জেলা 

নিউটাউন মাঝেরআইট দরবারে ঈসালে সওয়াবে মানুষের ঢল

ইসরাফিল বৈদ্য, নিউটাউন :  পাক পাঞ্জাতন ও ফুরফুরা শরীফের দাদা হুজুর এর অন্যতম খলিফা কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় হেফজুল কোরআনের প্রতিষ্ঠাতা ওস্তাদুল মাশায়েখ হযরত আল্লামা পীর মাওলানা শাহ সুফি আহমদ আলী হামিদ শাহ জালালী (রহঃ) এবং তদীয় জৈষ্ঠ সাহেবজাদা আল্লামা শাহ সুফী আলহাজ্ব পীর মাওলানা মাহমুদ বাখ্ত বাখতেয়ারী(রহঃ)এর স্মরণে ৬১ তম বাৎসরিক ঈসালে সওয়াব ও হালকায়ে জেকেরে লক্ষাধিক মানুষের ঢল নামে। শনিবার,উত্তর ২৪ পরগণা জেলার রাজারহাট নিউটাউন মাঝের আইট পিরডাঙ্গা দরবার শরীফে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আনাগোনা মুখরিত হয়ে ওঠে দরবার চত্বর। প্রতি বছরের ন্যায় এবারও দরবার শরীফে…

আরও পড়ুন
জেলা 

উচ্চ বাতিস্তম্ভ বসলো দেগঙ্গার বেড়াচাঁপাতে

ইসরাফিল বৈদ্য,দেগঙ্গা :  উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার বেড়াচাঁপা বাজার কমিটির দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে উচ্চ বাতিস্তম্ভ বসলো চৌরাস্তার সন্নিকটে। শনিবার উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এসডিপিও সৌমজিৎ বড়ুয়া ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় জনপ্রতিনিধিদের। জনগনের পরিষেবায় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধিদের আরও বেশি এগিয়ে আসার আহ্বান রাখেন তিনি।দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডলের কথায় মানুষের পাশে থেকে উন্নয়নের ধারা বজায় রাখতে পশ্চিমবঙ্গ সরকারের জুড়ি মেলা ভার। তাই আগামী দিনগুলোতে উন্নয়নের লক্ষ্যে মা মাটি মানুষের সরকার মানুষের দরকার। উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন রাজ্য সরকারের…

আরও পড়ুন
জেলা 

“মাথায় বন্দুক ঠেকিয়ে” জমি দখল করে রিসোর্ট তৈরি করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়! নেপথ্যে কে ছিলেন?

বাংলার জনরব ডেস্ক : হুগলি জেলার বলাগড়ের যুবক শান্তনু বন্দ্যোপাধ্যায় যে সমগ্র জেলায় শেষ কথা বলতেন তা কান পাতলেই শোনা যায়। জেলার কোন নেতাকে তিনি তোয়াক্কা করতেন না এখন কেন্দ্রীয় এজেন্সির উচিত শান্তনু বন্দ্যোপাধ্যায় ঠিক কার মদতে এতখানি ঔদ্ধত্য সমগ্র জেলাতে দেখাতেন তার তদন্ত করা। শুধু তাই নয় জোর করে মানুষের কাছ থেকে জমি কেড়ে নিতেন বলে, এই যুবনেতার বিরুদ্ধে অভিযোগ। শাসক দলকে কাজে লাগিয়ে কার্যত সাধারণ মানুষের উপর অত্যাচার করায় ছিল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের প্রধান কাজ। আজ শনিবার শান্তনুর রিসোর্টে ইডি তল্লাশি চালাচ্ছে ঠিক এই সময় সাগর বন্দোপাধ্যায় নামে এক…

আরও পড়ুন
জেলা 

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে বিভিন্ন কমিটি থেকে গণ ইস্তফা দিলেন অধ্যাপকরা, গভীর সংকটে বিশ্ববিদ্যালয়

বাংলার জনরব ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার একসঙ্গে বিভিন্ন কমিটি থেকে এবং অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে ইস্তফা দিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ২২ জন অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তীর অপসারণ চেয়ে আন্দোলন চলছিলই। এ বার বিভিন্ন কমিটি থেকে গণইস্তফার জেরে বিশ্ববিদ্যালয়ে অভূতপূর্ব অচলাবস্থা তৈরি হয়েছে। সজলকুমার ভট্টাচার্য, প্রদীপকুমার দাস, শান্তনু বন্দ্যোপাধ্যায়-সহ মোট ২২ অধ্যাপক তাঁদের অতিরিক্ত দায়িত্বভার থেকে অব্যাহতি চেয়ে শনিবার চিঠি পাঠিয়েছেন ডেপুটি রেজিস্ট্রারকে। শুধু পড়ানোই নয়। কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস নেওয়ার পাশাপাশি, আরও অতিরিক্ত কিছু দায়িত্ব পালন করতে হয়। কেউ থাকেন বিশ্ববিদ্যায়ের ক্রী়ড়া কমিটির দায়িত্বে। কারও…

আরও পড়ুন
কলকাতা জেলা 

হজরত সুফি পীর আবুবকর সিদ্দিকী (রহ) এর ৮৫-তম ওফাত দিবস পালন ফুরফুরায়

আজ শুক্রবার ফুরফুরা শরীফের মোল্লাপাড়ায় আল আমিন শিক্ষা কেন্দ্র স্কুলে বিশ্ব মনীষী কোষ পরিষদ ও আল আমিন শিক্ষা কেন্দ্র এর যৌথ প্রয়াসে হজরত সুফি পীর আবুবকর সিদ্দিকী রাহ এর ৮৫-তম ওফাত দিবস ও বঙ্গবন্ধুর ১০৪-তম জন্ম দিবস উপলক্ষে সাহিত্য সভা, আলোচনা সভা,আল আমিন শিক্ষা কেন্দ্র স্কুলের শিশুদের তৃতীয় বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ গুণিসম্মাননার অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে পীর আবুবকর সিদ্দিকী রাহ এর জীবন প্রবাহ নিয়ে সারগর্ভ ভাষণ দেন,অল বেঙ্গল মাইনোরিটি আসোসিয়েশনের সভাপতি মাওলানা আবু আফজাল জিন্না। আবু আফজাল জিন্না-কে সমাজসেবা ও উল্লেখযোগ্য সংগঠক হিসেবে এই বছর কবি নজরুল আন্তর্জাতিক পুরস্কারে…

আরও পড়ুন
জেলা 

স্বরুপনগরে স্বর্গীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ হালদারের স্মরণ সভায় সাধারণ মানুষের ঢল

ইসরাফিল বৈদ্য, স্বরুপনগর:  মানুষের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে স্মরণ সভায় চোখে জল আসে তার প্রমাণ দিল স্বরূপনগরের অগণিত মানুষ। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্তবর্তী স্বরূপনগর এর বাংনালী অঞ্চল তৃনমূল কংগ্রেস সভাপতি স্বর্গীয় বিশ্বজিৎ হালদার, গত কয়েকদিন আগে পরলোক গমন করেন। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে হঠাৎগঞ্জ বাজারে স্মরণসভায় নেতৃত্বের উপস্থিতির পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের আবেগ ছিল চোখে পড়ার মতো। বিষাদপূর্ণ স্মরণ অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তথা অশোকনগর কেন্দ্রের বিধায়ক নারায়ণ গোস্বামীর কথায় উঠে আসে তৃণমূল কংগ্রেসের প্রতি বিশ্বনাথ বাবুর অবদানের কথা।   তিনি বলেন যেভাবে দলকে নিষ্ঠার সঙ্গে ভালোবেসে এই…

আরও পড়ুন
জেলা 

সমাজের অন্যতম স্তম্ভ ইমাম-মোয়াজ্জিনরা,হাওড়ায় ইমামদের সভায় বললেন একেএম ফারহাদ

ইসরাফিল বৈদ্য, উলুবেড়িয়া,হাওড়া :  ইমামস্ এন্ড মোয়াজ্জিনস্ ফাউন্ডেশন,হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে বুধবার সাংগঠনিক সাধারণ সভা ও আশু পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে। বলাবাহুল্য পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বোর্ড থেকে প্রকাশিত তথ্য থেকে জানা যায় পুরো বাংলা জুড়ে চৌষট্টি হাজার ইমাম মোয়াজ্জিনদের ভাতা প্রদান করতে বাৎসরিক চোদ্দ কোটি পাঁচ লাখ খরচ হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদ। তাঁর বক্তব্যে উঠে আসে বর্তমান সময়ে দেশের সামগ্রিক পরিস্থিতি। সমাজের সর্বস্তরের মানুষের…

আরও পড়ুন
জেলা 

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ

বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থী অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা লক্ষণীয় ছিল। কারণ অতিমারির জেরে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার দেওয়ার সুযোগ পায়নি। সুতরাং এটাই ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই এই পরীক্ষায় যাতে ছেলেমেয়েদের মধ্যে কোন উৎকণ্ঠা না থাকে এবং তাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোন অসুবিধা যাতে না হয় সেজন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে মমতা সরকার সব রকম ব্যবস্থা করেছিল। আর পুলিশ প্রশাসনের এই ব্যবস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মঙ্গলবার সকাল থেকেই হেল্প ডেস্ক…

আরও পড়ুন
জেলা 

উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদ স্থায়ী সমিতির বৈঠক

বিশেষ প্রতিবেদন, বারাসাত : মঙ্গলবার উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত তিতুমীর সভাকক্ষে উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্থায়ী সমিতির আলোচনা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সভাধিপতি বিনা মন্ডল, বিধায়ক নারায়ন গোস্বামী,রফিকার রহমান, রফিকুল ইসলাম, রহিমা মন্ডল, কর্মাধ্যক্ষ বন ও ভূমি একেএম ফারহাদ, বোরহানউদ্দিন অতিরিক্ত জেলাশাসক শ্রী ইন্দ্রনীল ভট্টাচার্য প্রমুখ।

আরও পড়ুন
জেলা 

হাজীদের উন্নত পরিষেবা দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার,বারাসাতে প্রশাসনিক বৈঠকে বললেন একেএম ফারহাদ

ইসরাফিল বৈদ্য, বারাসাত :  করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই ২০২৩ সালের হজ্ব বিষয়ে অনেকগুলি বিধি শিথিল হয়েছে। ভারত সরকার ও সৌদি আরবের মধ্যে চুক্তি মোতাবেক চলতি বছর হজ্বের খরচ সামান্য হলেও কমছে বলে জানা যায়। উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারি ১০ তারিখ থেকে মার্চের ১০ তারিখ অবধি অনলাইন পদ্ধতিতে হজের আবেদনের সময়সীমা থাকলেও তা বর্ধিত করা হয়েছে।প্রতি বছরের ন্যায় এবারও হাজীদের সুষ্ঠু পরিষেবা প্রদানের লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য হজ্ব কমিটি তৎপরতার সঙ্গে কর্ম ক্রিয়া শুরু করে দিয়েছে। বলাবাহুল্য হজ্ব অপারেশন ২০২৩ সফল ভাবে সম্পন্ন করতে গত কয়েকদিন আগে নিউটাউন মদিনাতুল হুজ্জাজে প্রাক প্রস্তুতি…

আরও পড়ুন