দেশ 

ইউপিএসসির চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন মনোজ সোনি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ইউপিএসসির চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন মনোজ সোনি (Manoj Soni)। ২০২৯ সালের মে মাসে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই সরে দাঁড়ালেন তিনি। শিক্ষানবিশ আমলা পূজা খেদকারকে (Puja Khedkar) ঘিরে বিতর্কের মধ্যেই তাঁর এই সিদ্ধান্ত। তবে সেই বিতর্কের সঙ্গে যে মনোজ সোনির পদত্যাগের কোনও সম্পর্ক নেই বলে সেই দাবি করা হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ হিসাবে সুপরিচিত মনোজ তারও আগে গুজরাতের দু’টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছেন অন্তত ৯ বছর। এর মধ্যে বরোদার মহারাজা সওয়াজিরাও বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্য হিসাবে আসেন ২০০৫ সালে। সেই সময়ে মনোজই ছিলেন দেশের সবচেয়ে কমবয়সি উপাচার্য।

Advertisement

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ