দেশ 

নিম্ন আদালত ও শীর্ষ আদালতে স্বস্তি পেলেন না অরবিন্দ কেজরিওয়াল, জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টের পর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতেও স্বস্তি পেলেন না অরবিন্দ কেজরীওয়াল। ১৪ দিনের জেল হেফাজত শেষে সোমবার আম আদমি পার্টির (আপ) প্রধানকে আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়। শুনানি শেষে বিচারক কেজরীওয়ালের জেল হেফাজতের মেয়াদ ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করলেন। গত ২১ মার্চ আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে তল্লাশি অভিযান চালায় ইডি। রাতেই গ্রেফতার করা হয় তাঁকে। দু’দফায় ইডি হেফাজত শেষে গত ১ এপ্রিল দিল্লির আদালত কেজরীকে জেল হেফাজতের নির্দেশ দেয়। সেই থেকে তিহাড় জেলেই রয়েছেন তিনি। কেজরীর গ্রেফতারি বেআইনি বলে দাবি তুলেছে আপ-সহ দেশের…

আরও পড়ুন
দেশ 

রাহুলের অনুকরণে মোদির গ্যারান্টিতে গুরুত্ব পেল নারী কৃষক ও যুব সম্প্রদায়

সেখ ইবাদুল ইসলাম :  বহু প্রত্যাশিত দিল্লির শাসক দল বিজেপির ইস্তেহার প্রকাশিত হল। রবিবার বাংলা নববর্ষের দিন এই ইশতেহার প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  এই ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য। মোদীজি এই সংকল্প পত্র প্রকাশ করতে গিয়ে কার্যত নিজের গ্যারান্টির কথায় বারবার বললেন। একইসঙ্গে ২০৪৭ সালে এই দেশ বিকশিত ভারতের পরিণত হবে এই কথাটি বারবার উচ্চারণ করলেন অর্থাৎ আজ থেকে ২৩ বছর পরে কি হবে, সে বিষয়ে নাকি বিজেপি ব্লু প্রিন্ট তৈরি করে নিয়েছে। তবে তিনি নিরব…

আরও পড়ুন
দেশ 

বিকশিত ভারতে ৮১ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির

বাংলার জনরব ডেস্ক : প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার চার দিন আগে ঢাকঢোল পিটিয়ে ইশতেহার প্রকাশ করল বিজেপি। অথচ সপ্তাহখানেক আগেই জাতীয় কংগ্রেস তাদের ইশতেহার প্রকাশ করেছে। এবার বিজেপি তার ইস্তেহারের নাম দিয়েছে সংকল্প পত্র যাকে মোদির গ্যারান্টি বলে চালানো হচ্ছে। কিন্তু মোদির গ্যারান্টি প্রথমেই দেখা যাচ্ছে ২০৪৭ সালের দেশ বিকশিত ভারতে পরিণত হবে। সেই দেশের একাশি কোটি নাগরিককে আরো পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন দেয়া হবে বলে মোদির গ্যারান্টিতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে দেশের প্রধানমন্ত্রী গর্ব করে দাবি করছে ১০ বছরে গরিবি অনেকটাই কমে…

আরও পড়ুন
দেশ 

ইডি-র মোট মামলার মাত্র তিন শতাংশই রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে : নরেন্দ্র মোদি

বাংলার জনরব ডেস্ক :  অবশেষে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সংবাদ সংস্থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দবি করেছেন,ইডি যত তদন্ত চালাচ্ছে, তার মধ্যে মাত্র ৩ শতাংশের সঙ্গে রাজনীতিকদের যোগ রয়েছে। বাকি ৯৭ শতাংশ মামলাই রয়েছে বিভিন্ন কর্তা এবং অপরাধীদের বিরুদ্ধে। ইডি তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। অথচ এই বিষয়টি নিয়ে বেশি কথা হয় না। সাক্ষাৎকারে মোদী বলেন, ‘‘আপনারা শুধু রাজনৈতিক দুর্নীতির কথাই শোনেন। যাঁরা তদন্তকারী সংস্থার নজরে পড়েছেন, তাঁরাই সেগুলো ছড়িয়ে থাকেন। দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপে আমি দায়বদ্ধ। বিজেপি-শাসিত রাজ্যগুলিতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’ এই সূত্রেই মোদী…

আরও পড়ুন
দেশ 

কর্নাটকে ‘অপারেশন পদ্ম’ কংগ্রেস সরকার ফেলতে বিধায়ক কিছু ৫০ কোটি টাকার প্রলোভন অভিযোগ মুখ্যমন্ত্রীর!

বাংলার জনরব ডেস্ক : কর্নাটকে কংগ্রেস সরকারকে ফেলার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। আর বিধায়ক পিছু ৫০ কোটি টাকার প্রলোভন দেওয়া হয়েছে বলে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর অভিযোগ। আজ শনিবার ইন্ডিয়া টুডে তে সাক্ষাৎকার দিতে গিয়ে এই অভিযোগ করেছেন কর্নাটকের বর্ষিয়ান কংগ্রেস নেতা। তিনি বলেন, ‘‘কর্নাটকে বার ‘অপারেশন পদ্ম’ শুরু হয়েছে। আমাদের দলের কয়েক জন বিধায়কের কাছে দল বদলের জন্য বিজেপির তরফে ৫০ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব এসেছে।’’ সিদ্দারামাইয়া ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া একটি সাক্ষাৎকারে ওই মন্তব্যের পর জানিয়েছেন, অতীতেও বিধায়ক কেনাবেচা করে কর্নাটকে ক্ষমতা…

আরও পড়ুন
দেশ 

দিল্লির সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসনের ষড়যন্ত্র চলছে অভিযোগ আম আদমি পার্টির নেত্রীর

বাংলার জনরব ডেস্ক : দিল্লি রাজ্য সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন জারি করার ষড়যন্ত্র চলছে বলে শুক্রবার অভিযোগ করেছেন দিল্লির মন্ত্রী অতসী মারলোনা। আম আদমি পার্টির প্রথমসারির এই নেত্রী শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে আরও বলেন, বিগত কয়েক মাস ধরে নানা ঘটনায় এই ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছিল। এখন নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া খবরে ষড়যন্ত্রের বিষয়ে আরও নিশ্চিত হওয়া গিয়েছে। মন্ত্রী আতিশী শুক্রবার উপ-রাজ্যপালকেও নিশানা করেছেন। আপ নেত্রীর বক্তব্য, দিল্লি সরকারের অধীনে কর্মরত অফিসারদের ট্রান্সফার, পোস্টিংয়ের ক্ষমতা কেন্দ্রীয় সরকার নিজেদের হাতে নেওয়ার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ পদে কোনও আধিকারিক নেই। ফলে সরকারি…

আরও পড়ুন
দেশ 

বিশ্ব রাঙ্কিং এ ভারতের সেরা জে এন ইউ, ভারত সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেল যুগ্মভাবে যাদবপুর ও দিল্লি বিশ্ববিদ্যালয়

বাংলার জনরব ডেস্ক  :  বিশ্ব র‍্যাংকিং এ ভারত সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেল জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ। আর ভারত সেরা তকমা পেল পশ্চিমবাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্বব্যাপী ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং’ (QS World University Ranking) অনুযায়ী দর্শন বিভাগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সঙ্গে যুগ্মভাবে ভারতসেরা নির্বাচিত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অন্যদিকে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে গর্বিত করেছে আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) খড়্গপুরও। কৃষি এবং বনায়ন বিভাগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে ভারতসেরা হয়েছে বাংলার এই শিক্ষা প্রতিষ্ঠান। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অনুযায়ী ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সবচেয়ে ভাল ফল করেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়…

আরও পড়ুন
দেশ 

রামদেবের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করলো না শীর্ষ আদালত!

বাংলার জনরব ডেস্ক : বিভ্রান্তিকর ও মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার দায়ে সুপ্রিম কোর্টের তীব্র রসের মুখে পড়লেন যোগ গুরু রামদেব এবং পতঞ্জলি ম্যানেজিং ডিরেক্টর তথা রামদেবের সহযোগী আচার্য বালা কৃষ্ণ। এই দুজন দুজনের হলফনামা দিয়ে ক্ষমা প্রার্থনার আবেদন মঞ্জুর করলো না। শীর্ষ আদালত উল্টেড শীর্ষ আদালত বলেছে,‘‘আমরা অন্ধ নই’’। পুরো বিষয়টি নিয়ে আদালত ‘‘উদার হতে চায় না’’ বলেও মন্তব্য করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, সুপ্রিম কোর্ট এ-ও জানিয়েছে, পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রের উত্তরে সন্তুষ্ট নয় শীর্ষ আদালত। বুধবার মামলার শুনানি চলাকালীন, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমান্নুলার ডিভিশন বেঞ্চ বলে, ‘‘ক্ষমাপত্র…

আরও পড়ুন
দেশ 

মহারাষ্ট্রে কোন কোন শর্তে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা ? এনডিএ এখনো পিছিয়ে কেন?

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে, কংগ্রেস এবং শারদ পাওয়ারের এনসিপির সঙ্গে মসৃণ গতিতে জোট সম্পূর্ণ হয়েছে। এই জোটের নাম দেয়া হয়েছে মহা বিকাশ আঘাঢ়ী রাজ্যে ৪৮টি লোকসভা আসনে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা লড়বে ২১টি আসনে। কংগ্রেসের জন্য বরাদ্দ ১৭টি আসন। শারদ পওয়ারের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) লড়ছে ১০টি আসনে। প্রথম দফার ভোট শুরু হতে মাত্র ১০ দিন বাকি। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মহারাষ্ট্রে এখনও আসন সমঝোতা করে উঠতে পারেনি। মুম্বইয়ে রয়েছে ছ’টি লোকসভা আসন। তার মধ্যে চারটি আসন— উত্তর-পশ্চিম, দক্ষিণ-মধ্য, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব আসনে লড়ছে উদ্ধবের দল।…

আরও পড়ুন
দেশ 

বিজেপি শাসিত রাজ্য থেকে গয়না মাদক মিলিয়ে নগদ ৬৩ কোটি টাকা উদ্ধার

বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের মুখে বিজেপি শাসিত ও মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে নগদ টাকা গয়না ও মাদক মিলিয়ে প্রায় ৬৩ কোটি টাকা জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রাজ্য পুলিশ সূত্রে খবর, নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পর এখনও পর্যন্ত নগদ ৬ কোটি ৫৮ লক্ষ ৫৩ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়াও সোনা বাজেয়াপ্ত করা হয়েছে ১৪ কোটি ৩৪ লক্ষ ৩৫ হাজার টাকার। পুলিশ আরও জানিয়েছে, শুধু নগদ বা গয়না নয়, কোটি কোটি টাকার মাদকও উদ্ধার হয়েছে। প্রায় ৩০০ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে তল্লাশি…

আরও পড়ুন