কলকাতা 

আরএসএসের সবুজ সংকেত, বিজেপির হয়ে মাঠে নামছেন দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি?

শেয়ার করুন

সেখ ইবাদুল ইসলাম : রাজ্য বিজেপির নতুন সভাপতি এখনো পর্যন্ত ঘোষণা করতে পারেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এর ফলে রাজ্য বিজেপি কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে যদিও বিজেপির রাজ্য সভাপতি একজন আছেন তিনি সুকান্ত মজুমদার। তিনি যেহেতু কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুতরাং তার পক্ষে এ রাজ্যে বিজেপিকে সময় দেওয়াটা কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবে তা নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ। ইতিমধ্যেই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ ধাম উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন আর তা নিয়ে জোর তরজা শুরু হয়ে যায় বিজেপির অন্দরমহলে। অন্যদিকে দিলীপ ঘোষ ও কম যান না তিনি রীতিমতো বিজেপি নেতাদের একের পর এক পোল খুলতে থাকেন।

তাতে চরম অস্বস্তিতে পড়ে যায় বিজেপির পশ্চিমবঙ্গ শাখা। সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেরা দিলীপ ঘোষ সম্পর্কে কিছু মন্তব্য না করলেও তার অনুগামীরা দিলীপ ঘোষ কে নানাভাবে আক্রমণ করতে শুরু করে। এমনকি প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথাগত রায় দিলীপ ঘোষকে আক্রমণ করেন। কিন্তু একথা অস্বীকার করার কোন উপায় নেই এ রাজ্যের বিজেপির উত্থানের পেছনে যদি কোন ব্যক্তির অবদানকে স্বীকার করতেই হয় তিনি হলেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সফলতম সভাপতি হলেন দিলীপ ঘোষ।

Advertisement

বিতর্কিত মন্তব্য করার জন্য দিলীপ ঘোষ কে শেষ পর্যন্ত আরএসএস দফতরে ডেকে পাঠানো হয়। কিন্তু দিলীপ ঘোষ ই থেকে যান তিনি আরএসএস দফতরে গিয়ে নিজের মতামত জানিয়ে আসেন কোনভাবেই দলছুট নেতাদের কাছে নতি স্বীকার করবেন না সে কথা তিনি বলে আসেন। এরপর দিলীপ ঘোষ চুপচাপ বসে থাকেন ইতিমধ্যেই তার বাড়িতে ঘটে যায় একটা বিপর্যয়। সদ্য বিবাহিত স্ত্রী প্রথম পক্ষের সন্তান হঠাৎ মারা যান। তা নিয়ে বিমর্ষ হয়ে পড়েন দিলীপ ঘোষ। কয়েকদিন শোক কাটিয়ে আবারও তিনি পুরনো ফর্মে ফিরছেন বলে জানা গেছে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএসের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব দিলীপ ঘোষ কে পুরনো ফর্মে পুনরায় পার্টির কাজ করতে নির্দেশ দিয়েছেন। মূলত মেদিনীপুর জেলার উপরে তিনি কাজ শুরু করবেন।

তবে একটা সূত্রের দাবি করা হচ্ছে দিলীপ ঘোষকেই বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যের রাজ্য সভাপতি পদে বসানো হতে পারে। সফলতম এই নেতার নেতৃত্বেই আগামী বিধানসভা নির্বাচনে ভোট লড়তে পারে বিজেপি বলে জানা গেছে। তবে এ কথা ঠিক যদি দিলীপ ঘোষকে পুনরায় রাজ্য সভাপতি পদে বসায় বিজেপি তাহলে খানিকটা হলেও বিজেপি যে চাঙ্গা হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ