জেলা 

VoterList : ‘সর্ষের মধ্যে ভূত আছে’ ভোটার লিস্ট নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : আর কয়েক মাস পরেই রাজ্যের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টে জল মেশানোর চেষ্টা হচ্ছে বলে বুধবার উত্তরবঙ্গের এক সভায় মন্তব্য করেছেন। এ ব্যাপারে জেলাশাসক-সহ ভোটার লিস্টের কাজের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, “ভোটার লিস্ট নিয়ে ডিএম-সহ সকলকে বলব, নিজেরা বসে কাজ দেখুন। সকলে খারাপ বলছি না, তবে সর্ষের মধ্যে ভূত আছে। এটা নজর দিতে হবে।” প্রসঙ্গত, বাংলার ভোটার লিস্টে বহিরাগতদের নাম ঢোকানো হচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেছিলেন, খোদ নির্বাচন কমিশনের একাংশকে…

আরও পড়ুন
কলকাতা 

Voter List : প্রকাশিত হলো রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা, লাখ লাখ ভোটারের নাম বাদ! আপনার নাম আছে তো?

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এই তালিকা থেকে প্রায় সাত লক্ষ ভোটারের নাম বাদ গেছে। তবে তালিকায় যুক্ত হয়েছে ১০ লক্ষ ৭৮ হাজার নতুন ভোটারের নাম। সূত্রের খবর নতুন ভোটার তালিকা থেকে যে ৭ লক্ষ ভোটারের নাম বাদ গেছে তাদের মধ্যে চার লক্ষ ভোটার নিষ্ক্রিয় ছিল বলে কমিশন জানিয়েছে। আবার এর মধ্যে অধিকাংশ ভোটারের মৃত্যু হয়েছে। এছাড়া অন্য রাজ্যে চলে গেছেন এমন ভোটারের সংখ্যা প্রায় তিন লাখ বাদ গেছে। একই সঙ্গে দেখা যাচ্ছে, ৯ হাজারের কিছু বেশি ভোটারের নাম দুই জায়গায় নথিভুক্ত ছিল সেগুলোকে বাদ…

আরও পড়ুন