জেলা 

MLA Giasuddin Molla: খুনের মামলায় অভিযুক্তের পক্ষে দাঁড়িয়ে উস্থি থানার গিয়ে পুলিশ অফিসারদের ওপর চোটপাট করে বিতর্কে প্রাক্তন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা, এবার কি প্রাক্তন মন্ত্রীর বিদায়ের পালা?

বাংলার জনরব ডেস্ক : থানায় গিয়েছিলেন দাদাগিরি দেখাতে, মগরাহাট পশ্চিমের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা । শেষ পর্যন্ত পুলিশের এক রক্ষা মনোভাবে ক্ষমা চেয়ে রক্ষা পেলেন শাসকদলের এই বিধায়ক। ঘটনার সূত্রপাত রবিবার। সেদিন উস্থি থানার ভোলেরহাট কুয়ো থেকে উদ্ধার হয় এক বৃদ্ধার দেহ। কীভাবে মৃত্যু? অভিযোগ, ওই বৃদ্ধাকে নাকি খুন করেছে তাঁর ছেলেই! অভিযুক্ত পলাতক। এদিকে এই ঘটনার পর জয়ন্ত চৌধুরী নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করে উস্তি থানার পুলিস। অভিযোগ, উসকানিমূলক মন্তব্য করে এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করেছেন তিনি। খবর পেয়ে থানায় হাজির হন মগরাহাট…

আরও পড়ুন
জেলা 

Fraud: চাকরি দেওয়ার নামে সাইবার প্রতারণা পুলিশের জালে চার

বাংলার জনরব ডেস্ক : চাকরি দেওয়ার নাম করে সাইবার প্রতারণা এক অভিনব চক্র ধরা পড়লো পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, গত ১৬ এবং ১৭ জানুয়ারি বাঁকুড়ার ওন্দা ব্লকের কল্যাণী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং বড়জোড়া ব্লকের পিড়রাবনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মোবাইলে অজানা নম্বর থেকে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে সংশ্লিষ্ট ব্লকের জয়েন্ট বিডিও হিসেবে পরিচয় দেন। জানানো হয় ওন্দা এবং বড়জোড়া ব্লকে আশাকর্মী এবং আইসিডিএস-সহ একাধিক শূন্যপদে দ্রুত নিয়োগ হবে। উপপ্রধানের আত্মীয় কিংবা পরিচিত কেউ চাকরি করতে ইচ্ছুক হলে দ্রুত ওই নম্বরে যোগাযোগ করতে বলা হয়। এর…

আরও পড়ুন
কলকাতা জেলা 

মানুষের দুয়ারে এ কে এম ফারহাদ

দিদির সুরক্ষা কবজ বিগত দিনের ন্যায় বুধবার হাড়োয়া বিধানসভা এলাকায় নিজের নির্বাচিত জেলা পরিষদ কেন্দ্রে দুয়ারে পৌঁছে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ, মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ।

আরও পড়ুন
জেলা 

নাম না করে অমর্ত্য সেনকে কটাক্ষ বিশ্বভারতীর উপাচার্যের, কী বললেন বিদ্যুৎ চক্রবর্তী ?

বাংলার জনরব ডেস্ক : অমর্ত্য সেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে রেখেছেন বলে কর্তৃপক্ষ অভিযোগ করে থাকেন । এবার এই আবহে নোবেল জয়ী অর্থনীতিবিদকে ‘রাবীন্দ্রিক’ বলে কটাক্ষ করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । তিনি আবার ‘রাবীন্দ্রিক’ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন , এই শব্দটি ‘স্বার্থসিদ্ধির সোপান’ বুধবারের শান্তিনিকেতনের মন্দিরে উপাসনার প্রাসঙ্গিকতা বোঝঅতে গিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন,‘‘বিশ্বভারতীর সকলেকেই আমরা রাবীন্দ্রিক বলি। আমি অন্যায় করলেও রাবীন্দ্রিক। আমি জমি কব্জা করলেও রাবীন্দ্রিক। আমি যদি বিশ্বভারতীর উপাচার্যকে গালিগালাজ করি সেটাও রাবীন্দ্রিক। আমি যদি বিশ্বভারতী কর্তৃপক্ষকে অপমান করি সেটাও রাবীন্দ্রিক। কিন্তু রাবীন্দ্রিক হওয়ার জন্য…

আরও পড়ুন
জেলা 

বারাসাতে উদ্ধোধন হলো বাংলার জীবন যাত্রা

বিশেষ প্রতিবেদন, বারাসাত : বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উঃ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পরিচালনায় বাংলার জীবন যাত্রার উদ্ধোধন হলো বারাসাত কাছারি ময়দানে। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মাননীয় বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক,অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য,যুব কল্যাণ মন্ত্রী অরুপ বিশ্বাস,খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ, দমকল মন্ত্রী সুজিত বোস,ইন্দ্রনীল সেনগুপ্ত, সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, জেলাশাসক শ্রী শরদ কুমার দ্বিবেদী, বিধায়ক শ্রী নারায়ন গোস্বামী, বীনা মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,কৃষ্ণ গোপাল ব্যানার্জি, সপ্তর্ষি ব্যানার্জি, ঊষা রানী মন্ডল, অশনি মুখোপাধ্যায়,সহ অন্যান্যরা।

আরও পড়ুন
জেলা 

ধর্মতলায় আই এস এফ কর্মী বনাম পুলিশের সংঘর্ষ চলাকালীন সময় বিনা উর্দিতে কারা লাঠিচার্জ করেছে? নিরপেক্ষ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা

বাংলার জনরব ডেস্ক : গত শনিবার ধর্মতলায় আই এস এফ এর প্রতিষ্ঠা দিবসে পুলিশ এবং আইএসএফ কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন সময়ে বিনা উর্দিতে কারা লাঠিচার্জ করেছিল তা নিয়ে আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করা হয়েছে। মামলাকারি আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে আবেদন করে বলেছেন, পুলিশ এবং আইএসএফ কর্মীদের সংঘর্ষের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি আদালত গঠন  করুক।তাঁর আবেদন, ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে অনুসন্ধান করা হোক। আইএসএফ কর্মীদের উপর বেপরোয়া ভাবে লাঠি চালিয়েছে পুলিশ। এ ছাড়া বিনা উর্দিতে কারা লাঠিচার্জ করল, তারও তদন্তের দাবি করেছেন তিনি। তাঁর দাবি,…

আরও পড়ুন
জেলা 

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নবী মুহাম্মদ (সাঃ)এর বাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ : একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :  উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা বিধানসভা এলাকার পূর্ব চ্যাংদানা ক্বাদেরিয়া হাই মাদ্রাসার পরিচালনায় বিশ্ব নবী দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ব শান্তি কামনায় বার্তা দেওয়ার পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে ধর্মীয় শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষা অত্যন্ত জরুরি বলে মনে করেন পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। তিনি বলেন, এই জাতীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি সম্প্রীতির বার্তা সমাজের মধ্যে প্রচারিত হয়।সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম বিশ্ববাসীর জন্য যে সব কাজ করে গেছেন…

আরও পড়ুন
জেলা 

মধুবাটী সুরবালা বিদ্যামন্দিরের ৭৫ বর্ষ উপলক্ষে প্রাক্তনীদের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা

মুদাসসির নিয়াজ : হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত মধুবাটী সুরবালা বিদ্যামন্দির ৭৫ বছরে পদার্পণ করেছে। ঐতিহ্যবাহী ৭৫ বর্ষ স্মরণে স্কুলের প্রাক্তনীরা বেশকিছুদিন ধরেই নানা রকম কর্মসূচি নিয়ে চলেছেন এবং ইতিমধ্যেই বিষয়টা ভালো সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় এবার নবীণ ও প্রবীণের মেলবন্ধন ঘটাতে ১৫, ২২ ও ২৩ জানুয়ারি তিনদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনূর্ধ্ব ১৩ ও ১৬ বছরের জুনিয়র ও সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় স্থানীয় নবীণ সংঘের মাঠে। অনূর্ধ্ব ১৬ খেলায় নবীণ সংঘের টিম ১-০ গোলে কামারকুণ্ডু বিবেকানন্দ ফুটবল কোচিং সেন্টারকে পরাজিত করে এবং সাব জুনিয়র…

আরও পড়ুন
জেলা 

সোমবার সন্ধ্যায় ভাঙড়ের আইএসএফ নেতা শেখ ফিরোজকে গ্রেফতার করল পুলিশ

বাংলার জনরব ডেস্ক : গত কাল সোমবার সন্ধ্যায় ভাঙড়ের আইএসএফ নেতা শেখ ফিরোজকে আটক করে কাশীপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থেকে তাঁকে আটক করেছে পুলিশ। ফিরোজকে ভাঙড়ের হাতিশাল এলাকায় ভাঙচুর চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্র মারফত আরও জানা গিয়েছে, হাতিশালা ভাঙচুরের ঘটনার সিসিটিভির ছবি দেখে চিহ্নিত করা হয় ফিরোজকে। তার পর সোমবার সন্ধ্যায় ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থেকে কাশীপুর থানার পুলিশ আটক করে ফিরোজকে। তাঁকে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। ফিরোজের…

আরও পড়ুন
জেলা 

বহু ভাষাবিদ পন্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহ ও কবি শাহাদাত হোসেনের স্মরণে হাড়োয়া বইমেলা

আসাদ আলী, বাংলার জনরব : হাড়োয়া সার্কাস ময়দানে চলছে হাড়োয়ার প্রথম বইমেলা। ২১জানুয়ারি ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান ও সমাপ্তি হয় ২৩শে জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম দিনে। দুপুর ৩ টে থেকে রাত্রি ১০ টা পর্যন্ত চলবে। বইমেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ফরিদ জমাদার ও আব্দুল খালেক মোল্লা। উপদেষ্টাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ইউনুস আলি মোল্লা, আহাদ আলি মোল্লা, শিক্ষক মহিউদ্দিন মোল্লা, শিক্ষক হাসানুজ্জামান, শুভেন্দু মন্ডল, হাফেজ আজিজ উদ্দিন প্রমুখ বিশিষ্ট জন। ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও সমাজের বিশিষ্ট জনদের বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রথম দিন অর্থাৎ ২১/০১/২০২৩ তারিখে প্রথম বইমেলার শুভ সূচনা হয়…

আরও পড়ুন