রাধাবল্লভপুরে শাশ্বত সুচেতনা গ্রামীন পাঠাগারের উদ্যোগে এলাকা পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ
খানাকুল : রাধাবল্লভপুর : গতকাল ২২ জানুয়ারি সকাল ১০ টায় হুগলীর খানাকুলের , রাধাবল্লভপুর গ্রামে শাশ্বত সুচেতনা গ্রামীন পাঠাগারের উদ্যোগে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের টেক্সট বই , খাতা বিনামূল্যে বিতরণ করা হয়। ৭৫ জন ছাত্র ছাত্রী, তাদের অভিভাবক, গ্রামবাসী সহ প্রায় ৪০০ জন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঠাগারের সম্পাদক নাজিম উদ্দিন হাজারি। উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক জীবনেন্দু ঘোষ, চন্ডীচরণ কপাট, বিশিষ্ট শিক্ষাবিদ মফিকুল হাসান সরকার, বিশিযঠ প্রকৌশলি রনেন ভট্টাচার্য্য,,এ্যামিটি বিশ্ব বিদ্যালযের প্রখ্যান নৃতত্ববিদ আফজাল হোসেন, শিক্ষক রিজাবুল ইসলাম সহ অনেক বিদ্যোৎজন।

সম্পাদক বলেন এটা পাঠাগারের ২০ তম বার্ষিক বই বিতরন অনুষ্ঠান। আগামী দিন পাঠাগারে স্থায়ী দাতব্য চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা আছে বলে সম্পাদক জানান।
এদিন ৭৫ জন ছাত্র ছাত্রী কে নবম দশমের টেক্সট বই , খাতা বিতরন করা হয়।

