বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ রেল দুর্ঘটনা! মৃত ৪, আহত বেশ কয়েকজন
বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। ট্রেনের একটি বাতানুকূল কামরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ৪ জনের মৃত্য়ু হয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে আচমকা বিকট শব্দ শুনতে পান যাত্রীরা। পর ক্ষণেই দুর্ঘটনা। বেলাইন হয় একের পর এক কামরা। একাধিক বাতানুকূল কামরা লাইনচ্যুত । দুর্ঘটনাস্থলের যে ছবি আসতে শুরু করেছে, তা ভয়াবহ। একাধিক প্রাণহানির আশঙ্কাও রয়েছে। দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন। কী কারণে…
আরও পড়ুন