পানিহাটিতে তৃণমূল নেতার বাড়িতে অস্ত্রভাণ্ডার! গ্রেফতার অভিযুক্ত
বাংলার জনরব ডেস্ক : পানিহাটিতে কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে অস্ত্রভাণ্ডার! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকায়। ইতিমধ্যেই নইম আলি ওরফে নেপালি নামে ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে সেনায় ব্যবহৃত কার্তুজ থেকে শুরু করে বিদেশি বন্দুক। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পানিহাটির বাসিন্দা, তৃণমূল কর্মী নইম আলির বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালাতেই চক্ষুচড়কগাছ। এ যেন অস্ত্রভাণ্ডার! নেপালির বাড়ি থেকে উদ্ধার হয়েছে স্টেন গান, পাইপ গান থেকে শুরু করে সেনার ব্যবহৃত কার্তুজ। এরপরই আগরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মীকে। বিষয়টি জানাজানি হতেই প্রবল…
আরও পড়ুন