দেশ 

পাঁচ মাস পর জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

বাংলার জনরব ডেস্ক : ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জামিন পেলেন। আজ শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেছে ঝাড়খণ্ড হাই কোর্ট। জমি দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু সেখান থেকে আর্জি প্রত্যাহার করে নেন। অবশেষে তাঁকে জামিন দিল ঝাড়খণ্ড হাই কোর্ট। রাঁচিতে ৮.৮৬ একর জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ রয়েছে হেমন্তের বিরুদ্ধে। জমি দুর্নীতি ও আর্থিক তছরুপের অভিযোগে হেমন্তকে (Hemant Soren) গ্রেফতার করেছিল ইডি (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে যাওয়ার আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জেএমএম নেতা। তার…

আরও পড়ুন
দেশ 

নিট দুর্নীতি নিয়ে বলতে গিয়ে লোকসভায় রাহুলের মাইক বন্ধ করার অভিযোগ!

বাংলার জনরব ডেস্ক : লোকসভায় রাহুল গান্ধীর মাইক ফের বন্ধ করার অভিযোগ উঠল।কংগ্রেসের তরফে শুক্রবার এ বিষয়ে লোকসভা অধিবেশনের একটি ভিডিয়ো ক্লিপ এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। তাতে স্পিকার ওম বিড়লার উদ্দেশে রাহুলকে মাইক চালুর অনুরোধ করতে শোনা যাচ্ছে। কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে নিট দুর্নীতি নিয়ে লোকসভায় বলতে গিয়েছিলেন রাহুল। সেই সময় ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। রাহুল এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার ওম জানান, তিনি সাংসদের মাইক্রোফোন বন্ধ করার কোনও নির্দেশ দেননি। তবে এর পরেই নিটের প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্কের দাবি কার্যত খারিজ…

আরও পড়ুন
দেশ 

Roof collapses at Delhi Airport: দিল্লি বিমানবন্দরে ভেঙে পড়ল ছাদ ! মৃত ১, আহত ৬ !

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল – ১ এর একাংশ ভেঙে পড়ল। এর ফলে একজনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে এবং ৬ জন আহাত হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিমানবন্দরে টার্মিনাল ওয়ানের ছাদের এই অংশটা ভেঙে পড়ে বলে দমকল সূত্রে খবর। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন। বিমানবন্দরে সেসময় দাঁড়িয়ে বেশ কিছু ট্যাক্সি ও গাড়ির উপর ছাদের একাংশ ভেঙে পড়ে ৷ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নায়ডুর দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ৷ ছাদের কাঠামোর নীচে চাপা পড়ে একাধিক…

আরও পড়ুন
দেশ 

নিটে কেন বাড়তি নম্বর এনটিএর কাছে জানতে চাইল শীর্ষ আদালত!

বাংলার জনরব ডেস্ক : সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় (নিট-ইউজি) বাড়তি নম্বর (গ্রেস মার্কস) কেন দেওয়া হল, দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে এ বার পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। ৮ জুলাইয়ের মধ্যে এই নোটিসের জবাব দিতে বলা হয়েছে এনটিএকে। নিটে দুর্নীতি এবং বাড়তি নম্বরের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে একটি ‘লার্নিং অ্যাপ’-এর তরফে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। মামলাকারীর দাবি, ১৫০০ জন পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দেওয়া হয়েছে। যার জেরে পরীক্ষার্থীদের র‌্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে। শুধু তাই-ই নয়, পরীক্ষার স্বচ্ছতা নিয়েও সন্দেহ রয়েছে। মামলাকারীর আরও অভিযোগ, পরীক্ষার যে…

আরও পড়ুন
দেশ 

নবনির্বাচিত স্পিকার ওম বিড়লাকে অভিনন্দন জানিয়ে মোদী বললেন উনি ইতিহাস তৈরি করেছেন, নিরপেক্ষতার পাঠ দিলেন রাহুল, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীরা

বাংলার জনরব ডেস্ক : ওম বিড়লা স্পিকার হিসাবে নির্বাচিত হওয়ার পরেই তাকে অভিনন্দন জানান বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অভিনন্দন জানানোর পাশাপাশি রাহুল এদিন সাংবিধানিক পরিধির মধ্যে নিরপেক্ষভাবে সভা পরিচালনা করার অনুরোধ করেন। রাহুল বলেন, ‘আমি আশা করব আপনি সংবিধানের পরিধির মধ্যে কাজ করবেন। আমি আশা করব, বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হবে। জাগ্রত বিরোধী কণ্ঠস্বর গণতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ভাষণের আগে বিড়লার মুখোমুখি হয়ে তাঁর সঙ্গে করমর্দন করেন রাহুল। করমর্দন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। তারপর প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা রীতি মেনে নব নির্বাচিত স্পিকারকে তাঁর আসনে বসিয়ে দিয়ে আসেন। এরপরই…

আরও পড়ুন
দেশ 

ধ্বনি ভোটে স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা

বাংলার জনরব ডেস্ক : বুধবার লোকসভায় ধ্বনি ভোটে স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা।বিজেপি তথা এনডিএ আগের লোকসভার স্পিকার ওম বিড়লাকেই দ্বিতীয়বারের জন্য বেছে নেয়। অন্যদিকে, কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের তরফে প্রার্থী ছিলেন প্রবীণ সাংসদ কে সুরেশ। তিনি কংগ্রেসের এমপি। লক্ষণীয় হল স্বাধীনতার পর এই প্রথম স্পিকার নির্বাচনে লড়াই হলেও বিরোধীরা শেষ পর্যন্ত ডিভিশন বা ভোটাভুটি চায়নি। ধ্বনি ভোটে নির্বাচিত হল ওম বিড়লা। ডেপুটি স্পিকার পদ বিরোধীদের না দেওয়ায় ইন্ডিয়া জোট স্পিকার পদে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও কংগ্রেস এককভাবে কে সুরেশকে প্রার্থী ঘোষণা করায় তৃণমূল ক্ষোভ প্রকাশ করে। শেষ পর্যন্ত সব জোট…

আরও পড়ুন
দেশ 

স্পিকার নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি কংগ্রেস দাবি অভিষেকের

বাংলার জনরব ডেস্ক : লোকসভায় স্পিকার নির্বাচন কংগ্রেস প্রার্থী দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি কংগ্রেস। মঙ্গলবার লোকসভা স্পিকার মনোনয়ন নিয়ে যখন রাজধানী দিল্লি সরগরম, তখনই সংসদ চত্বরে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘‘কংগ্রেসের তরফে সাংসদ কে সুরেশকে স্পিকার পদের মনোনয়ন দেওয়া হয়েছে, বিরোধী জোটের সমস্ত শরিকদের সঙ্গে কথা না বলেই। এ ব্যাপারে আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। দুর্ভাগ্যজনক। কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই সিদ্ধান্ত একতরফা ভাবে নেওয়া হয়েছে।’’ যদিও এই কথা বলার কিছু পরেই অভিষেককে দেখা যায় সংসদের…

আরও পড়ুন
দেশ 

নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের, জামিন হলো না কেজরিওয়ালের

বাংলার জনরব ডেস্ক : দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। এর ফলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন হলো না। ফলে আপতত তিহাড়েই থাকতে হবে কেজরীওয়ালকে। আবগারি দুর্নীতি মামলায় কেজরীকে গ্রেফতার করেছিল ইডি। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। ইডি কেজরীর জামিন ৪৮ ঘণ্টা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল। যা গ্রাহ্য হয়নি। বিচারক ন্যায় বিন্দু কেজরীকে জামিন দেন। শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডির আবেদনে সাড়া দিয়ে কেজরীওয়ালের জামিন স্থগিত রাখে দিল্লি হাই কোর্ট। শুক্রবার জরুরি ভিত্তিতে…

আরও পড়ুন
দেশ 

ডেপুটি স্পিকার পদ ছাড়তে নারাজ বিজেপি, ১৯৪৬ সালের পর স্পিকার পদে নির্বাচন!

বিশেষ প্রতিনিধি : স্বাধীনতার পর এই প্রথম লোকসভার স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে ঠিক হতে চলেছে। এতদিন ধরে বিরোধীপক্ষ এবং শাসক পক্ষ সর্বসম্মতভাবে স্পিকার নির্বাচন করত। এরফলে দুপক্ষের সর্বসম্মতির ভিত্তিতে স্পিকার নির্বাচিত হতেন। এবার অর্থাৎ ২০২৪ সালে অষ্টাদশ লোকসভায় প্রথম দেশে স্পিকার নির্বাচন হতে চলেছে। বিজেপি নেতৃত্বাধীন NDA জোট এবারও ওম বিড়লাকে প্রার্থী করেছে। I.N.D.I.A জোটের তরফে প্রার্থী করা হয়েছে কংগ্রেসের কে সুরেশকে, যিনি আট বারের সাংসদ। ১৯৪৬ সালের পর এই প্রথম দেশে স্পিকার নির্বাচন হতে চলেছে। এতদিন এক ব্যক্তিকে সমর্থন করতেন সব পক্ষই। (Lok Sabha Speaker Election)। স্পিকার নির্বাচন ঘিরে…

আরও পড়ুন
দেশ 

স্বামীর সঙ্গে ঝগড়ার পর প্রতিশোধ নিতে নিজের সন্তানকেই , গ্রেফতার তরুণী

স্বামীর সঙ্গে ঝগড়ার পর প্রতিশোধ নিতে নিজের সন্তানকেই খুন করেছেন এক তরুণী। সোমবার তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দেরবনি তহসিলের কাদমা প্রাত গ্রামে ঘটেছে। অভিযুক্ত তরুণীর নাম শরিফা বেগম। পুলিশ সূত্রে খবর, শুকিয়ে যাওয়া পুকুরের কাছে এক শিশুর দেহ খুঁজে পান স্থানীয়েরা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে তারা দেহ উদ্ধার করে তদন্তে নামে। আট দিনের কন্যাটি যে শরিফার, তা তদন্তে নেমে জানতে পারে পুলিশ। শরিফাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তাঁর স্বামী মহম্মদ ইকবালই নাকি তাঁদের কন্যাকে খুন করেছেন। শরিফার সঙ্গে ঝগড়া করে…

আরও পড়ুন