দেশ 

সিবিআইকে অপব্যবহার করা হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের এই অভিযোগকে ‘মান্যতা’ দিল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্র সিবিআই কে অপব্যবহার করছে বলে যে অভিযোগ পশ্চিমবঙ্গ সরকার শীর্ষ আদালতে করেছিল তাকে কার্যত মান্যতা দিয়ে দিল সুপ্রিম কোর্ট।বুধবার বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, কেন্দ্র যে সিবিআইয়ের অপব্যবহার করছে, তা নিয়ে পশ্চিমবঙ্গের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন, পশ্চিমবঙ্গ সরকারের সেই বক্তব্যেরও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র বা ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করার পরেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে…

আরও পড়ুন
দেশ 

ভয়াবহ পথ দুর্ঘটনায় উত্তর প্রদেশে মৃত ১৮

বাংলার জনরব ডেস্ক : বুধবার ভোরবেলায় হাইওয়ের উপর দিয়ে ছুটছিল এক্সপ্রেস বাস। আচমকাই একটি দুধের ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা। উল্টে যায় বাসটি। এদিন ভোররাতে উত্তরপ্রদেশের উন্নাওয়ের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৮ জন। সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ভোরে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। দূরপাল্লার বাসটি মঙ্গলবার রাতে বিহার থেকে ছাড়ে। গন্তব্য ছিল দিল্লি। ভোরবেলা লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময়ই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বেহতা মুজাওয়ার এলাকায় এসে একটি দুধের ট্যাঙ্কারে পিছন থেকে এসে ধাক্কা মারে বাসটি। ট্যাঙ্কার এবং বাস, দুটোই উল্টে যায় রাস্তার উপর। বিষয়টি নজরে আসতেই…

আরও পড়ুন
দেশ 

রামদেবের পতঞ্জলির ‘১৪টি পণ্যের বিজ্ঞাপনকে প্রতারণামূলক বিজ্ঞাপন’ অভিহিত করে প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের, তদারকিতে থাকবে আইএমএ- বলল শীর্ষ আদালত

বাংলার জনরব ডেস্ক : রামদেবের পতঞ্জলি সংস্থার বিজ্ঞাপনকে প্রতারণামূলক বিজ্ঞাপন বলে অভিহিত করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট মঙ্গলবার নির্দেশ দিয়েছে,গত এপ্রিলে উত্তরাখণ্ড সরকারের লাইসেন্সিং বিভাগ পতঞ্জলির যে ১৪টি পণ্য উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিল, অবিলম্বে ডিজিটাল সংবাদমাধ্যম, সমাজমাধ্যম অন্যান্য মাধ্যম থেকে সেগুলির বিজ্ঞাপন মুছে ফেলতে হবে। ওই প্রতারণামূলক বিজ্ঞাপন প্রত্যাহার সংক্রান্ত পুরো বিষয়টি নজরদারির ভার ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (আইএমএ)-কে দিয়েছে বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি সন্দীপ মেহতাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ। প্রসঙ্গত, পতঞ্জলির বিরুদ্ধে প্রতারণামূলক বিজ্ঞাপনের বিরুদ্ধে মামলা করেছিল আইএমএ। এই মামলায় পতঞ্জলির আইনজীবী মুকুল রোহাতগি মঙ্গলবার শীর্ষ আদালতকে জানিয়েছেন,…

আরও পড়ুন
দেশ 

ভারী বৃষ্টিতে বানভাসি দেশের বাণিজ্যনগরী মুম্বই, মঙ্গলেও প্রবল বৃষ্টির সম্ভাবনা!

ভারী বৃষ্টিতে বানভাসি দেশের বাণিজ্যনগরী মুম্বই। সোমবার থেকেই আরব সাগরের তীরবর্তী এই শহরের বিস্তীর্ণ অংশ হাঁটুসমান কিংবা কোমরসমান জলের তলায় চলে গিয়েছিল। মঙ্গলবারেও পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি হয়নি। বরং আবহাওয়া দফতর মঙ্গলবারও মুম্বইয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে চূড়ান্ত সতর্কতা জারি করেছে। মুম্বইবাসীকে সমুদ্রসৈকতে না যাওয়ার পরমামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে তাঁদের। মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত মুম্বইয়ের বেশ কিছু জায়গায় মাত্র ছ’ঘণ্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে শহরের নিচু অংশগুলি জলের তলায় চলে গিয়েছে। সেন্ট্রাল রেলওয়ের অন্তর্গত রেললাইনের একাংশ জলের তলায়। উচ্চ…

আরও পড়ুন
দেশ 

কিভাবে হয়েছে? কোথায় হয়েছে? পরীক্ষা ও প্রশ্ন ফাঁসের সময়সীমা কত? নিটের প্রশ্ন ফাঁস মামলায় এন টি এর কাছে জানতে চাইল শীর্ষ আদালত

বাংলার জনরব ডেস্ক : ডাক্তারি পড়ার জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে কড়া অবস্থান নিলো সুপ্রিম কোর্ট। নিট পরীক্ষা বাতিলের দাবিতে শীর্ষ আদালতে একাধিক আবেদন জমা পড়েছে এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কোনো মন্তব্য না করলেও তবে প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে তা কার্যত ঘুরিয়ে স্বীকার করে নিয়েছে শীর্ষ আদালত।সুপ্রিম কোর্ট জানিয়েছে, ফের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া শেষ অস্ত্র। তার আগে নিট-এ যে ব্যাপক অনিয়ম এবং গরমিলের অভিযোগ উঠেছে, তা নিয়ে বুধবারের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। কেন্দ্রের হয়ে আদালতে সওয়াল করা সলিসিটর জেনারেল পরবর্তী শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করার আর্জি জানান। ওই…

আরও পড়ুন
দেশ 

হাথরসকাণ্ডে মৃতদের ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়, আরো বেশি ক্ষতিপূরণ দেওয়ার জন্য যোগী আদিত্যনাথকে চিঠি দিলেন রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক : গত মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরসে ভোলেবাবার আশ্রমে পদপিষ্ট হয়ে ১২৫ জন মানুষের মৃত্যুর পর আরো বেশি উদার হয় হয়ে মানবিক হওয়ার জন্য অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ওই চিঠিতে রাহুল গান্ধী লিখেছেন “এই শোক সন্তপ্ত দিনে আমাদের সম্মিলিত সাহায্য এবং সমবেদনাই ওঁদের পাথেয়।’’ শুধু তা-ই নয়, হাথরসে নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কী করা উচিত, সে ব্যাপারে যোগীকে লেখা ওই চিঠিতে পরামর্শও দিয়েছেন উত্তরপ্রদেশের রায়বরেলির সাংসদ। গত মঙ্গলবার হাথরসে এক স্বঘোষিত আধ্যাত্মিক গুরুর ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে…

আরও পড়ুন
দেশ 

গুজরাটের সুরাটে ভেঙে পড়ল বহুতল, আহত ১৫

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের সূরাটে ছয় তলা বাড়ি ভেঙে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।এখনও বহু জন আটকে রয়েছেন বলে আশঙ্কা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকলবাহিনী। উদ্ধারের চেষ্টা চলছে। সুরতের সচিন পালি গ্রামে ভেঙে পড়েছে বহুতলটি। গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টি চলছে সুরাটে। দমকলবাহিনীর প্রাথমিক ধারণা, বৃষ্টির জেরে ভেঙে পড়েছে  সুরাটের ওই বহুতল। ভেঙে পড়ার পর ঘটনাস্থলের কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, কংক্রিটের চাঙড় ভেঙে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করা হচ্ছে। উদ্ধারকাজ তদারকি করছেন সুরাটের ডেপুটি মেয়র…

আরও পড়ুন
দেশ 

অনির্দিষ্ট কালের জন্য নিট ইউজির কাউন্সিলিং স্থগিত করল এনটিএ

বাংলার জনরব ডেস্ক : অনির্দিষ্টকালের জন্য ২০২৪ সালের সারা ভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির কাউন্সেলিং পিছিয়ে দেওয়া হল। আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে এর আগে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছিল শনিবার (৬ জুলাই) থেকে নিট-ইউজির কাউন্সেলিং শুরু হবে। কিন্তু শনিবার তা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি। নিট-ইউজিতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে দেশ জুড়ে। ইতিমধ্যেই প্রশ্ন বিক্রির অভিযোগে কয়েক জনকে গ্রেফতার করেছে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই। এই আবহে ২০২৪-এর নিট-ইউজি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে।…

আরও পড়ুন
দেশ 

সংসদে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী অভিযোগ কংগ্রেসের

বাংলার জনরব ডেস্ক : লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি মিথ্যা তথ্য দিয়েছেন অভিযোগ করল কংগ্রেস।যুক্তি ও তথ্যপ্রমাণ দিয়ে প্রধানমন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়ার দাবিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে তারা। দুজনেই রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে মিথ্যা ও অর্ধসত্য তথ্য দিয়েছেন বলে অভিযোগ শতাব্দীপ্রাচীন দলের। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় জবাব দিতে গিয়ে লোকসভায় (Lok Sabha 2024) কংগ্রেসের ভোটপ্রাপ্তি নিয়ে মোদি মিথ্যা তথ্য দেন বলে অভিযোগ। প্রধানন্ত্রী বলেন, ১৬টি রাজ্যে কংগ্রেসের ভোটপ্রাপ্তির হার কমেছে। পাল্টা অধ্যক্ষকে দেওয়া চিঠিতে কংগ্রেসের তরফে দাবি…

আরও পড়ুন
দেশ 

অপ্রত্যাশিতভাবে রবিবার নয় বৃহস্পতিবার বিকেলেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন! নেপথ্যে রহস্য?

বিশেষ প্রতিনিধি : গতকাল বুধবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন চম্পাই সোরেন। এরপর জেএমএম কংগ্রেস জোটের পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এখানে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে যেমন সরেনের নাম সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়। সেইমতো বৃহস্পতিবার দুপুরে রাজ্যপালের কাছে জোটের নেতারা দেখা করে তাদের পছন্দের মুখ্যমন্ত্রীর নাম এবং সমর্থন তুলে দেন। রাজ্যপাল আগামী রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানিয়ে দেন। কিন্তু দেখা যায় রবিবার শপথ গ্রহণের কথা বলা হলেও বৃহস্পতিবার দুপুরের পরেই সিদ্ধান্ত হয়ে যায় যে না আজ বিকেলে শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসাবে হেমন্ত সোরেন। সেইমতো বৃহস্পতিবার বিকেলে ই তিনবারের…

আরও পড়ুন