জেলা 

নিয়োগ দুর্নীতি করে ভুল স্বীকার না করে আদালতকে দোষী করছে তৃণমূল অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র সরকারি এক কর্মসূচিতে উত্তরবঙ্গে এসেছিলেন এবং সেই কর্মসূচি শেষ করে বিজেপির এক জনসভা কে সম্বোধন করেন। এদিনের সভায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি তবে সুপ্রিম কোর্টের রায় প্রায় ২৬ হাজার চাকরি হারাদের জন্য দুঃখ প্রকাশ করে তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি বলেন তৃণমূল সরকারের আমলে পুরো শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে। এটা চলতে পারে না।আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “রাজ্যের পুরো শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিয়েছে তৃণমূল।”

প্রসঙ্গত,lদুর্নীতির জেরে সুপ্রিমকোর্টের নির্দেশে ২০১৬ সালের SSC-র গোটা প্য়ানেল বাতিল হয়ে গিয়েছে। তাতে শিক্ষক সহ ২০১৬-র SSC-র গ্রুপ C ও গ্রুপ D কর্মীদের চাকরি চলে গিয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলাও বিচারাধীন। আর এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন।

এদিন নরেন্দ্র মোদি বলেন, “ভ্রষ্টাচারের সবথেকে খারাপ প্রভাব পড়ে যুব সম্প্রদায়ের উপর। গরিব এবং মধ্যবিত্তরা এর ফল ভোগ করে। কীভাবে চারদিক থেকে বরবাদ করে দেওয়া যায়, সেটা আমরা শিক্ষক নিয়োগে দুর্নীতিতে দেখেছি। তৃণমূল সরকার শাসনকালে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। ওঁদের পরিবার, সন্তানদের শেষ করে দিয়েছে। তৃণমূল বাংলার ছেলেমেয়েদের অন্ধকারে ঠেলে দিয়েছে। এটা শুধু কয়েক হাজার শিক্ষকের জীবন নিয়ে খেলার বিষয় নয়, রাজ্যের পুরো শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিচ্ছে। শিক্ষকদের উপর লক্ষ লক্ষ শিশু নির্ভরশীল। তৃণমূলের নেতারা এত বড় পাপ করেছে। এখনও নিজেদের অন্যান্য স্বীকার করছে না। উল্টে আদালতকে দোষী বলছে।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ