নির্মীয়মান রেলব্রিজ ভেঙে মিজোরামের ভয়াবহ দুর্ঘটনা মৃত ১৭, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
বাংলার জনরব ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা মিজোরামে (Mizoram)। রাজ্যের রাজধানী আইজল থেকে ২১ কিলোমিটার দূরে নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে (Under Construction Rail Bridge Collapse) মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। মৃতরা সকলেই শ্রমিক বলে জানা গিয়েছে। ধসে পড়া ব্রিজের তলায় অনেকে আটকে রয়েছেন। বুধবার সকাল ১০টা নাগাদ আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে রেলের ব্রিজটি। সেই সময় ঘটনাস্থলে ছিলেন ৩৫-৪০ জন শ্রমিক। শুরু হয়েছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা বাড়তে পারে, জানিয়েছে প্রশাসন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মিজোরামের রাজধানী আইজল থেকে ২১ কিলোমিটার দূরের সাইরাং-এর পাহাড়ি এলাকায় রেলব্রিজের কাজ চলছিল।…
আরও পড়ুন