু’জন অতিরিক্ত সুপার এবং ছ’জন ডেপুটি সুপার পদমর্যাদার মহিলা অফিসারও রয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই মণিপুরে মহিলাদের বিরুদ্ধে হিংসার মামলাগুলির তদন্তে সিবিআইয়ের…
আরও পড়ুন