দেশ 

হাথরস কাণ্ডে ভোলে বাবা নয়, বাবার সেবাদারদের গ্রেফতার করলো যোগীর পুলিশ!

বাংলার জনরব ডেস্ক : আশ্রমের প্রধান পরিচালক ভোলে বাবাকে কোনোরূপ জিজ্ঞাসাবাদ না করে হাথরসের ঘটনায় ছয় জন সেবাদারকে গ্রেফতার করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের অভিযোগ হলে বাবা কেটে কোনরকম হেনস্তা না করে যেভাবে হাথরস কাণ্ডে সেবাদারদেরকে বলির পাঁঠা করা হচ্ছে তা এক কথায় অমানবিক। হাথ রসের  ঘটনায় শিশু, মহিলা-সহ ১২১ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত থেকে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার আশ্রমে তল্লাশি চালায় উত্তরপ্রদেশ পুলিশের ‘স্পেশ্যাল অপারেশন গ্রুপ’ (এসওজি)। তবে মূল অভিযুক্ত মূল অভিযুক্ত ‘গুরুর মুখ্য সেবাদার’ দেবপ্রকাশ মধুকরের এখনও খোঁজ মেলেনি। বৃহস্পতিবার গ্রেফতারির পর পুলিশের ইনস্পেক্টর জেনারেল…

আরও পড়ুন
দেশ 

রবিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে ফের শপথ নিতে চলেছেন হেমন্ত সোরেন!

বাংলার জনরব ডেস্ক : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন জেএমএম নেতা হেমন্ত সোরেন। গতকাল বুধবার পরিষদীয় দলের বৈঠকে জোট সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে হেমন্ত সোরেন সর্বসম্মতভাবে ঠিক হয়। এরপরই বৃহস্পতিবার জেএমএম এবং তার জোট সঙ্গী নেতাদের সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন।  বৃহস্পতিবার রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন আনুষ্ঠানিক ভাবে সরকার গড়ার আমন্ত্রণ জানান হেমন্তকে। তার পরেই জেএমএম নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘‘রবিবার হেমন্তের নেতৃত্বে নতুন জোট সরকার শপথ নেবে।’’ বৃহস্পতিবার দুপুরে ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর এবং আরজেডি নেতা সত্যানন্দ ভক্তকে নিয়ে রাজভবনে গিয়েছিলেন হেমন্ত। তার পরে দল ও…

আরও পড়ুন
দেশ 

মণিপুর ইস্যুতে নিরবতা ভাঙলেন মোদি ! কী বললেন প্রধানমন্ত্রী?

বাংলার জনরব ডেস্ক : মণিপুর ইস্যুতে নিরবতা ভাঙলেন মোদি। অবশেষে উত্তরপূর্বের রাজ্যটির পরিস্থিতি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী। তিনি জানালেন, মণিপুরে শান্তি ফেরাতে সরকার সচেষ্ট। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যেই সেরাজ্যে শান্তি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণে প্রধানমন্ত্রী বললেন, “সরকার মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে সবরকম চেষ্টা চালাচ্ছে সরকার। এ পর্যন্ত এগারো হাজারের বেশি FIR দায়ের হয়েছে। প্রায় ৫০০ মানুষকে গ্রেফতার করা হয়েছে। হিংসার ঘটনা প্রতিনিয়ত কমছে। রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ প্রচেষ্টায় সেরাজ্যের উত্তর-পূর্বের রাজ্যটির অধিকাংশ জায়গায় শান্তি ফিরেছে। স্কুল, কলেজ অফিস কাছারিও খুলে…

আরও পড়ুন
দেশ 

উত্তরপ্রদেশের হাথরাসে সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ যোগীর!

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের হাথরাসে সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এই ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে বুধবার আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যোগী বলেন, গোটা ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করছে রাজ্য সরকার। যার নেতৃত্বে থাকবেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। বুধবার সকালে হাথরাসের দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সেখানেই তিনি বলেন, ‘গতকালের দুর্ঘটনায় ১২১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন ১২৫ জন। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাথরাস, বদায়ু, ইটা, ললিতপুর, মথুরা, পিলিভিট, লখিমপুর…

আরও পড়ুন
দেশ 

জম্মু-কাশ্মীরের জেলবন্দী নির্বাচিত সাংসদ আব্দুল রশিদকে শপথ নেওয়ার অনুমতি দিল এনআইএ

জম্মু-কাশ্মীর আওয়ামী ইত্তেহাদ পার্টির নেতা জেলবন্দি শেখ আবদুল রশিদকে লোকসভায় শপথ নেওয়ার অনুমতি দিল এনআইএ। শপথগ্রহণের অনুমতি দেওয়ার পাশাপাশি রশিদকে অন্তর্বর্তী জামিন দিতেও রাজি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে জেলবন্দি রয়েছেন কাশ্মীরের এই নেতা। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে হারিয়ে সাংসদ হয়েছেন রশিদ। এ থেকে প্রমাণিত হয় রশিদের জনপ্রিয়তা ওমর আব্দুল্লাহ এবং মেহবুবা মুফতির চেয়ে বেশি। লোকসভার অধিবেশন শুরুর পরে সব সাংসদই শপথ নিয়ে ফেলেছেন। কিন্তু রশিদ (Sheikh Abdul Rashid) এবং পাঞ্জাবে খাদুর সাহিবের সাংসদ অমৃতপাল সিং জেলে বন্দি থাকায় এখনও শপথ পাঠ করেননি। উল্লেখ্য,…

আরও পড়ুন
দেশ 

“হিন্দুরা কখনও ভয়, হিংসা ছড়াতে পারে না,কিন্তু বিজেপি সর্বক্ষণ ভয়, ঘৃণা ছড়িয়ে বেড়ায়” : রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক : হিন্দুত্বের প্রশ্নে রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদির মধ্যে তীব্র বিতর্কে উত্তাল হয়ে উঠল লোকসভা। রাহুল গান্ধী এতিম লোকসভায় বক্তব্য রাখতে উঠে বলেন হিন্দুরা কখনোই অসহিষ্ণু নয় তারা কখনোই দাঙ্গা করে না তারা অশান্তি করে না। কিন্তু বিজেপি গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে। যদিও আমাদের মনে রাখতে হবে যে বিজেপি এবং আরএসএসই সম্পূর্ণ হিন্দু সম্প্রদায় নয়। কংগ্রেস নেতার এই মন্তব্যের পরেই আসরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রাহুলকে উদ্দেশে তিনি বলেন, আপনি এভাবে গোটা হিন্দু সম্প্রদায়কে দোষারোপ করতে পারেন না। সোমবার শুরুতে নিট…

আরও পড়ুন
দেশ 

‘‘নতুন আইন নিয়ে রাজনীতি না করে দেশের মানুষের স্বার্থে সমর্থন করুন’’ : অমিত শাহ

বাংলার জনরব ডেস্ক : ভারতের চালু হওয়া নতুন ভারতীয় দণ্ডবিধিতে গণপ্রহার নিয়ে আলাদা বিধান রাখা হয়েছে এর আগে এ ধরনের কোন বিধান ছিল না বলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। সোমবার সাংবাদিক বৈঠকে গণপ্রহারের বিষয়টিতে জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে নতুন আইনে কী কী বিধান রয়েছে তা-ও স্পষ্ট করেন তিনি। শুধু তা-ই নয়, বিরোধীদের উদ্দেশে শাহের বার্তা, ‘‘নতুন আইন নিয়ে রাজনীতি না করে দেশের মানুষের স্বার্থে সমর্থন করুন।’’ সোমবার সাংবাদিক সম্মেলনে শাহ বলেন, ‘‘আইনে গণপ্রহার নিয়ে কোনও বিধান ছিল না। তবে নতুন আইনে গণপ্রহারকে সংজ্ঞায়িত করা হয়েছে। গণপ্রহার…

আরও পড়ুন
দেশ 

ডেপুটি স্পিকার পদে প্রার্থী দিচ্ছে ইন্ডিয়া! কে সেই প্রার্থী?

বাংলার জনরব ডেস্ক : লোকসভার ডেপুটি স্পিকার পদে প্রার্থী দিতে চাইছে ইন্ডিয়া জোট । এ বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এমন একজনকে প্রার্থী করতে চলেছেন ইন্ডিয়া জোট যা দেখে অনেকটাই চমকে যাবে  বিজেপি দিল বা এনডিএ। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে একপ্রকার ঠিক হয়েছে, উত্তরপ্রদেশের ফৈজাবাদ কেন্দ্র তথা অযোধ্যার সমাজবাদী পার্টির (সপা) সাংসদ অবধেশ প্রসাদকে লোকসভার ডেপুটি স্পিকার পদের জন্য প্রার্থী করা হবে।এই ভাবনা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। পরে যা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক…

আরও পড়ুন
দেশ 

অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ভারত সেবাশ্রম সংঘের

বিশেষ প্রতিনিধি : আজ শনিবার থেকে শুরু হল অমরনাথ যাত্রা। অমরনাথ তীর্থযাত্রীদের জন্য এদিন থেকেই ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে চন্দনবাড়িতে শুরু হয়েছে সেবাকার্য ও মেডিকেল ক্যাম্প। এই কনকনে ঠান্ডায় তীর্থযাত্রীদের জন্য যেমন প্রতিদিন শুকনো খাবার ও চা দেওয়া হচ্ছে একইভাবে যাদের অমরনাথ পাহাড়ে ওঠার সময় শ্বাসকষ্ট বা অন্য কোন ধরনের অসুস্থতা দেখা দিচ্ছে তাদের জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। চন্দনবাড়িতে অমরনাথ পাহাড়ের কোলেই তৈরি হয়েছে মেডিকেল ক্যাম্প। সেখানে সর্বক্ষণের জন্য চিকিৎসকরা উপস্থিত থাকছেন। রাখা হয়েছে অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য চিকিৎসার সরঞ্জাম। ইতিমধ্যেই বহু মানুষ…

আরও পড়ুন
দেশ 

জেল থেকে ছাড়া পাওয়ার পরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন হেমন্ত!

বাংলার জনরব ডেস্ক : গতকাল জেল থেকে ছাড়া পাওয়ার পরে ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শনিবার তাঁর দল জেএমএমের নেতাদের সঙ্গে বৈঠক করেন। রাঁচীতে ওই বৈঠকের পরে তিনি, ‘‘যে কোনও মূল্যে ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে জিততে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। তাই ওরা চক্রান্ত করছে। কিন্তু ঝাড়খণ্ডের মানুষ তার জবাব দেবেন।’’ চলতি বছরের ডিসেম্বরে ঝাড়খণ্ডে বিধানসভা ভোট হওয়ার কথা। ভোটে জেএমএম-কংগ্রেস জোটের জয় নিশ্চিত দাবি করে তিনি বলেন, ‘‘মিথ্যা মামলায় ষড়যন্ত্র করে যাঁরা আমাকে জেলে পাঠিয়েছিলেন, বিধানসভা ভোটে তাঁরা নিশ্চিহ্ন হয়ে যাবেন।’’ বিজেপির…

আরও পড়ুন