কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনে শিক্ষক-শিক্ষা কর্মীরা! কেন হঠাৎ আন্দোলন? জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তীকে অবিলম্বে বরখাস্তের দাবিতে আন্দোলন শুরু করেছে শিক্ষক ও শিক্ষা কর্মীবৃন্দ।আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়কে দুর্নীতির আখড়া করে রেখেছেন উপাচার্য। তাদের সঙ্গে সরব হয়েছেন রেজিস্ট্রার। সে কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে। যদিও রেজিস্ট্রারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়মভঙ্গের পাল্টা অভিযোগ করেছেন উপাচার্য। বেশ কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ে নানা দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে অভিযোগ করে আসছিল আন্দোলনকারীরা। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নির্মাণকাজের জন্য বহু মূল্যবান গাছ কেটে বিক্রি করা হলেও তার কোনও হিসাব নেই। বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক-শিক্ষিকা অনিয়মিত হওয়া সত্ত্বেও তাঁদের…
আরও পড়ুন