কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ
কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস (TMC) এর প্রার্থী হয়েছেন প্রাক্তনপ্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্র (Kaliganj Assembly by Election) থেকে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০। তারপর থেকেই বিধায়কহীন কালীগঞ্জ কেন্দ্র। সেই ফাঁকা জায়গা পূরণ করতেই উপনির্বাচন প্রয়োজন।
রবিবারই উপ নির্বাচনের (By Election) দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। যেখানে বলা হয়েছে, আগামী ১৯ জুন কেরলের নীলাম্বুর বিধানসভা কেন্দ্র, গুজরাতের বিসবদর, কাঁদি এবং পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের সঙ্গে ভোট হবে বাংলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রেও।
আসন্ন উপনির্বাচনে নিরাপত্তা থেকে ভোট কেন্দ্রের প্রস্তুতি, জেলা নির্বাচনী আধিকারিক, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সেক্টর অফিসার, বুথ লেভেল অফিসার এবং অন্যান্য নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের কী কী নিয়ম মেনে চলতে হবে তা জানিয়ে সোমবার আরও একটি নির্দেশিকা দিয়েছে কমিশন।

