জেলা 

নজরুলের জন্মদিনে গ্রেস কটেজ বুলেটিন প্রকাশ

দীপাঞ্জন দে: ২৬ মে, ২০২৫ (১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ সোমবার) কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তীতে প্রকাশিত হলো ‘গ্রেস কটেজ বুলেটিন’। কৃষ্ণনগরের এই গ্রেস কটেজ নামক বাড়িতে কাজী নজরুল ইসলাম সপরিবার প্রায় আড়াই বছর বসবাস করেছিলেন। ১৯২৬ সালের ৩ জানুয়ারি নজরুল সপরিবারে কৃষ্ণনগরে এসেছিলেন। তাঁর বন্ধু বিপ্লবী হেমন্তকুমার সরকার ম্যালেরিয়ায় ভগ্নস্বাস্থ্য নজরুলকে হুগলি থেকে কৃষ্ণনগরের নিয়ে এসেছিলেন। হেমন্তকুমার সরকারের পরিবারের তত্ত্বাবধানে নজরুল কৃষ্ণনগরের গোলাপট্টি অঞ্চলে কয়েক মাস থাকার পর কৃষ্ণনগরের আরেক প্রান্তে চাঁদসড়ক এলাকায় প্রায় পাঁচ বিঘা জমির উপর তৈরি গ্রেস কটেজ নামক বাগানবাড়িতে সপরিবার উঠে আসেন। প্রায় আড়াই বছর এই বাড়িটিই…

আরও পড়ুন
জেলা 

কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে  তৃণমূল কংগ্রেস (TMC) এর প্রার্থী হয়েছেন প্রাক্তনপ্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্র (Kaliganj Assembly by Election) থেকে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০। তারপর থেকেই বিধায়কহীন কালীগঞ্জ কেন্দ্র। সেই ফাঁকা জায়গা পূরণ করতেই উপনির্বাচন প্রয়োজন। রবিবারই উপ নির্বাচনের (By Election) দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। যেখানে বলা হয়েছে, আগামী ১৯ জুন কেরলের নীলাম্বুর বিধানসভা কেন্দ্র, গুজরাতের বিসবদর,…

আরও পড়ুন
জেলা 

বীরভূমের শত শত তৃণমূল কর্মী দল ছেড়ে বিজেপিতে যোগ দিল, অনুব্রত হাল ছেড়ে দেওয়ায় এই বিপর্যয়?

বিশেষ প্রতিনিধি : বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের ব্যাপক ভাঙ্গন। জেলার সভাপতিির পদ থেকে অনুব্রত মণ্ডল কে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দেওয়ার পর এই ভাঙ্গন বলে রাজনৈতিক মহল মনে করছে। অনেকে মনে করছে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর একাধিক ব্যক্তির সঙ্গে বিজেপির নেতাদের গোপন সমঝোতা ছিল। যদিও এটা ঠিক গত লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডল কে বাদ রেখে বীরভূম জেলায় একাধিপত্ব রেখেছিল তৃণমূল কংগ্রেস। তবে বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী দলত্যাগ করায় চাপে পড়েছে তৃণমূল নেতৃত্ব। মনে করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যই বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ…

আরও পড়ুন
জেলা 

বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন পাইয়ে দিতে সাজানো রিপোর্ট তৈরি করতে ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে গ্রেফতার বিশিষ্ট চিকিৎসক

বাংলার জনরব ডেস্ক : ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তপনকুমার জানা। বর্ধমানের বাসিন্দা ওই চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যালের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত ছিলেন। পাশাপাশি জাতীয় মেডিক্যাল কাউন্সিল (এনএমসি)-এ ‘অ্যাসেসর’ বা মূল্যায়নকারী হিসাবেও নিযুক্ত ছিলেন তিনি। কর্নাটকের এক বেসরকারি মেডিক্যাল কলেজকে এনএমসি থেকে সাজানো রিপোর্ট পাইয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে গ্রেফতার হয়েছেন চিকিৎসক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে তদন্তকারী আধিকারিকদের কাছে ধরা পড়েছেন তিনি। একটি বেসরকারি মেডিক্যাল কলেজকে সাজানো রিপোর্ট পাইয়ে দেওয়ার জন্য ঘুষ চাওয়ার…

আরও পড়ুন
জেলা 

এসএসকেএমের চিকিৎসকের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে বিভিন্ন জেলায় চেম্বার, শেষে পুলিশের জালে জালি চিকিৎসা

বিশেষ প্রতিনিধি : রাজ্যের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এসএসকেএম এর বিশেষজ্ঞ চিকিৎসক বলে পরিচয় দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চেম্বার খুলে চিকিৎসা করছিলেন ভুয়ো এই চিকিৎসক। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে গ্রেফতার করা হয় ওই ভুয়ো চিকিৎসককে। ধৃতের আসল নাম অনুপম বোস। আদতে হাতুড়ে চিকিৎসক , অথচ কলকাতার এস এস কে এম হাসপাতালের চিকিৎসক ইন্দ্রনীল বোসের নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে তিনি এলাকায় জমিয়ে চেম্বার করছিলেন। একটি ওষুধের দোকানে চেম্বার করে চিকিৎসা করতেন এই ভুয়ো ডাক্তার। জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে এক বন্ধু মারফত আসল চিকিৎসক ইন্দ্রনীল বোস খবর…

আরও পড়ুন
কলকাতা জেলা 

আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আগামী বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন আলিপুরদুয়ার জেলায় জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রশাসনিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি একটি জনসভাও করবেন আলিপুরদুয়ার প‍্যারেড গ্রাউন্ড ময়দানে। বৃহস্পতিবার সকালে সভাস্থল ঘুরে দেখেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক দীপক বর্মণ। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির অন্য নেতারাও। রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রশাসনিক সভা থেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ তো বটেই, বিভিন্ন রাজ্যের জন্য একাধিক প্রকল্পের সূচনা করবেন। তবে প্রশাসনিক সভাটি কোথায় হবে, তা স্পষ্ট নয়। বিষয়টি প্রধানমন্ত্রীর সচিবালয় দেখছে বলে বিজেপি সূত্রে খবর। তবে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতিতে কোনও…

আরও পড়ুন
জেলা 

মাধ্যমিকের আগেও দাবা খেলেছি, কুইজে অংশ নিয়েছি, বেস আন-নূর স্কুলের অনলাইন সভায় বলছিল মাধ্যমিকে প্রথম আদৃত সরকার

বিশেষ প্রতিনিধি : দিনটা ছিল রবিবার। ঝড় বৃষ্টির দুর্যোগে একেবারে জবুথবু দিনাজপুরের গ্রাম প্রাণসাগর। ইলেকট্রিসিটি নেই নেট বন্ধ চারিদিকে থমথমে অন্ধকার। তারই মধ্যে নাছোড়বান্দা বেস আন-নূর মডেল স্কুলের ছাত্ররা। এইসব উজ্জ্বল উৎসাহী মুখের দিকে তাকিয়ে অনুসন্ধান সোসাইটি আয়োজন করেছিল মাধ্যমিকে প্রথম আদৃত সরকারকে নিয়ে অনলাইনে আলোচনা সভা। শুধু আদৃতই নয়, তার সঙ্গে যোগ দিয়েছিলেন তিন প্রান্তের তিন গুণী মানুষ। কলকাতা থেকে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ডঃ পার্থ কর্মকার, দিল্লি থেকে ভারতীয় কৃষি গবেষণা সংস্থার প্রিন্সিপাল সায়েন্টিস্ট অধ্যাপক মতিয়ার রহমান খান, আর ছিলেন সুদূর নিউইয়র্ক থেকে বিশিষ্ট প্রকৌশলী ও উদ্যোগপতি…

আরও পড়ুন
জেলা 

VoterList : ‘সর্ষের মধ্যে ভূত আছে’ ভোটার লিস্ট নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : আর কয়েক মাস পরেই রাজ্যের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টে জল মেশানোর চেষ্টা হচ্ছে বলে বুধবার উত্তরবঙ্গের এক সভায় মন্তব্য করেছেন। এ ব্যাপারে জেলাশাসক-সহ ভোটার লিস্টের কাজের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, “ভোটার লিস্ট নিয়ে ডিএম-সহ সকলকে বলব, নিজেরা বসে কাজ দেখুন। সকলে খারাপ বলছি না, তবে সর্ষের মধ্যে ভূত আছে। এটা নজর দিতে হবে।” প্রসঙ্গত, বাংলার ভোটার লিস্টে বহিরাগতদের নাম ঢোকানো হচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেছিলেন, খোদ নির্বাচন কমিশনের একাংশকে…

আরও পড়ুন
জেলা 

বড়ো হওয়ার স্বপ্ন ও মজার অংক নিয়ে বেস আন নূর মডেল স্কুলে আনন্দ-পাঠ

নিজস্ব সংবাদদাতা,১৯ মে, প্রাণসাগর: গণিত যখন ছাত্র-ছাত্রীদের কাছে ভীতির কারণ, তখন তা মজাদার হয়ে উঠতে পারে কী করে তা নিয়ে এক আনন্দ-পাঠের আসর বসেছিল দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান বেস আন নূর মডেল স্কুলে (বয়েজ ইউনিট)। এতে অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দ। আনন্দ পাঠের অন্তর্গত বিষয় ছিল একদিকে যেমন মজার গণিত অন্যদিকে তেমন বড় হওয়ার স্বপ্ন। এদিন আনন্দ পাঠের এই আসর পরিচালনায় ছিলেন বিশেষজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা, ছিলেন শিক্ষা প্রশাসকও। বড় হওয়ার স্বপ্ন দেখা নিয়ে নিজেদের জীবনের কথাও তাঁরা মজার ছলে তুলে ধরেন। ছাত্রদের সঙ্গে মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন এবং…

আরও পড়ুন
জেলা 

সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন

বিশেষ প্রতিনিধি : জঙ্গলে মধু ভাঙতে গিয়ে বা নদীতে কাঁকড়া ধরতে গিয়ে অনেকেই বাঘের পেটে চলে যান। এই সব বাঘে খাওয়া পুরুষদের স্ত্রী রা বিধবা হয়ে চরম অভাব অনটনে দিন কাটান। তাই এই সব পরিবারের পাশে দাঁড়ালো ‘উৎকর্ষে আরোহণ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও কলকাতার সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির সদস্যরা। এইসব স্বামীহারা স্ত্রী ও তাদের ছেলে মেয়েদের হাতে পরিধান সামগ্রী, শিক্ষা উপকরণ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় দ্রব্য তুলে দেওয়া হয় এই দুই সংস্থার পক্ষ থেকে। স্থানীয় বিদ্যালয়ের দুই শতাধিক নার্সারি শিক্ষার্থী এবং সমসংখ্যক বিধবা নারী এই সহায়তা গ্রহণ করেন, যা…

আরও পড়ুন