জেলা 

পশ্চিমবঙ্গ সফরে এস ডি পি আইয়ের সর্বভারতীয় সভাপতি

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (SDPI)- এর সর্বভারতীয় সভাপতি এম.কে ফাইজী পশ্চিমবঙ্গ সফরে রয়েছেন।এই সফরে তিনি গতকাল (১১/৩) কোলকাতায় পৌঁছেছেন।এ দিন তিনি সাংগঠনিক কাঠামো ও রাজ্য পরিস্থিতি নিয়ে নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন।আজ তিনি মুর্শিদাবাদ পার্টির লিডারদের এক গুরুত্ত্বপূর্ণ মিটিং – এ যোগ দেন,যার নাম দেওয়া হয় লিডার্স সামিট।বহরমপুরের কিং হোটেল অডিটরিয়াম হলে রাজ্যের বিভিন্ন জেলা থেকে শতাধিক লিডার এই সামিটে অংশ নেন।

কিং হোটেলের সভায় এম কে ফাইজি দেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে আলোচনা করেন সেই সঙ্গে সর্বভারতীয় পার্টি হিসেবে সারাদেশে এসডিপিআই এর কর্ম তৎপরতা তুলে ধরেন। বলেন বর্তমান কেন্দ্র সরকার দেশকে যেভাবে স্বৈরতান্ত্রিকতার দিকে নিয়ে যাচ্ছে তাকে প্রতিরোধ করতে মেনস্ট্রিম পার্টি গুলির ভূমিকা হতাশা জনক। মুসলিম ও দলিদদের উপর নির্যাতন , ঘৃণা – বিদ্বেষ – এর দাবদাহ চলছে তা অত্যান্ত ভয়াবহ । দেশ ক্রমশ পুঁজিবাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, দ্রব্যমূল্য ও বেকারত্ব আকাশছোঁয়া হয়ে উঠেছে দেশ সমস্ত ক্ষেত্রেই পিছিয়ে পড়েছে। বর্ণবাদ,ব্রাহ্মণ্যবাদ কবলিত রাজনৈতিক দলগুলি এই পরিস্থিতির মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ।এস ডি পি আই – ই একমাত্র আদর্শবাদী রাজনৈতিক দল যারা সারা দেশে এর বিরুদ্ধে লড়ছে।

আজকের “লিডার্স সামিট” – এ আগামী পঞ্চায়েত নির্বাচনে দলের লড়াই এর বার্তা দেওয়া হয়।বলা হয় দল তৃতীয় জোট গড়ে তোলার চেষ্টা করবে দলিত, আদিবাসীদের নিয়ে।আগামী লোকসভা নির্বাচনেও যে দল বেশ কিছু কেন্দ্রে লড়াই করবে তারও বার্তা দেওয়া হয়।বলা হয় এখন থেকে দল লোকসভা কে সামনে রেখেই লড়াই শুরু করবে। জোর দেয়া হয় বিজেপি ও বর্ণবাদী রাজনৈতিক শক্তিকে পরাস্ত করাই হবে আগামী লোকসভার মূল কৌশল।

অন্যদের মধ্যে রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম,সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম বক্তব্য রাখেন।উপস্থিত অন্যতম জাতীয় প্রতিনিধিদের মধ্য উপস্থিত ছিলেন – কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য পর্যবেক্ষক ইয়া মহিউদ্দিন ও সহ পর্যবেক্ষক জাহির আব্বাস,রাজ্য সম্পাদক গোলাম মোর্তজা প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ