দেশ 

‘সব ধর্মের অধিকারকে সুরক্ষিত করতে হবে’ কাঁনোয়ার যাত্রা প্রসঙ্গে মার্কিন প্রশাসনের সতর্কবার্তা

বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত তিন রাজ্য উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের কাঁনোয়ার যাত্রার নিয়ে যে বিতর্কিত নির্দেশিকা জারি করেছিল তা নিয়ে মুখ খুলল এবার আমেরিকা। সম্প্রতি অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই নির্দেশিকা তুলে নিতে বাধ্য হয় তিন বিজেপি শাসিত রাজ্য। আর এ নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই মার্কিন প্রশাসন তীব্র ভাষায় এই সিদ্ধান্তের নিন্দা করেছে। মার্কিন বিদেশ মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কাঁনোয়ার যাত্রার নির্দেশিকা নিয়ে ভারতের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রত্যেক ধর্মাবলম্বীর প্রতি যেন সমান আচরণের বিষয়টিকে ভারত যেন গুরুত্ব দেয়, সেটা মনে করিয়ে দেওয়া হচ্ছে…

আরও পড়ুন
দেশ 

সমাজের সব শ্রেণিকে শক্তিশালী করবে এই বাজেট দাবি মোদির

২০২৪ এর কেন্দ্রীয় বাজেট সমাজের প্রতিটি শ্রেণিকে শক্তিশালী করবে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার পর দেশবাসীর উদ্দেশে মোদী বলেন, “এটি সমাজের সব শ্রেণিকে শক্তিশালী করবে। এই বাজেট দেশের গরিব মানুষ, গ্রাম এবং কৃষককে উন্নতির পথে নিয়ে যাবে।” মোদী তাঁর ভাষণে আলাদা করে উল্লেখ করেন মধ্যবিত্ত শ্রেণির কথা। তাঁর কথায়, “এই বাজেট নতুন মধ্যবিত্ত শ্রেণিকে শক্তি জোগাবে।” বাজেটে মহিলা এবং ছোট ব্যবসায়ীরাও উপকৃত হবে বলে জানান মোদী। ভাষণে নির্মলার ঘোষণাকে উদ্ধৃত করে তিনি বলেন, “কাজের বহু সুযোগ তৈরি হচ্ছে।” প্রধানমন্ত্রী উল্লেখ করেন কর্মক্ষেত্রে প্রবেশ…

আরও পড়ুন
দেশ 

সমর্থনের প্রতিদান অন্ধ্রের জন্য বিশেষ অর্থ বরাদ্দ,বিহারের উন্নয়নে ঢালাও বরাদ্দ কেন্দ্রের!

বাংলার জনরব ডেস্ক : সমর্থনের প্রতিদান দিলেন নরেন্দ্র মোদি। বাজেটে অন্যান্য ক্ষেত্রে বরাদ্দ কমলেও জোট শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের রাজ্যের জন্য কল্পতরু হয়েছেন নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের সূত্র মেনে অন্ধ্রের নতুন রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য বাড়তি ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে। শুধু তাই নয়, আগামী বছরগুলিতে এই ধরনের আরও একাধিক আর্থিক প্যাকেজ দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মলা। মূলত অমরাবতীর পুনর্গঠনে খরচ হবে এই টাকা। অন্ধ্রের রয়্যালসীমা অঞ্চল, কার্নল, অনন্তপুর, ওয়াইএসআর এবং চিত্তোর, চার জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং…

আরও পড়ুন
দেশ 

সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত ছাড়া, নাগরিকের জামিন আটকে রাখা উচিত নয় মন্তব্য সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : ব্যতিক্রম অপরাধ ছাড়া কোনো নাগরিকের জামিন আটকে রাখা উচিত নয় বলে সুপ্রিম কোর্ট মন্তব্য করল। মঙ্গলবার আর্থিক তছরুপ সংক্রান্ত এক মামলায় অভিযুক্তের জামিনের আর্জির শুনানি ছিল শীর্ষ আদালতে। সেই মামলার শুনানি চলাকালীনই এই মন্তব্য করে সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস ওকা এবং বিচারপতি এ জি মাসির বেঞ্চ। আদালত জানিয়েছে, একমাত্র অস্বাভাবিক বা বিশেষ কোনও মামলাতেই হাই কোর্টের জামিন আটকানো উচিত। উল্লেখ্য, জামিনের আবেদনকারী প্রবীন্দর সিংহ খুরানা আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত। ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। প্রথমে নিম্ন আদালতে তিনি জামিন পেয়েছিলেন। পরে দিল্লি হাই কোর্টে যায়…

আরও পড়ুন
দেশ 

রাহুলের চিন্তাভাবনার প্রতিফলন বাজেটে! এক কোটি বেকারকে ইন্টার্নশিপের সুযোগ করে দিতে কেন্দ্রের বিশেষ উদ্যোগ

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার উদ্যোগ নিল মোদি সরকার। রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিবছর গ্রাজুয়েট পাস ছেলেমেয়েদের internship এর সুযোগ দেবেন তারা কেন্দ্রে ক্ষমতায় এলে। এর জন্য প্রতি মাসে ৮০০০ টাকার বেশি বেতন হিসাবে দেওয়া হবে এবং বছরে মোট এক লক্ষ টাকা। আজ দেশের অর্থমন্ত্রী নির্মল সীতারামন বাজেট পেশ করতে গিয়ে এই নতুন প্রকল্প ঘোষণা করেন। দেশের ১ কোটি তরুণ তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ করে দেবে বিভিন্ন শীর্ষস্থানীয় সংস্থায় ।আগামী পাঁচ বছরে দেশের অন্তত ৫০০টি শীর্ষস্থানীয় সংস্থায় ইন্টার্নশিপের জন্য ডাক পাবেন তরুণ-তরুণীরা, জানিয়েছেন তিনি। বাজেট ঘোষণায়…

আরও পড়ুন
দেশ 

Union Budget 2024 : নির্মলার বাজেটে মধ্যবিত্তের আয় করে খানিকটা ছাড়, কি কি ছাড় পেলেন মধ্যবিত্ত সমাজ?

পুরনো ব্যবস্থায় (ওল্ড রেজিম) আয়করের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হল না এ বছরের কেন্দ্রীয় বাজেটে। তবে নতুন ব্যবস্থায় (নিউ রেজিম) আয়করের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মল সীতারামন। লোকসভা নির্বাচনের আগে ‘ভোট অন অ্যাকাউন্ট’ বা অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল দ্বিতীয় নরেন্দ্র মোদীর সরকার। সেই অন্তর্বর্তী বাজেটে আয়কর কাঠামোয় কোনও পরিবর্তনের কথা ঘোষণা করেনি দ্বিতীয় মোদী সরকার। কিন্তু তৃতীয় বারের জন্য মোদী সরকার ক্ষমতায় আসতেই বাজেটে আয়করের কোনও পরিবর্তন হয় কি না, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। মঙ্গলবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আয়করের ক্ষেত্রে বেশ কিছু…

আরও পড়ুন
দেশ 

এনটিএ নিয়ম ভেঙেছে! নিটে একই প্রশ্নের দুটি উত্তর সঠিক উত্তর কোনটা? জানতে বিশেষজ্ঞ কমিটি তৈরীর নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : নিট ug পরীক্ষার প্রশ্নের দুটি উত্তর ঘিরে সংশয় প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্রে দুটি সঠিক উত্তর পদার্থবিদ্যার একটি প্রশ্ন নিয়ে বিশেষজ্ঞ কমিটিকে মতামত জানানোর নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়।মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে শীর্ষ আদালতে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ দিল্লি আইআইটিকে বিশেষজ্ঞ দল বা এক্সপার্ট প্যানেল গঠনের নির্দেশ দিয়েছে। সোমবার শুনানির সময় এক নিট পরীক্ষার্থীর আইনজীবী প্রশ্ন নিয়ে বিভ্রান্তির বিষয়টি আদালতে জানান। ওই পরীক্ষার্থী ৭১১ নম্বর পেয়েছেন। ওই মামলাকারীর দাবি, ওই…

আরও পড়ুন
দেশ 

কানোয়ার যাত্রা রুটে দোকানের মালিকের নাম লেখার যে নির্দেশিকা তিন বিজেপি শাসিত রাজ্য দিয়েছিল,তাতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড সরকার সম্প্রতি কানোয়ার যাত্রার রুটের সমস্ত দোকানের মালিকের নাম লেখার যে নির্দেশিকা জারি করেছিলেন তার উপরে স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট। সোমবার কানোয়ার ইস্যুতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে রাজ্যগুলোকে নোটিস পাঠানো হয়েছে। চারদিন পরে এই মামলায় পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, কানোয়ার নির্দেশিকার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল বেশ কয়েকটি পিটিশন। আবেদনকারীদের তালিকায় ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। চলতি মাসে শুরু হতে চলেছে কানোয়ার যাত্রা (Kanwar Yatra)। তার আগে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার নির্দেশ দিয়েছে, কানোয়ার যাত্রার প্রতিটি রুটে যত খাবারের…

আরও পড়ুন
দেশ 

ইন্ডিয়া জোটকে অবিরত সঙ্ঘ পরিবারের মুসলিম বিরোধী প্রচারের জবাব দিতে হবে : এসডিপিআই

বিশেষ প্রতিনিধি : ভোটাররা তাদের প্রতি যে প্রচণ্ড ধাক্কামূলক জবাব দিয়েছে তার পরেও সংঘ পরিবার তাদের ভয়ানক মুসলিম বিরোধী অবস্থান কমিয়ে আনার কোন পরিকল্পনা নেই। হরিয়ানায় অমিত শাহের মুসলিম বিরোধী বক্তৃতা, যোগীর নতুন অভিযান খাওয়ার দোকানের বোর্ডে তাদের নাম প্রদর্শন করতে বাধ্য করা, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিষাক্ত মুসলিম বিরোধী বক্তব্য, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাসের জনসংখ্যা সম্পর্কে সাম্প্রদায়িক বিষাক্ত বক্তব্য, এই সবই মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচার চালিয়ে যাওয়ার পরিকল্পনার ঘোষণা। এই বিদ্বেষমূলক প্রচারের ভয়ঙ্কর অংশ হল ইন্ডিয়া জোটের নীরবতা। যাদের কে নির্বাচনে মুসলিমরা দৃঢ়ভাবে সমর্থন করেছিল এবং ব্লকটিকে একটি শক্তিশালী…

আরও পড়ুন
দেশ 

ইউপিএসসির চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন মনোজ সোনি

বাংলার জনরব ডেস্ক : ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ইউপিএসসির চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন মনোজ সোনি (Manoj Soni)। ২০২৯ সালের মে মাসে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই সরে দাঁড়ালেন তিনি। শিক্ষানবিশ আমলা পূজা খেদকারকে (Puja Khedkar) ঘিরে বিতর্কের মধ্যেই তাঁর এই সিদ্ধান্ত। তবে সেই বিতর্কের সঙ্গে যে মনোজ সোনির পদত্যাগের কোনও সম্পর্ক নেই বলে সেই দাবি করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ হিসাবে সুপরিচিত মনোজ তারও আগে গুজরাতের দু’টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছেন অন্তত ৯ বছর। এর মধ্যে বরোদার মহারাজা সওয়াজিরাও বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্য হিসাবে আসেন ২০০৫ সালে।…

আরও পড়ুন