দেশ 

‘৬ চক্রব্যুহে ভারতকে বন্দি করেছে বিজেপি সরকার’ : রাহুল গান্ধী

‘মহাভারতে ঠিক যেভাবে অভিমন্যুকে চক্রব্যুহে বন্দি করে ৬ জন মিলে হত্যা করেছিল। ঠিক সেভাবে গোটা ভারতকে চক্রব্যুহে বন্দি করেছে বিজেপি সরকার।’ সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জমানায় তেমনই দেশের ৬ চক্রব্যুহের কথা তুলে ধরলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, মোদি জমানায় মন্ত্রী থেকে শুরু করে কৃষক, ভোটার, বেকার সকলে ভীত। সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, “হাজার বছর আগে হরিয়ানার কুরুক্ষেত্রে অভিমন্যু নামে এক যুবককে চক্রব্যুহে বন্দি করে হত্যা করেছিল ৬ জন। আমি সেই চক্রব্যুহ নিয়ে কিছুটা পড়াশুনা করি। এবং জানতে পারি এই চক্রব্যুহের অন্য নাম…

আরও পড়ুন
দেশ 

সংরক্ষণ নিয়ে পাটনা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, ধাক্কা খেলো নীতিশ কুমার

বাংলার জনরব ডেস্ক : সংরক্ষণ ইস্যুতে দেশের শীর্ষ আদালতে ধাক্কা খেলে বিহার সরকার। বিহার বিধানসভায় পাস হওয়া সংরক্ষণ আইন বাতিল করার নির্দেশ দিয়েছিল পটনা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সরকার পক্ষ। তবে হাই কোর্টের সিদ্ধান্তের উপর কোনও স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। বিহারের সংরক্ষণ আইন বাতিলের সিদ্ধান্তই আপাতত বহাল রাখল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, বিহার সরকার তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল। উচ্চ শিক্ষার জন্য এবং সরকারি চাকরির ক্ষেত্রে এই সংরক্ষণের সুবিধা পাওয়া যেত। গত…

আরও পড়ুন
দেশ 

দিল্লির তিহাড় জেলে ১২৫ বন্দীর দেহে এইচআইভি সংক্রমণ ২০০ বন্দির দেহে সিফিলেসের সন্ধান পেল চিকিৎসকরা!

বাংলার জনরব ডেস্ক : দিল্লির তিহাড় জেলে শতাধিক বন্দি এইচআইভি আক্রান্ত এখানেই শেষ নয়, ২০০ বন্দী আক্রান্ত হয়েছে সিফিলিসে!তিহাড় জেলের অন্তর্গত তিহাড়, রোহিণী এবং মন্ডোলা জেলের এ রকমই একটি তথ্য প্রকাশ্যে এসেছে। তিহাড়ের তিনটি জেল মিলিয়ে মোট ১৪ হাজার বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে ১০ হাজার বন্দির স্বাস্থ্যপরীক্ষা করানো হয়।   জেলের নতুন ডিজি সতীশ গোলচা দায়িত্ব নেওয়ার পর মে এবং জুন মাসে ১০ হাজার বন্দির স্বাস্থ্যপরীক্ষা করানোর ব্যবস্থা করেন। তাঁদের সকলের এইচআইভি পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষায় ১২৫ জনের দেহে এইচআইভির সংমক্রমণ ধরা পড়ে। জেল সূত্রে দাবি করা হয়েছে, যে ১২৫…

আরও পড়ুন
দেশ 

Delhi IAS Coaching Centre : পার্কিং স্থলে কোচিং সেন্টার! দিল্লির বেসমেন্টে আইএএস কোচিং সেন্টারে জল ঢুকে তিন পডুয়ার মৃত্যু ঘিরে উঠছে চাঞ্চল্যকর প্রশ্ন

বাংলার জনরব ডেস্ক : দিল্লির বেসমেন্টে তিন জন আইএএস পড়ুয়ার মৃত্যু হয়েছে। ওই বেসমেন্ট এর ভেতরে অবস্থিত এক কোচিং সেন্টারে লাইব্রেরীতে শনিবার সন্ধ্যায় পড়তে গিয়েছিল ৩০ জন আইএএস পরীক্ষার্থী। হঠাৎই বৃষ্টির জল ওই লাইব্রেরীতে ঢুকতে শুরু করে এবং হুহু করে জল ঢুকে যায় ফলে ৩০ জন ছাত্রই জলের মধ্যে হাবুডুবু খেতে থাকে। এর মধ্যে অনেকেই উঠে আসতে পারলেও তিনজন ছাত্র জলে ডুবে মারা যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে দিল্লিতে বিতর্ক। পড়ুয়াদের পরিবারের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, দিল্লি সরকারের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে।…

আরও পড়ুন
দেশ 

তোলা আদায় এবং ঘুষ নেওয়ার অভিযোগে ২৯ জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করলো যোগী প্রশাসন।

বাংলার জনরণ ডেস্ক : একই জেলার ২৯ জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করলো উত্তরপ্রদেশের যোগী সরকারের প্রশাসন। জানা গেছে উত্তরপ্রদেশের মির্জাপুরের পুলিশ কর্মীদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৯ জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছেন মির্জাপুরের পুলিশ সুপার। পুলিশ সুপার জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই অভিযোগ আসছিল মির্জাপুরের কয়েক জন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। নিজেদের প্রভাব এবং ক্ষমতা খাটিয়ে তোলা আদায়, ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তাঁদের সম্প্রতি দুই কনস্টেবলকে গ্রেফতার করে পুলিশ।। উত্তরপ্রদেশ-বিহার সীমানায় মোতায়েন থাকা ওই দুই কনস্টেবল ট্রাকচালকদের কাছ থেকে তোলা আদায় করতেন বলে অবিযোগ। পুলিশ সুপার জানিয়েছেন,…

আরও পড়ুন
দেশ 

মোদির ডাকেও নীতি আয়োগের বৈঠকে গেলেন না নীতিশ! এনডিএ ছাড়ছেন পাল্টুরাম?

সেখ ইবাদুল ইসলাম : মোদি সরকারের অন্যতম শরিক তিনি। শুধু তাই নয় তাঁর সমর্থনে সরকার টিকে রয়েছে। আবার ওই রাজ্যকে বেশি অর্থ বরাদ্দ করেছে বলে বিরোধীদলের মুখ্যমন্ত্রীরা মোদির রাখা নীতি আয়োগ এর বৈঠক বয়কট করেছেন। কিন্তু মোদি সরকারের শরিক জনতা দল ইউনাইটেডের নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কেন এই বৈঠকে যোগ দিলেন না তা নিয়ে দিল্লি রাজনীতি এখন সরগরম। জানা গেছে ,বিগত কয়েক সপ্তাহ ধরে মোদির সঙ্গে নীতিশ কুমারের সংঘাত শুরু হয়েছে। এমনকি গত সপ্তাহে নীতিশ কুমারের ঘনিষ্ঠ আমলার অফিস এবং বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছে। এই ঘটনায় যারপর নয় ক্ষুব্ধ…

আরও পড়ুন
দেশ 

জম্মু-কাশ্মীরের অনন্তনগরে যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে একই পরিবারের আটজনের মৃত্যু

বাংলার জনরব ডেস্ক : জম্মু-কাশ্মীরের অনন্তনগরে যাত্রী বোঝাই টাটা সুমো খাদে পড়ে গিয়ে একই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।এরা সকলেই কিশতওয়ার থেকে আসছিলেন বলেই পুলিশ সূত্রে খবর। তাঁদের মধ্যে পাঁচটি শিশুও ছিল। জানা গিয়েছে, শনিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ডাকসুম এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। একটি টাটা সুমো ভাড়া করে আসছিল ওই পরিবার। ডাকসুম এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশের খাদে পড়ে যায়। তড়িঘড়ি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। খাদে নেমে তারা উদ্ধারকাজ শুরু করে। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে দু’জন মহিলা, এক জন পুরুষ ছিলেন। বাকিরা সকলেই…

আরও পড়ুন
দেশ 

“প্রত্যেক মুখ্যমন্ত্রীকে সমান সময় দেওয়া হয়েছিল,বাংলার মুখ্যমন্ত্রী এমন অসত্য দাবি করছেন, এটা দুর্ভাগ্যজনক,ওঁর সত্যিটা বলা উচিত।’’ মমতার অভিযোগের পাল্টা দাবি নির্মলার

বাংলার জনরব ডেস্ক : নীতি আয়োগ এর বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তাকে কার্যত খারিজ করে দিল কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে শনিবারের নীতি আয়োগের বৈঠকে তাকে বলতে দেওয়া হয়নি পাঁচ মিনিট বলার পরেই তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর এই অভিযোগ সামনে আসার পরেই পিআইবির পক্ষ থেকে প্রেস বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে এটা সত্য নয়। কেন্দ্রের তরফে ওই দাবির ‘সত্যতা যাচাই করে দেখেছে’ প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। তাদের দাবি, মমতা বৈঠকে নিজের কথা বলার…

আরও পড়ুন
দেশ 

নীতি আয়োগের বৈঠকে নীতিশের অনুপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে! মমতা বললেন, তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, বলতে দেওয়া হয়নি! মুখ্যমন্ত্রীর অভিযোগ সত্যি হলে তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক !

বাংলার জনরব ডেস্ক : নীতি আয়োগ এর বৈঠকে তাৎপর্যপূর্ণভাবে যোগ দেননি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ইন্ডিয়া জোটের সঙ্গে যুক্ত কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে বা ওই দলের মুখ্যমন্ত্রীরা কেউই আজকের নীতি আয়োগ এর বৈঠকে যোগ দেননি। তবে ইন্ডিয়া জোটের মধ্যে আছেন বলে দাবি করা মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারের ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেন। কিন্তু বৈঠকে যোগ দেওয়ার কিছুক্ষণ পরেই তিনি বেরিয়ে এসে দাবি করেন তাঁর মাইক বন্ধ করে দেয়া হয়েছে। এতদিন ধরে সংসদে রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হচ্ছিল বলে কংগ্রেসের অভিযোগ ছিল। কিন্তু নীতি আয়োগ এর বৈঠকে মুখ্যমন্ত্রীর মাইক…

আরও পড়ুন
দেশ 

কার্গিল বিজয় দিবস উপলক্ষে অগ্নিবীর প্রকল্প নিয়ে কংগ্রেসকে খোঁচা মোদির পাল্টা কংগ্রেস

বাংলার জনরব ডেস্ক : কার্গিল বিজয় দিবসের কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করায় বিরোধীদের সমালোচনা করেন। শুক্রবার কার্গিলের অদূরে দ্রাসে যুদ্ধ স্মারক (ওয়ার মেমোরিয়াল) পরিদর্শনের পরে আয়োজিত সভায় বক্তৃতা করতে গিয়ে মোদী বলেন, ‘‘দুর্ভাগ্যবশত, জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এমন একটি স্পর্শকাতর বিষয়কে কিছু মানুষ রাজনীতির বিষয় বানিয়েছেন। সেনাবাহিনীর এই সংস্কার নিয়েও কেউ কেউ তাঁদের ব্যক্তিগত স্বার্থে মিথ্যার রাজনীতি করছেন।’’ ভারতীয় সেনার গড় বয়স কমানোর লক্ষ্যেই তাঁর সরকারের এই পদক্ষেপ বলে দাবি করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, তিনি আরও বলেন, ‘‘কিছু লোক এমন ভুল ধারণাও ছড়াচ্ছেন যে সরকার পেনশনের…

আরও পড়ুন