জেলা 

টাকার বিনিময়ে দলীয় পদ দেওয়া হচ্ছে দাবি করে গাজল ব্লকের তৃণমূল সভাপতির বিরুদ্ধে অভিষেককে লিখিত নালিশ দলের নেতার, চরম অস্বস্তিতে শাসক দল

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ দূনীর্তি নিয়ে যখন শাসক দল তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জনসমর্থন হারাচ্ছে ঠিক তখন দলীয় পদ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে বলে দলের কিছু নেতা -কর্মী অভিযোগ করছেন । আর এই অভিযোগে প্রেক্ষিতে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস । গত শুক্রবার উত্তর ২৪ পরগণার হাড়োয়ায় এলাকার বিধায়কের বিরুদ্ধে পোষ্টার পড়ে । এই পোষ্টারে বিধায়ক দলীয় পদ টাকার বিনিময়ে বিক্রি করেছেন বলে অভিযোগ কর হয় । এই পোষ্টার তৃণমূল কর্মী সমর্থকদের পক্ষ থেকে করা হয়েছে স্বীকার করা হয় । এবার সরাসরি মালদহের গাজল ব্লকের তৃণমূল সভাপতির বিরুদ্ধে লক্ষ…

আরও পড়ুন
জেলা 

আগামীর ভবিষ্যত তৈরীতে শিক্ষকরাই দিশারী,হাড়োয়াতে একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন,হাড়োয়া :  উঃ চব্বিশ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার হাসিমিয়া ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমাজকর্মী ও পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ বলেন আগামীর ভবিষ্যত তৈরীতে শিক্ষকরাই দিশারী। তাই তাদের দেখানো পথেই এগিয়ে চলেছে সমাজ ব্যবস্থা।হাসিমিয়া ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির কর্মকর্তাদের প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়নে যেভাবে রেখাপাত করে চলেছে তা অত্যন্ত প্রশংসনীয়। উক্ত প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা ও ছাত্রছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ফারহাদ। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন পরিচালন সমিতির মোঃ মোফাস্বের আলী, আকবর আলি,…

আরও পড়ুন
জেলা 

পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে অনলাইনে পারিবারিক আলোচনায় শামিল হবেন বড়দের সঙ্গে ছোটরাও

নাফিসা ইসমাত : আসন্ন রমাজান মাস। সেরা এই মাসটি পাওয়ার জন্য চাতকের মতো তাকিয়ে থাকে বিশ্বাসী মানুষজন। সঠিক ও সত্যের পথ দেখাতে সত্য-মিথ্যার পার্থক্যকারী কিতাব ‘আল কোরআন’ অবতীর্ণ হয়েছিল এই মাসেই। মানুষের মধ্যে সর্বোত্তম আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনে কঠিন যুদ্ধ নেমে এসেছিল এই মাসেই। যে মাতৃভূমি থেকে চোখের জলে বিদায় নিতে হয়েছিল প্রিয় রাসূলকে। সেখানেই আবার প্রত্যাবর্তন করেছিলেন মক্কা বিজয়ের মাধ্যমে এই মাসেই।ঘটনাবহুল এই মাস আমাদেরকে সত্যের পথে শিশা ঢালা প্রাচীরের মত ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে যেমন শেখায়, তেমনই ব্যক্তি জীবনের সার্বিক পরিশুদ্ধতা আসে রোজার আত্মসংযম…

আরও পড়ুন
জেলা 

নিউটাউনের বিএফজে সিনিয়র মাদ্রাসায় শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে,জনপ্রতিনিধি একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন, নিউটাউন :   স্বাস্থ্যই সম্পদ।প্রবাদ বাক্যকে মান্যতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি মিড ডে মিলের আহারে অতিরিক্ত মাংস ও ফলের যোগানের ব্যবস্থা করেছে। পাশাপাশি সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বাবুদের দিয়ে নিয়মিত চেক আপ এর বন্দোবস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাজারহাট রেকজোয়েনি স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা বি এফ জে সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত থেকে সবরকমের সহযোগিতা করেন উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।ছিলেন ডাক্তার সুশান্ত রায়,সোমচিত্তা পাত্র, সোমনাথ প্রমুখ। ডাক্তারবাবুরা খুশি যেভাবে জনপ্রতিনিধি একেএম ফারহাদ সশরীরে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেছে।উক্ত স্বাস্থ্য শিবিরে…

আরও পড়ুন
জেলা 

কর্মাধ্যক্ষ ফারহাদের প্রচেষ্টায় টয়লেট ও পানীয় জল পেল নিউটাউনের শিক্ষা প্রতিষ্ঠান

ইসরাফিল বৈদ্য, নিউটাউন :  রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে সরকারি আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিরা উল্লেখ্যযোগ্য ভুমিকা পালন করে চলেছে। উল্লেখ্য উঃ চব্বিশ জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ এর প্রচেষ্টায় শিক্ষার্থীরা পেল নতুন টয়লেট। রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের শিক্ষক,ছাত্রদের পক্ষ থেকে দীর্ঘদিন চাহিদা ছিল মাদ্রাসার বিউটিফিকেশন ও পানীয় জল ও টয়লেটর। নিউটাউনের গা ঘেঁষা এই মাদ্রাসাটির ঐতিহ্য বিস্তীর্ণ এলাকা জুড়ে। সেখানে ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে পেরে খুশি বিশিষ্ট সমাজকর্মী তথা কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। তিনি বলেন, সমাজের জন্য কাজ করাই মানুষের ধর্ম।সেই কাজ…

আরও পড়ুন
জেলা 

ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে তোলাবাজির অভিযোগে বিক্ষোভ বারুইপুরে

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুর বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে তোলাবাজি করছে স্থানীয় কিছু যুবক বলে এলাকায় চাঞ্চল্য। আর এই অভিযোগকে ঘিরে বৃহস্পতিবার সকালে বারুইপুর-কুলপি রোড অবরোধ করেন ব্যবসায়ীরা। তোলাবাজির টাকা না পাওয়ায় হাটের ব্যবসায়ীদের হুমকি ও মারধর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় কয়েক জনের বিরুদ্ধেই অভিযোগ ব্যবসায়ীদের। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বারুইপুর-কুলপি রোড অবরোধ করেন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এক দুষ্কৃতীকে ধরে ফেলে। সেই সময় ক্ষুব্ধ ব্যবসায়ীরা ওই দুষ্কৃতীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে…

আরও পড়ুন
জেলা 

Abdul Karim Chowdhury : উত্তর দিনাজপুরের ইসলামপুরে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক দরজা, দুদিনের মধ্যে জেলা ও ব্লক সভাপতি ব্যবস্থা না নিলে বিধায়ক পদে ইস্তফা দেবেন তৃণমূল নেতা আব্দুল করিম চৌধুরী

বাংলার জনরব ডেস্ক : উত্তর দিনাজপুরের ইসলামপুরে বোমার আঘাতে সিভিক ভলেন্টিয়ার এর মৃত্যুর পর রীতিমতো ফুঁসে উঠেছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি আজ বৃহস্পতিবার বলেছেন, অবিলম্বে উত্তর দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি এবং ব্লক সভাপতি বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে তিনি দল ছেড়ে দেবেন। বর্ষীয়ান এই তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অভিযোগ করেছেন দুদিনের মধ্যে জেলা সভাপতি ও লোক সভাপতিকে সরিয়ে না দিলে তিনি পদত্যাগ করবেন বিধায়ক পদ থেকে। একই সঙ্গে তিনি পরবর্তী নির্বাচনে নির্দল হয়ে ঐ কেন্দ্র থেকে দাঁড়াবেন। বিতর্কের সূত্রপাত, বুধবার রাতে ইসলামপুর থানার দক্ষিণ মাটিকুণ্ডা গ্রামে…

আরও পড়ুন
জেলা 

ইসলামপুরে বোমার আঘাতে মাথার কিছুটা অংশ উড়ে গেল সিভিক ভলান্টিয়ারের!

বাংলার জনরব ডেস্ক : বোমার আঘাতে মাথার কিছুটা অংশ উড়ে গেল সিভিক ভলান্টিয়ারের,বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে ইসলামপুর থানার দক্ষিণ মাটিকুণ্ডা গ্রামে। মৃতের নাম শাকিব আখতার (৩০)। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বেশ কয়েক জনকে আটক করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১২টা নাগাদ কাজ থেকে ফিরে বাড়িতে খেতে বসেছিলেন শাকিব। সেই সময় তৃণমূলের দখলে থাকা মাটিকুণ্ডা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহবুব আলমের নেতৃত্বে তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। শাকিবের আত্মীয় নওশাদ আলির অভিযোগ, ‘‘ও ডিউটি থেকে বাড়ি ফিরে খেতে বসেছিল। এর পর…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘আলাপ’ এর অনুষ্ঠানে প্রকাশিত হলো খায়রুল বাসারের ‘আজ সন্ধ্যায়’

সংবাদদাতা বাংলার জনরব, কুনিয়া, মুর্শিদাবাদ: করোনার প্রকোপে গত তিন বছর প্রকাশ বন্ধ থাকার পর গত ৫ মার্চ ২০২৩ রবিবার কান্দীর খড়গ্রাম বাসস্ট্যান্ড লাগোয়া হলে এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে সংবাদ সাহিত্যের ব্যাতিক্রমী পত্রিকা ‘আলাপ’এর ১৩ বর্ষ ১ম সংখ্যার মোড়ক উন্মোচিত হয়। কলকাতার বিশিষ্ট সাহিত্যিক সেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পত্রিকার ওই সংখ্যাটি সমবেত ভাবে প্রকাশ করেন শতবর্ষের সাপ্তাহিক ‘কান্দী বান্ধব’ এর সম্পাদক নবকুমার মুখোপাধ্যায়, কবি মুস্তাফিজ জামান, ‘আলাপ’ সম্পাদক খায়রুল বাসার, কবি ‌আজাদ সাগর, সাহারুদ্দিন সেখ, মফিজুর রহমান ও হাফিজুর রহমান। এদিন অনুষ্ঠানে তিনজনকে “আলাপ সম্মান ২০২৩” প্রদান করা হয়। সম্মানিত…

আরও পড়ুন
জেলা 

মায়ের সামনে পুত্রকে খুন!

বাংলার জনরব ডেস্ক :  দোলের দিন হুগলির চন্ডীতলায় যুবককে প্রকাশ্য দিবালোকে খুন করা হলো। বিয়ারের বোতল ভেঙে গলায় ঢুকিয়ে দিয়ে ওই যুবককে খুন করা হয়েছে বলে জানা গেছে, এক মহিলা এবং তার দুই পুত্রকে সঙ্গে নিয়ে এই কাজ করেছে বলে অভিযোগ। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে ।জমি বিবাদ কে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ মনে করছে। জানা গেছে,চণ্ডীতলার জনাই স্টেশন সংলগ্ন মধ্যপাড়া এলাকায় দোলের দিন দুপুরে কৃষ্ণেন্দু দাস (৩২) নামে এক যুবককে খুনের অভিযোগ ওঠে তাঁরই প্রতিবেশী রুণু সিংহ এবং তাঁর দুই পুত্র বুধো এবং বাবুর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের…

আরও পড়ুন