জেলা 

শিশুদের পোলিওকর্মসূচিতে সচেতনতার বার্তা দিতে আসরে কর্মাধ্যক্ষ ও স্বাস্থ্য আধিকারিক

চকশাসন সুস্বাস্থ্য কেন্দ্রে পোলিও টিকা কর্মসূচি নিজস্ব প্রতিবেদক, বারাসাত : সারা বিশ্ব জুড়ে পোলিও টিকাদান ও পোলিও নির্মূল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই প্রতি বছর ২৪ অক্টোবর দিনটি পালিত হয় বিশ্ব পোলিও দিবস হিসেবে। পোলিও নির্মূল করতে বিশ্বের অগ্রগতিকে স্মরণ করতেই পালিত হয় দিনটি। প্রতি বছর বিশ্ব পোলিও দিবসের একটি নির্দিষ্ট থিম থাকে। এবছরের থিম হল মা ও শিশুদের জন্য একটি স্বাস্থ্যকর ভবিষ্যত গঠন।পোলিও ভাইরাস প্রধানত তিন রকমের। এর যেকোন রকমের ভাইরাসের আক্রমণই ভয়াবহ। এই ভাইরাস বেঁচে থাকে জলেও মলে। জল আর রোগীর মল থেকে ভাইরাস ঢুকে পড়ে সুস্থ শিশুর দেহে। বয়স্ক…

আরও পড়ুন
জেলা 

আওয়ার অবলম্বন সংস্থার রজতজয়ন্তী উৎসব

শেখ সিরাজ:- হুগলি জেলার হরিপাল থানার নৈটি গ্রামে আওয়ার অবলম্বন সংস্থার রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে ১০ ই ডিসেম্বর রবিবার সংস্থার অফিস প্রাঙ্গনে সকালে শীত বস্ত্র প্রদান, বিকালে সাহিত্য সভা হয়ে গেল। বিভিন্ন স্কুলের দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেঁজুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক স্বপন কুমার দাস। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী সোমা মন্ডল। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিপুর – কাশিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ দলুই এবং সনাতন কর। বক্তব্য রাখেন আওয়ার অবলম্বনের সম্পাদক মুজিবর রহমান। সঞ্চালনা করেন আওয়ার অবলম্বনের সভাপতি সেখ আব্দুল গফফার।…

আরও পড়ুন
জেলা 

মানুষের পঞ্চায়েত গড়তে জনপ্রতিনিধিরা দায়বদ্ধ,গ্ৰামসভায় সকলের ঐক্য মত

বিশেষ প্রতিবেদন, হাড়োয়া : পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তর গ্রাম পঞ্চায়েত। সাধারণ মানুষের দাবী- দাওয়া,প্রাপ্তি-অপ্রাপ্তির কেন্দ্র বিন্দুতেই গ্রাম পঞ্চায়েতকে ধরা হয়। গ্রামের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পঞ্চায়েতের ভূমিকা অগ্রগণ্য। শুক্রবার উত্তর ২৪ পরগণা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার কীত্তিপুর-২ পঞ্চায়েতে গ্রাম সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে এলাকার মানুষের সঙ্গে বিভিন্ন বিষয় শলাপরামর্শ করেন। উপস্থিত ছিলেন স্থানীয় জেলা পরিষদের সদস্য তথা বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, বিশিষ্ট সমাজকর্মী শ্রী শম্ভুনাথ ঘোষ,পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহাবুদ্দিন আলি, পঞ্চায়েত সমিতির সদস্য…

আরও পড়ুন
জেলা 

এজেন্সি দিয়ে তৃণমূলকে রোখা যাবে না, শাসনে প্রতিবাদ সভায় বললেন এ কে ফারহাদ

বিশেষ প্রতিবেদন,শাসন :  সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক, সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে বাংলার কোনায় কোনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের বাকেয়া টাকা ও আবাস যোজনার বকেয়া টাকা এবং মহাত্মা গান্ধী গ্রাম সড়ক যোজনা-র বাংলার পাওনা টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে। সোমবার উঃ ২৪ পরগনা জেলার বারাসাত ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ এর নেতৃত্বে কীত্তিপুর -১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় খড়িবাড়ি বাজারে প্রতিবাদ সভা থেকে বিরোধীদের তুলোধোনা করেন ব্লক সভাপতি।…

আরও পড়ুন
জেলা 

আমতাকে মহকুমা ও পৌরসভা করার দাবি

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :-গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্রের আমতা ১নং ব্লকের ‘ আমতা সিটিজেনস্ ওয়েল ফেয়ার সোসাইটি ‘ -র ব্যবস্থাপনায় বিজয়া সম্মেলনী, সাধারণ সভা ও উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্র, আমতা বিধান সভা কেন্দ্র এবং উদয়নারায়ণপুর বিধান সভা কেন্দ্রের তিন জন বিধায়ককে আমতার বিভিন্ন সমস্যা ও সমাধানে দাবি পেশ করা হল। এই অনুষ্ঠানটি আমতা আনন্দ মার্গ স্কুলে অনুষ্ঠিত হল। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে আমতা ১ নং ব্লকের অন্তর্গত ভান্ডারগাছা,চন্দ্রপুর,খড়দহ,উদং ১, উদং ২, আমতা, সিরাজবাটি,আনুলিয়া, বসন্তপুর, কানপুর,খোশালপুর, রসপুর,বালিচক এই ১৩ টি গ্ৰাম পঞ্চায়েতের নব নির্বাচিত প্রধান – উপপ্রধান,…

আরও পড়ুন
জেলা 

নির্যাতিতা মহিলাদের মূল স্রোতে ফেরাচ্ছে ‘জীবিকা’

বিশেষ প্রতিনিধি : ওরা কেউ স্বামীর দ্বারা অত্যাচারিত আবার কেউ গার্হস্থ্য হিংসার শিকার। ওরা মানে মুনমুন, মালতি,সুপর্নাদের মতো হাজার হাজার মহিলা। এইসব হিংসার শিকার হওয়া মহিলা ও কন্যা শিশুদের সমাজের মুল স্রোতে ফিরিয়ে আনার জন্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘জীবিকা’।৯০ এর দশকের প্রথম দিকে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু। ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ১,২,বজবজ ১,২ ও মহেশতলা ব্লকের ৭৫ টির বেশি গ্রামে ১৩০০০ এরও বেশি প্রান্তিক মহিলা এবং কন্যা শিশুদের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। এছাড়া লিঙ্গ সমতা বিষয়ক প্রচার,পিতৃতান্ত্রিক নিয়মের…

আরও পড়ুন
জেলা 

উপযুক্ত পরিকাঠামো ও চিকিৎসার অভাবেই ২৪ ঘন্টায় ১০ টি শিশু মারা গেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে : এসডিপিআই 

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে এক দিনেই ১০ টি শিশু মৃত্যুকে কেন্দ্র করে আবারও কাটগড়াই রাজ্য সরকার ও চিকিৎসা ব্যবস্থা। ইতিপূর্বেও অসংখ্যবার চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যুর অভিযোগ ওঠে আসলেও সাফাই দেওয়ার চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই রকম ঘটনার পিছনে চিকিৎসার গাফিলতি ও হাসপাতালের পরিকাঠামো দায়ী তা হাসপাতাল কর্তৃপক্ষকে স্বীকার করার দাবি জানালো এসডিপিআই-এর রাজ্য সহ সভাপতি মুহাম্মদ সাহাবুদ্দিন। তিনি বলেন – হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার দুরাবস্থা আবারও চোখে আঙ্গুলে দিয়ে দেখিয়ে দিল বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। সেখানে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা-এই ২৪ ঘন্টায় ১০ শিশুর…

আরও পড়ুন
জেলা দেশ 

Mamata Banerjee on Mahua Moitra :খারিজ মহুয়ার সাংসদ পদ, ‘‘ইন্ডিয়া’র সঙ্গে মিলেই দল মহুয়ার হয়ে লড়বে” বললেন মমতা

বাংলার জনরব ডেস্ক : এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে তৃনমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে দিল সংসদ। আজ শুক্রবার বেলা ১২ টার সময় মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটি রিপোর্ট সংসদে পেশ করে। এরপর বিরোধীরা আলোচনার দাবিতে সোচ্চার হয়। এর ফলে সংসদের অধিবেশন মুলতবি করা হয় দুপুর দুটো পর্যন্ত। দুটোর সময় সংসদ অধিবেশন শুরু হলে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ সংসদের কাছে পেশ করা হয়। তারপরেই ধ্বনি ভোটে এই প্রস্তাব পাস হয়ে যায়। ফলে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হয়ে গেল। এই খবর পাওয়ার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া…

আরও পড়ুন
জেলা 

স্কুল ফী না দেওয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রকে পরীক্ষা হল ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ!

বাংলার জনরব ডেস্ক : স্কুলের ফি সঠিক সময়ে দিতে পারেনি তাই পরীক্ষা দিতে আসার পর চতুর্থ শ্রেণির পড়ুয়াকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। হুগলির তারকেশ্বর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শরৎপল্লির এক বেসরকারি স্কুলের এই অভিযোগ উঠেছে। ওই স্কুলের বার্ষিক পরীক্ষা চলছে। বুধবার ছিল ভূগোল পরীক্ষা। সকাল সাড়ে নটা নাগাদ স্কুলে পরীক্ষা দিতে আসে চতুর্থ শ্রেণির ছাত্র রণবীর সাউ। অভিযোগ, স্কুলের তরফ থেকে বলা হয় ফি বাকি থাকায় তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এমনকি তাকে ঘাড়ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। ওই স্কুলেই দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রণবীর সাউ…

আরও পড়ুন
জেলা 

তৃনমূলের সভায় ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক

আজিজুল হক : গোটা দেশজুড়ে সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। আগামী নির্বাচন দেশ বাঁচানোর লড়াই।সম্প্রীতির বাংলায় সাম্প্রদায়িকতার ছোঁয়া যাতে না লাগে সেজন্য হিন্দু-মুসলিম ঐক্যবধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার আহ্বান জানালেন রাজ্য আই ইএনটিইউসির প্রদেশ সভাপতি ঋতব্রত ব্যানার্জি। ৬ ডিসেম্বর বিষ্ণুপুর থানার বিবেকানন্দ চক্ষু নিরাময় সেমিনার হলে বক্তব্য রাখতে গিয়ে তিনিএ কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাকে পথে বসানোর চক্রান্ত চলছে। বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। জেলা আইনটিইউসির আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক শফিউল ইসলাম মোল্লা জানান, বাবরি মসজিদ ভাঙাকে নিন্দা জানাই। ৬…

আরও পড়ুন