জেলা 

উদ্ধোধন হলো দেগঙ্গার সৎসঙ্গ কেন্দ্রের

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :   ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫ তম জন্মমহোৎসব ও সৎসঙ্গ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সর্ব ধর্ম সম্মন্বয়ের বাংলায় ভেদাভেদের কোন স্থান নেই বলে উল্লেখ করেন স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

তিনি বলেন, এই জাতীয় মহাপুরুষদের বাণী যত বেশি প্রচার হবে সমাজ তত সমৃদ্ধ হবে।আগত ভক্তবৃন্দের সঙ্গে দীর্ঘ সময় কথোপকথন করতে দেখা যায় তাঁকে।

ভবিষ্যতে যেকোন প্রয়োজনে সর্বতোভাবে পাশে থাকার অঙ্গীকার করেন সমাজকর্মী একেএম ফারহাদ। উপস্থিত ছিলেন সৎসঙ্গ কেন্দ্র দেগঙ্গার পক্ষে ঋত্বিক শিলং মজুমদার ,সুব্রত চৌধুরী, দীপঙ্কর বাবু সহ অন্যান্যরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ