দেশ 

মহারাষ্ট্রে কোন কোন শর্তে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা ? এনডিএ এখনো পিছিয়ে কেন?

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে, কংগ্রেস এবং শারদ পাওয়ারের এনসিপির সঙ্গে মসৃণ গতিতে জোট সম্পূর্ণ হয়েছে। এই জোটের নাম দেয়া হয়েছে মহা বিকাশ আঘাঢ়ী রাজ্যে ৪৮টি লোকসভা আসনে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা লড়বে ২১টি আসনে। কংগ্রেসের জন্য বরাদ্দ ১৭টি আসন। শারদ পওয়ারের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) লড়ছে ১০টি আসনে। প্রথম দফার ভোট শুরু হতে মাত্র ১০ দিন বাকি। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মহারাষ্ট্রে এখনও আসন সমঝোতা করে উঠতে পারেনি। মুম্বইয়ে রয়েছে ছ’টি লোকসভা আসন। তার মধ্যে চারটি আসন— উত্তর-পশ্চিম, দক্ষিণ-মধ্য, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব আসনে লড়ছে উদ্ধবের দল।…

আরও পড়ুন
দেশ 

বিজেপি শাসিত রাজ্য থেকে গয়না মাদক মিলিয়ে নগদ ৬৩ কোটি টাকা উদ্ধার

বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের মুখে বিজেপি শাসিত ও মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে নগদ টাকা গয়না ও মাদক মিলিয়ে প্রায় ৬৩ কোটি টাকা জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রাজ্য পুলিশ সূত্রে খবর, নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পর এখনও পর্যন্ত নগদ ৬ কোটি ৫৮ লক্ষ ৫৩ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়াও সোনা বাজেয়াপ্ত করা হয়েছে ১৪ কোটি ৩৪ লক্ষ ৩৫ হাজার টাকার। পুলিশ আরও জানিয়েছে, শুধু নগদ বা গয়না নয়, কোটি কোটি টাকার মাদকও উদ্ধার হয়েছে। প্রায় ৩০০ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে তল্লাশি…

আরও পড়ুন
দেশ 

লোকসভা ভোটের প্রাক্কালে নগদ কোটি কোটি টাকা ও ১০৬ কেজির গয়না উদ্ধার কর্নাটকে ! গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী

বাংলার জনরব ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে ছয় কোটি টাকা নগদ এবং ১০৬ কেজি সোনা রুপোর গহনা উদ্ধার করল পুলিশ।ভোটের আগে অবৈধ টাকার লেনদেন বন্ধ করতে সোমবার কর্নাটকের বেলারি শহরে তল্লাশি অভিযান চালায় সে রাজ্যের পুলিশ। আর সেই অভিযানেই উদ্ধার হল এত অর্থ এবং গয়না। পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া নগদ অর্থ এবং গয়না, সবই বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী নরেশকে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে এই পরিমাণ সম্পত্তির উৎস জানতে চাইছে পুলিশ। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, মোট ৫…

আরও পড়ুন
অন্যান্য দেশ 

ভোট হোক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ভোট পড়ুক আর্থিক দুর্নীতি ও শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে, আবেদন প্রগতিশীল শিক্ষক -শিক্ষিকা সংগঠনের 

ভোট হোক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ভোট পড়ুক আর্থিক দুর্নীতি ও শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে আবেদন প্রগতিশীল শিক্ষক -শিক্ষিকা সংগঠনের অর্পণ বন্দ্যোপাধ্যায়  : আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জমে উঠেছে দেশ তথা রাজ্য রাজনীতি । বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে তাদের দলের প্রার্থী তালিকা। শুরু হয়ে গেছে প্রচার, বিভিন্ন রাজনৈতিক দল একে ওপরের বিরুদ্ধে শানিত করছে তাদের রণনীতি কিন্তু প্রশ্ন এখানেই যে মানুষের স্বার্থ কতটা সুরক্ষিত, আপামর সাধারণ মধ্যবিত্ত -নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের অবস্থান কি? এই সমস্ত বিষয়কে নিয়েই গত ৪ এপ্রিল আন্তর্জালিক মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ -বিশ্ববিদ্যালয় ও…

আরও পড়ুন
দেশ 

মাদ্রাসা শিক্ষা আইন ধর্মনিরপেক্ষতার পরিপন্থী নয়, সুপ্রিম নির্দেশে স্বস্তি পেল উত্তরপ্রদেশের ১৭ লক্ষ মাদ্রাসা পড়ুয়া

বাংলার জনরব ডেস্ক : মাদ্রাসা শিক্ষা ধর্মনিরপেক্ষ শিক্ষার বিরোধী নয় এবং সংবিধান বিরোধী নয়। আজ শুক্রবার সুপ্রিম কোর্টের উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইনকে ইলাহাবাদ হাইকোর্ট যে অসংবিধানিক বলে নির্দেশ দিয়েছিল তারপরে স্থগিতাদেশ দিতে গিয়ে এ কথাগুলি বলেন দেশের প্রধান বিচারপতি। উল্লেখ্য উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রায়ত মুলায়ম সিংহ যাদবের আমলে ২০০৪ সালে মাদ্রাসা শিক্ষা আইন উত্তরপ্রদেশে চালু হয়েছিল। এই আইন বলে কয়েক হাজার মাদ্রাসা ওই রাজ্যে চলছিল । এই আইনকে চ্যালেঞ্জ করে ইলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি ঘনিষ্ঠ এক ব্যক্তি।গত বাইশে মার্চ ইলাহাবাদ হাইকোর্ট এই মামলার রায় দিতে গিয়ে বলেছিল…

আরও পড়ুন
দেশ 

‘‘বিজেপিতে যোগ না দিলে আমাকেও গ্রেফতার করবে ইডি’’ এই মন্তব্যের জেরে দিল্লির মন্ত্রীকে শোকজ করল নির্বাচন কমিশন

বাংলার জনরব ডেস্ক : দেশের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক আগেই এবার আপ নেত্রী অতিশীকে শোকজ করা নিয়ে সেই নিরপেক্ষতা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়ে গেল! আপনেত্রী বলেছিলেন হয় বিজেপিতে যোগ দাও নয় জেলে যাও। এটা হচ্ছে বিজেপির নীতি এই কথা বলার জন্য ওই নেত্রীকে শোকজ করেছে নির্বাচন কমিশন!তাঁর মন্তব্য ছিল, ‘‘বিজেপিতে যোগ না দিলে আমাকেও গ্রেফতার করবে ইডি।’’ এ বার সেই মন্তব্যের জন্যই তাঁকে শো-কজ় করল নির্বাচন কমিশন। প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশন যখন দেশজুড়ে আদর্শ আচরণ বিধি চালু করেছে ঠিক সেই সময়। কিভাবে কেন্দ্রীয় এজেন্সি গুলি বিরোধী দলের…

আরও পড়ুন
দেশ প্রচ্ছদ 

Election Manifesto of Congress : ৩০ লক্ষ সরকারি চাকরি, অগ্নিপথ কর্মসূচি বাতিল, আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি, দেশের প্রতিটি গরিব মহিলাকে বছরে ১ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি কংগ্রেসের ইস্তাহারে

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রে কংগ্রেস দল ক্ষমতায় ছিলেন ৩০ লক্ষ শূন্য পদে সরকারি চাকরি ২৫ লক্ষ টাকা পর্যন্ত নগদ হীন স্বাস্থ্য বীমা মহিলাদের, আর্থিক সহায়তা, জাত গণনা এবং ৫০ শতাংশ জাত ভিত্তিক সংরক্ষণ আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চ বর্ণের জন্য 10% সংরক্ষণের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কংগ্রেসের ইস্তাহারে। জানুয়ারি মাসে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় রাহুল জানিয়েছিলেন, তাঁর এই যাত্রা পাঁচটি ন্যায়ের উপরে দাঁড়িয়ে— মহিলা, তরুণ, কৃষক, শ্রমিক এবং ভাগীদারি বা জনসংখ্যা অনুযায়ী ক্ষমতায় অংশগ্রহণের ন্যায়ের দাবি। সেই ন্যায়ের অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখেই তৈরি হয়েছে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার। সেখানে কৃষকদের জন্য ফসলের…

আরও পড়ুন
দেশ 

আর্থিক দুর্নীতির জন্য কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির নজরে থাকা ২৫ বিরোধী নেতা বিজেপি বা এনডিএ তে যোগ দেওয়ার পরেই ২৩ জনের মামলা ঠান্ডা ঘরে, বিরোধীদের ওয়াশিং মেশিন তত্ত্ব স্বীকৃতি পেল?

বাংলার জনরব ডেস্ক :  লোকসভা ভোটের মুখে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড সামনে আসার পরেই এবার দেশের জনপ্রিয় ইংরেজি দৈনিক পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস এ প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। দুর্নীতি বিরুদ্ধে অভিযান চালানোর নামে ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী পদে বসার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এবং কেন্দ্রীয় সংস্থার নজরে থাকা মোট 25 জন বিরোধী নেতা নেত্রী হয় বিজেপি নয় বিজেপি দলের শরিক কোন আঞ্চলিক দলের সঙ্গে যোগ দেওয়ার পরেই তারা দুর্নীতি মামলা থেকে অনেকটাই রেহাই পেয়েছেন। ওই সংবাদ প্রতিবেদনের মতে ২৫…

আরও পড়ুন
দেশ 

জেলে অসুস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল!

বাংলার জনরব ডেস্ক : জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলে জানা গেছে। জাতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে অরবিন্দ কেজরি ওয়ালের সুগারের মাত্রা অনেকটা কমে গেছে ওজনও প্রায় সাড়ে চার কেজি কমে গেছে। যদিও তিহাড় জেল কর্তৃপক্ষের দাবি, জেলের মধ্যে আপাতত সুস্থই আছেন কেজরী। কারাগারের চিকিৎসকেরাও তাঁর স্বাস্থ্যের অবনতি নিয়ে কোনও উদ্বেগ প্রকাশ করেননি। উল্লেখ্য, আপপ্রধান কেজরীওয়ালের মধুমেহ রয়েছে। গত কয়েক দিন ধরেই তাঁর শরীরের শর্করার মাত্রা ওঠানামা করছে। কেজরীকে সোমবার বিকেলে তিহাড়ে নিয়ে যাওয়ার পর ‘সুগার টেস্ট’ করে দেখা যায়, তাঁর শরীরে শর্করার মাত্রা…

আরও পড়ুন
দেশ 

নিঃশর্ত ক্ষমা চাইতে গিয়ে সুপ্রিম ভর্ৎসনার মুখে যোগগুরু রামদেব

বাংলার জনরব ডেস্ক : রামদেব প্রতিষ্ঠিত পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কেন্দ্র এবং রামদেবের সংস্থাকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেছিল। আজ রামদেব ও তাঁর সঙ্গী সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। রামদেব সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে ক্ষমা চাইতে গেলে তাকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিচারপতি। সুপ্রিম কোর্টের বিচারপতির বক্তব্য হল আপনারা সহ্যের সীমা ছাড়িয়ে গেছেন শুধুমাত্র আদালতে ক্ষমা চাইলে হবে না দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে একাধিকবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে পতঞ্জলি। গত নভেম্বর মাসে শীর্ষ আদালত জানিয়েছিল, ভুয়ো তথ্য দেওয়া বিজ্ঞাপন তৈরি করলে…

আরও পড়ুন