অন্যান্য দেশ 

Rahul Gandhi : ২০২৪ সালে কেন্দ্রে সরকার গড়বে কংগ্রেস, রাহুলের এই দাবির ভিত্তি কী ?

সেখ ইবাদুল ইসলাম : রাহুল গান্ধী এই মুহুর্তে লাদাখ সফরে আছেন । সেখানে তিনি বিভিন্ন গোষ্ঠী ও সমাজের মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন । সবার কথা তিনি মন দিয়ে শুনে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করছেন । আর এই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রীতিমতো চমকপ্রদ কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । তিনি বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে দেশে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠিত হবে । তিনি জোর দিয়ে বলেছেন , কংগ্রেস সরকার গড়বে ‘ইন্ডিয়া’ কে নিয়ে । আর রাহুলের বক্তব্য স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর চর্চা শুরু হয়েছে কোন…

আরও পড়ুন
দেশ 

UP Crime News : পুত্রবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইতেন স্বামী, গলায় কোপ মেরে খুন করলেন স্ত্রী

বাংলার জনরব ডেস্ক : পুত্রবধুকে স্বামীর লালসার হাত থেকে বাঁচাতে তাকে খুন করলেন স্ত্রী ।  ঘুমন্ত অবস্থায় ওই ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ঘটনাটি উত্তরপ্রদেশের বদায়ুঁর। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম তেজেন্দ্র সিংহ (৪৩)। গত ১৪ অগস্ট তাঁকে খুন করা হয়। প্রাথমিক ভাবে পুলিশ মনে করেছিল, বাইরে থেকে কেউ এসে তাঁকে খুন করেছেন। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পর আসল কথা জানতে পারে পুলিশ। নিহতের স্ত্রী পুলিশের জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেন। ধৃতের নাম মিথিলেশ দেবী। জেরার মুখে মহিলা জানান, পুত্রবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে…

আরও পড়ুন
দেশ 

‘যা করেছি বেশ করেছি। এতে আমার একটুও আক্ষেপ নেই’ বলেছেন সংখ্যালঘূ পড়ুয়াকে মারের নিদান দেওয়া উত্তরপ্রদেশের সেই শিক্ষিকা

বাংলার জনরব ডেস্ক :  নিজের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা নেই । একজন শিক্ষিকা হয়েও একটি মুসলিম পড়ুয়াকে যেভাবে সহপাঠীদের মার খাইয়েছেন এবং ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করেছেন তা একথায় সাংবিধানিক অপরাধ । কিন্ত তাতে কী উত্তরপ্রদেশের মুজফফরনগরের ওই প্রতিবন্ধী স্কুল শিক্ষিকা তৃপ্তা ত্যাগীর কোনো ভ্রুক্ষেপ নেই । এমনকি দেশজুড়ে সমালোচনার মুখেও কোনো আক্ষেপ নেই , দুঃখপ্রকাশ নেই । বরং তিনি ঔদ্ধত্যের সঙ্গে বলছেন, ‘যা করেছি বেশ করেছি। এতে আমার একটুও আক্ষেপ নেই। আমি শিক্ষিকা হিসাবে বহু বছর এই গ্রামের মানুষের সেবা করেছি। এই গ্রামের সকলেই আমার সঙ্গে আছেন।’ তৃপ্তা ত্যাগীর বক্তব্য,…

আরও পড়ুন
দেশ 

শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় বিদ্বেষ, শিক্ষিকার নির্দেশে সংখ্যালঘু ছাত্রকে সহপাঠীদের থাপ্পড়!

বাংলার জনরব ডেস্ক : শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে সাম্প্রদায়িক বিভেদ জানিয়ে গোটা ভারত বর্ষ স্তম্ভিত। ধর্মীয় বিদ্বেষের চেহারা কোথায় গিয়ে ঠেকেছে তা উত্তরপ্রদেশের মুজাফফর নগর এর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শিক্ষিকার সামনে এক সংখ্যালঘু ছাত্রকে সহপাঠীদের থাপ্পড় শুধু থাপ্পড় মারাই নয় একইসঙ্গে ওই সংখ্যালঘু ছেলেটির ধর্ম ও সম্প্রদায় সম্পর্কে নানা রকম মন্তব্য করতে দেখা গেছে তারই সহপাঠীদের। আর ঘটনাটি ঘটেছে শিক্ষিকার উপস্থিতিতে জানিয়ে চমকে উঠেছে বিশ্বগুরু ভারত বর্ষ। আর এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সমগ্র দেশ জুড়ে শুরু হয়েছে যোগী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয়…

আরও পড়ুন
দেশ 

গণপিটুনি ও বিদ্বেষ ভাষণের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছে কেন্দ্র তা জানতে চাইলো শীর্ষ আদালত

বাংলার জনরব ডেস্ক : গণপিটুনি এবং বিদ্বেষ ভাষণের বিরুদ্ধে কি কি ব্যবস্থা কেন্দ্র নিয়েছে তা জানতে চাইলেও সুপ্রিম কোর্ট।শনিবার বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি এসভিএম ভট্টির বেঞ্চের নির্দেশ, কোন কোন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কতগুলি জেলায় ‘নোডাল অফিসার’ নিয়োগ করেছে, তা সংশ্লিষ্ট রাজ্যগুলির থেকে জেনে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে কেন্দ্রকে। দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনি এবং ঘৃণাভাষণের ক্রমবর্ধমান ঘটনা নিয়ে ২০১৮ সালে উদ্বেগ প্রকাশ করে এ সংক্রান্ত অপরাধের উপর নজরদারি এবং স্বতঃপ্রণোদিত আইনি পদক্ষেপের উদ্দেশ্যে অন্তত ‘সুপার’ পদমর্যাদার কোনও পুলিশ আধিকারিককে জেলা স্তরে ‘নোডাল অফিসার’ হিসাবে নিয়োগের নির্দেশ দিয়েছিল…

আরও পড়ুন
দেশ 

বিমানে আলাপ! গোয়ায় পৌঁছে নয়া বান্ধবীকে রিসোর্টে ডেকে ধর্ষণ গ্রেফতার অভিযুক্ত

বাংলার জনরব ডেস্ক: গুজরাট গোয়াগামী বিমানে আলাপ। তারপর বন্ধুত্ব ।ফোন নম্বর আদান প্রদান । এর পরই গন্তব্যস্থলে পৌঁছানোর কয়েকদিন পর সদ্য আলাপ নয়া বান্ধবীকে নিজের রিসোর্টে ডেকে পাঠিয়ে ধর্ষণ করলেন এক ৪৭ বছরের ব্যক্তি। এই অভিযোগ পাওয়ার পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়া পুলিশ। ধর্ষিতার বয়ান থেকে জানা যাচ্ছে, গুজরাটের বাসিন্দা ওই ব্যক্তি বিমানে গোয়ায় যাচ্ছিলেন। বিমানেই ওঁর সঙ্গে আলাপ হয় এক মহিলার। ক্রমে আলাপ গড়ায় বন্ধুত্বে। মহিলার ফোন নম্বরও চেয়ে নেন তিনি। পরে গোয়ায় পৌঁছনোর পরও তাঁদের মধ্যে যোগাযোগ হতে থাকে। এরপরই ওই ব্যক্তি মহিলাকে অনুরোধ করেন উত্তর গোয়ার…

আরও পড়ুন
দেশ 

লাদাখ নিয়ে মিথ্যে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক: লাদাখ (Ladakh) নিয়ে মিথ্যে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), এই দাবি করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার ব্রিকস সম্মেলনের শেষে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। দুই রাষ্ট্রনেতার এই আলোচনার বিষয়টি প্রকাশ্যে আসতেই লাদাখ নিয়ে মুখ খুলেছেন রাহুল গান্ধী। শুক্রবার তিনি বলেন, “কৌশলগত ক্ষেত্রে লাদাখ খুবই গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে বিশাল জমি দখল করে নিয়েছে চিন। কিন্তু সর্বদল বৈঠকে এসে প্রধানমন্ত্রী বলেছেন লাদাখের এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি চিন। এটা একেবারে ডাহা মিথ্যে।” প্রসঙ্গত, লাদাখের সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে ভারত-চিন দুই দেশই।…

আরও পড়ুন
দেশ 

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সূর্যে পাড়ি ভারতের, মহাকাশ বিজ্ঞানে অনন্য নজির সৃষ্টি করতে চলেছে ইসরো

বাংলার জনরব ডেস্ক : চন্দ্র জয় সম্ভব হয়েছে।ইসরোর পাঠানো চন্দ্রযান-৩ শেষ পর্যন্ত চাঁদে ল্যান্ডার বিক্রমকে নামাতে পারে কি না, সেই নিয়েই ছিল যাবতীয় আকর্ষণ। সার্বিকভাবে এই কাজের অনেকটাই সফল হয়েছে ইসরো। এবার নিঃশব্দে বিপ্লব ঘটাতে চলেছেন ভারতের ইসরোর বাঙালি বিজ্ঞানী শুভ্রদীপ ঘোষ। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সূর্যে পাড়ি দেবে আদিত্য এল ১ নামে এক যন্ত্র। চাঁদে চন্দ্রযান-৩ পাঠানোর নেপথ্যে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম নিউ গড়িয়ার পঞ্চসায়রের শুভ্রদীপ। পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩-কে পাঠানোর দায়িত্ব ছিল তাঁরই কাঁধে। সেই কাজে তিনি এবং তাঁর সহকর্মীরা…

আরও পড়ুন
দেশ 

চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গেল ভারত, নয়া ইতিহাস সৃষ্টি করলো ইসরো

বাংলার জনরব ডেস্ক :  শেষ পর্যন্ত চাঁদের মাটিতে নামলো ল্যান্ডার বিক্রম। চন্দ্র অভিযানে ভারত বর্ষ চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। বলা যেতে পারে নতুন করে রেকর্ড তৈরি করল। চাঁদের দক্ষিণ মেরুতে এখনো পর্যন্ত কোনো দেশ পৌঁছাতে পারেনি। খুব সহজেই সেই দক্ষিণ মেরুতে পৌঁছে গেল ভারত এক কথায় ইতিহাস রচিত হয়েছে উল্লসিত সমগ্র দেশবাসী উচ্ছাসিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।চাঁদে সফল ভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ হিসাবে নাম লেখাল ভারত (আমেরিকা, রাশিয়া এবং চিনের পরেই)। আর চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্বও পেল ইসরো। চাঁদের মাটিতে বিক্রম নামার পর ইসরোর তরফে টুইট…

আরও পড়ুন
দেশ 

রাজ্যের পর এবার মোদি সরকারও একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা ব্যাবস্থায় বদল আনলো, কী সেই বদল জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের পর এবার মোদি সরকারও একাদশ এবং দ্বাদশ শ্রেণির কেন্দ্রীয় বোর্ডের পাঠক্রমে বেশ কিছু বদল আনল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নয়া নির্দেশিকায় বলেছে, সিবিএসই এবং আইসিএসই বোর্ডের পরীক্ষা এ বার থেকে বছরে দু’বার হবে। বদল করা হয়েছে একাদশ-দ্বাদশের আরও কিছু নিয়ম। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির অনুসরণ করে তৈরি জাতীয় পাঠক্রম পরিকাঠামো (ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা এনসিএফ) অনুযায়ী এই পদক্ষেপ বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছেন। শিক্ষা মন্ত্রকের নয়া নির্দেশিকা জানাচ্ছে, পরীক্ষার্থীদের সিবিএসই এবং আইসিএসই বোর্ডের পরীক্ষা বছরে দু’বার দিতে হবে। কোনও পরীক্ষার্থী যে পরীক্ষাটিতে বেশি নম্বর পাবে, সেটি…

আরও পড়ুন