জেলা 

নারী অধিকার ও সুরক্ষার ডাক জামাআতে ইসলামী হিন্দের উত্তরবঙ্গ মহিলা সম্মেলনে

বিশেষ প্রতিনিধি: জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে উত্তরবঙ্গ মহিলা সম্মেলন হয়ে গেল মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত ধুলিয়ান ফিডার ক্যানেল ফিল্ডে। ২৩ শে জানুয়ারি সোমবার এই ঐতিহাসিক উত্তরবঙ্গ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাআতের সর্বভারতীয় সহ-সভাপতি সাইয়েদ আমিনুল হাসান। বিশেষ অতিথি হিসাবে মহিলা শাখার সর্বভারতীয় সম্পাদিকা আতিয়া সিদ্দিকা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড: হোসনেআরা খাতুন সাহেবা, মালদার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষিকা মিনতি দত্ত মিশ্র মহাশয়া, বিশিষ্ট মানবাধিকার কর্মী ছোটন দাস মহাশয় প্রমুখ। এছাডাও অতিথিদের হিসাবে উপস্থিত ছিলেন জামাআতের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক, প্রাক্তন…

আরও পড়ুন
জেলা 

রাধাবল্লভপুরে শাশ্বত সুচেতনা গ্রামীন পাঠাগারের উদ্যোগে এলাকা পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

খানাকুল : রাধাবল্লভপুর : গতকাল ২২ জানুয়ারি সকাল ১০ টায় হুগলীর খানাকুলের , রাধাবল্লভপুর গ্রামে শাশ্বত সুচেতনা গ্রামীন পাঠাগারের উদ্যোগে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের টেক্সট বই , খাতা বিনামূল্যে বিতরণ করা হয়। ৭৫ জন ছাত্র ছাত্রী, তাদের অভিভাবক, গ্রামবাসী সহ প্রায় ৪০০ জন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঠাগারের সম্পাদক নাজিম উদ্দিন হাজারি। উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক জীবনেন্দু ঘোষ, চন্ডীচরণ কপাট, বিশিষ্ট শিক্ষাবিদ মফিকুল হাসান সরকার, বিশিযঠ প্রকৌশলি রনেন ভট্টাচার্য্য,,এ্যামিটি বিশ্ব বিদ্যালযের প্রখ্যান নৃতত্ববিদ আফজাল হোসেন, শিক্ষক রিজাবুল ইসলাম সহ অনেক বিদ্যোৎজন। সম্পাদক বলেন এটা পাঠাগারের…

আরও পড়ুন
জেলা 

নেতাজী জয়ন্তী পালনে কর্মাধ্যক্ষ

বিশেষ প্রতিবেদন,হাড়োয়া :   উঃ চব্বিশ পরগনা জেলার,হাড়োয়া বিধানসভা এলাকার বারাসাত-২ ব্লকের অন্তর্গত আন্দুলিয়া নব আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভারত মায়ের বীর মুক্তিযোদ্ধা নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মজয়ন্তী পালনের মুহূর্তে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদ। ছিলেন প্রধান শিক্ষিকা রঞ্জনা চৌধুরী, শিক্ষক পুলক বন্দ্যোপাধ্যায়, মেহেদী সাহাজী প্রমুখ।

আরও পড়ুন
জেলা 

হিরণ্যবাটি গ্রামীণ শিল্প নিকেতনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির ,শীতবস্ত্র প্রদান ও গুণীজন সংবর্ধনা

শেখ সিরাজ: গত ২২ জানুয়ারি রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিরণ্য বাটি গ্রামীণ শিল্প নিকেতনের উদ্যোগে খবরের স্পন্দন পত্রিকার দশম বর্ষ পূর্তি ও পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক নৌশাদ মল্লিকের সাংবাদিকতা জীবনের ৫০ বৎসর উদযাপন উপলক্ষে সোমসপুর পীরতলায় রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়ার হাই মাদ্রাসা সংলগ্ন প্রাঙ্গনের বিনামূল্যে স্বাস্থ্য শিবির,চক্ষু ও দন্ত পরীক্ষা এবং সাধারণ রোগের চিকিৎসা করা হয়। অনুষ্ঠানে বহু গুণীজনকে সংবর্ধিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন শাহী সুফি আব্দুল সালাম হুয়াইনি। এদিনের অনুষ্ঠানে নৌশাদ মল্লিকের লেখা পঞ্চায়েত ও উন্নয়ন শীর্ষক একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। নৌশাদ মল্লিকের…

আরও পড়ুন
জেলা 

হেরিটেজ ওয়াক কৃষ্ণনগর

নিজস্ব সংবাদদাতা: ২২ জানুয়ারি ২০২৩ (রবিবার) সকালে নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের রাস্তায় এক অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া গেল। কলেজ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এদিন কৃষ্ণনগরের ইতিহাস অনুসন্ধান করতে সরেজমিনে বার হয়েছিল। তারা এদিন মধ্যযুগে নগর চরিত্র পাওয়া কৃষ্ণনগর শহরের ঐতিহাসিক জায়গাগুলি ঘুরে দেখে এবং সেই জায়গাগুলির ইতিহাস অনুধাবন করে। তাদের এই কর্মকাণ্ডটির একটি সুন্দর নামও দেওয়া হয়েছিল— ‘হেরিটেজ ওয়াক কৃষ্ণনগর’। কখনো দু’পা হেঁটে, কখনো বা টোটো গাড়ি চেপে তারা সমগ্র কৃষ্ণনগর শহর এদিন চষে বেড়ায়। এইভাবে কৃষ্ণনগর শহরকে দেখা, বলা ভালো ‘হেরিটেজ ওয়াক কৃষ্ণনগর’ নাম দিয়ে এই রকম উদ্যোগ কৃষ্ণনগরের…

আরও পড়ুন
জেলা 

খাদিজাতুল কুবরা গার্লস মিশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বাংলার জনরব ডেস্ক : আজ রবিবার ২২ শে জানুয়ারি, হাওড়া জেলার বাগনান থানার প্রত্যন্ত গ্ৰাম বাইনানে খাদিজাতুল কোবরা গার্লস মিশন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল মিশন ক্যম্পাস গ্ৰাউন্ড এ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবীও অসহায় মানুষজনের প্রানপুরুষ ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি মুফতি গোলাম হাবিব সাহেব, বিশিষ্ট সমাজসেবী ও রোটারি মহানগরের অফিসিয়ালি মোজাফফর রহমান লস্কর সাহেব, বিশিষ্ট সমাজসেবী সৈয়দ মোর্তজা সাহেব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কে সংবর্ধনা প্রদান করেন মিশনের অধ্যক্ষ মেহবুব আলী মোল্লা সাহেব। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী মুফতি গোলাম…

আরও পড়ুন
জেলা 

তিন দিনের নেতাজি উৎসবে বহরমপুরে এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ কর্মশালা

নিজস্ব সংবাদদাতা : দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬-তম জন্মবর্ষপূর্তি উপলক্ষে বহরমপুরের শহীদ ক্ষুদিরাম পাঠাগার হাতে নিয়েছে একাধিক কর্মসূচি। কিশোর মতি ছাত্র-ছাত্রীদের সংস্কৃতি চেতনার উন্মেষের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ও শিক্ষায় অগ্রসর করে তোলার লক্ষ্যে। ২১ থেকে ২৩ জানুয়ারি তিন দিনের এই নেতাজি উৎসবের দ্বিতীয় দিনে ছিল বহরমপুরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আসন্ন মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির ওপর বিশেষ এক কর্মশালা। যার নাম দেওয়া হয়েছিল মোটিভেশনাল অ্যান্ড কাউন্সেলিং সেশন। ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের জন্য কাউন্সেলিং সেশনে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট মনোবিদ সনজিৎ সেনগুপ্ত। জীবনের প্রথম বড় পরীক্ষার আগে স্বাভাবিক টেনশনকে উপেক্ষা না করে তিনি…

আরও পড়ুন
জেলা 

দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট দেগঙ্গায়

বিশেষ প্রতিবেদন,দেগঙ্গা :  উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার আমুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আট দলীয় দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে নিরামিশা ফুটবল মাঠে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী শ্রী রথীন ঘোষ, বিধায়ক রহিমা মন্ডল, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, জনপ্রতিনিধি নৌসাদ উদ জামান, হুমায়ূন রেজা, রিঙ্কু সাহাজি, এমদাদুল হক,মাসকুরা বিবি, নিজামুল কবীর, প্রমুখ।

আরও পড়ুন
জেলা 

উদ্ধোধন হলো দেগঙ্গার সৎসঙ্গ কেন্দ্রের

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :   ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫ তম জন্মমহোৎসব ও সৎসঙ্গ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সর্ব ধর্ম সম্মন্বয়ের বাংলায় ভেদাভেদের কোন স্থান নেই বলে উল্লেখ করেন স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। তিনি বলেন, এই জাতীয় মহাপুরুষদের বাণী যত বেশি প্রচার হবে সমাজ তত সমৃদ্ধ হবে।আগত ভক্তবৃন্দের সঙ্গে দীর্ঘ সময় কথোপকথন করতে দেখা যায় তাঁকে। ভবিষ্যতে যেকোন প্রয়োজনে সর্বতোভাবে পাশে থাকার অঙ্গীকার করেন সমাজকর্মী একেএম ফারহাদ। উপস্থিত ছিলেন সৎসঙ্গ কেন্দ্র দেগঙ্গার পক্ষে ঋত্বিক শিলং মজুমদার ,সুব্রত চৌধুরী, দীপঙ্কর বাবু সহ অন্যান্যরা।

আরও পড়ুন
জেলা 

শিক্ষার্থীদের মোবাইল ছেড়ে মাঠে নামাতে হবে,দেগঙ্গায়, বিদ্যালয় ক্রীড়ায় একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :  শনিবার দেগঙ্গা ব্লকে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি পুরষ্কার প্রদান করতে দেখা যায় স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,এসডিপিও সৌমজিৎ বড়ুয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি সহ অন্যান্য বিশিষ্টজনদের। খেলার মাঠে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিধায়ক রহিমা মন্ডল বলেন ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যৎ,তাই তাদের সুস্বাস্থ্যের সঙ্গে জীবন যাপন করতে গেলে ক্রীড়া ক্ষেত্র অতি প্রয়োজন।বিশিষ্ট শিক্ষক তথা সমাজকর্মী একেএম ফারহাদ তার বক্তব্যে উঠে আসে সহ পাঠক্রমিক কার্যাবলী অন্যতম উপাদান খেলাধুলা। তাই পড়াশোনা সাথে সাথে খেলাধুলায় সকলকে মনোযোগী…

আরও পড়ুন