জেলা 

পাথরপ্রতিমায় স্থায়ী সেবাকেন্দ্র গড়ছে ভারত সেবাশ্রম সংঘ

বিশেষ প্রতিনিধি : গ্রামীণ অঞ্চলে গরিব ও পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা তুলে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সংঘ। মোবাইল মেডিকেল ইউনিট ছাড়াও সুন্দরবনের বিভিন্ন এলাকায় স্থায়ী চিকিৎসা কেন্দ্র তৈরি হয়েছে। এবার দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমার দূর্বাচটীর কৃষ্ণপুর গ্রামে সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে একটি স্থায়ী সেবাকেন্দ্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ রবিবার এক অনুষ্ঠানে সেবাকেন্দ্র ও ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরের শুভ ভিত পূজা শুরু হয় ৷ সঙ্ঘের পক্ষে স্বামী অন্বেষানন্দজী মহারাজ এর সুচনা করেন। এ উপলক্ষে শতাধিক দুঃস্থ পরিবারের হাতে শীতবস্ত্র এবং মায়েদের…

আরও পড়ুন
জেলা 

পাঠাগারের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি : গতকাল শনিবার ১৬ ডিসেম্বর খানাকুলের রাধাবল্লভপুর গ্রামে শাশ্বত সুচেতনা গ্রামীন পাঠাগারের উদ্যোগে বিভিন্ন গ্রামের ৭০ জন ছাত্র ছাত্রী কে শীতের সোয়েটার বিতরন করা হয়। এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগার সম্পাদক নাজিম উদ্দিন হাজারি, শিক্ষক কিরনময় নন্দী, কাজী আসিফ ইকবাল, স্থানিয় পঞ্চায়েত সদস্য সেখ আল্লারাখা , মাহেলা খাতুন সহ দুই শতাধিক ছাত্র ছাত্রী ও আভিভাবক। সম্পাদক জানান আগামী কিছুদিনের মধ্যে বয়স্ক নাগরিকদের কম্বল বিতরন করা হবে পাঠাগারের ব্যাবস্থাপনায়। জানুয়ারি মাসে ছাত্র ছাত্রী দের পাঠ্যবই  উপহার দেওয়ার কথাও ঘোষনা করেন সম্পাদক নাজিম উদ্দিন।

আরও পড়ুন
জেলা 

উপভোক্তাদের পরিষেবা পৌঁছে দিতে দুয়ারে সরকার ক্যাম্পে কর্মাধ্যক্ষ ফারহাদ

নিজস্ব প্রতিবেদক,শাসন : শুক্রবার থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার। অষ্টম দফার দুয়ারে সরকারে রাজ্যজুড়ে কয়েক লক্ষ শিবিরে উপভোক্তারা পরিষেবা পাচ্ছে। তাতে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে। ইতিমধ্যেই জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদি। এবারের দুয়ারে সরকারে এই প্রথম শস্য চাষের সহযোগিতার জন্য আবেদন জানানো যাবে।এই বিষয়ে আবেদন নেওয়া হবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এবং পরিষেবা প্রদান শেষ হবে আগামী ৩১ জানুয়ারি। এবারের দুয়ারে সরকারের কর্মসূচিতে রাজ্যজুড়ে প্রায় ২ লক্ষ্য শিবির গড়ে তোলা হবে। তাতে ৩৬ ধরনের পরিষেবা দেওয়া হবে। এছাড়া আদিবাসী এলাকা এবং সুন্দরবনের…

আরও পড়ুন
জেলা 

হাতিয়াড়া গার্লস হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকে উন্নীত, খুশির হাওয়া এলাকায়

নিজস্ব প্রতিবেদক, নিউটাউন :  পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্গত উঃ ২৪ পরগনা জেলার নিউটাউনের হাতিয়াড়া গার্লস হাই মাদ্রাসা উন্নীত হলো উচ্চ মাধ্যমিক স্তরে। এলাকার ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করতে মাদ্রাসার প্রধান শিক্ষিকা শম্পা পাত্র কঠোর ভাবে চেষ্টা করে চলেছে। প্রধান শিক্ষিকা আবেগ তাড়িত না ঔ কন্ঠে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মাদ্রাসা শিক্ষা পর্ষদ,মাদ্রাসা শিক্ষা অধিকর্তা,উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি এ কে এম ফারহাদ সহ উত্তর ২৪ পরগনা জেলা শিক্ষা দফতরের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এলাকার পিছিয়ে…

আরও পড়ুন
জেলা 

WBTMTA এর উদ্যোগে শাসনে শিক্ষা বিষয়ক কর্মশালা ও পর্যালোচনায় চাঁদের হাট

নিজস্ব প্রতিবেদক,শাসন :  সুদুর প্রাচীন কাল থেকে শিক্ষার সার্বিক মান্নোনয়নে মাদ্রাসা শিক্ষা অন্যতম ভূমিকা পালন করছে। ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা পুরো বিশ্বের বিভিন্ন দেশে প্রচারের জন্য অনেক মহাপুরুষদের সুচিন্তিত মতামত গ্রহণ করেছে। ভারতের মতো বৈচিত্র্য পূর্ণ দেশে যখন কিছু বিভেদকামী শক্তি মানুষের মধ্যে জাত পাতের রাজনীতি করতে চাইছে, তাকে পরাস্ত করতে তৃণমূল কংগ্রেস দলের শাখা সংগঠন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীর্ঘমেয়াদী লড়াই সংগ্রাম করে চলেছে পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন।যার সর্বাগ্রে আছেন সংগঠনের রাজ্য সভাপতি তথা উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।বলাবাহুল্য মাদ্রাসা শিক্ষার…

আরও পড়ুন
জেলা 

বর্ধমান রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে তিন জনের মৃত্যু, আহত অনেক,বন্ধ ট্রেন চলাচল

বাংলার জনরব ডেস্ক : বর্ধমান রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে তিন জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও, যাত্রীর মৃত্যুর কথা এখনও স্বীকার করেনি রেল। পাশাপাশি, বেশ কয়েক জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে আরপিএফ এবং দমকল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। স্থানীয় সূত্রে খবর, বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে যে জলের ট্যাঙ্কটি ছিল, আচমকাই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কী করে ট্যাঙ্ক ভেঙে পড়ল তা এখনও পরিষ্কার নয়। স্থানীয় সূত্রে খবর, তিন জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ২৭ জন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক…

আরও পড়ুন
জেলা 

আসানসোলে তৃণমূল নেতার বাড়িতে বুধবার সাত সকালেই আয়কর হানা

বাংলার জনরব ডেস্ক : বুধবার সাতসকালে আসানসোলে তৃণমূলের এক প্রাক্তন বিধায়ক ও বর্তমান তৃণমূল কাউন্সিলের স্বামীর বাড়িতে আয়কর হানা। এদিন ভোর পাঁচটায় সোহরাব আলির বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতরের আধিকারিকরা। আসানসোলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলি। একটা সময়ে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পেশায় লোহার কারবার করতেন। বার্নপুর ইস্পাত কারখানার সঙ্গে যোগ ছিল সোহরাবের। একাধিকবার তাঁর বিরুদ্ধে অবৈধ ব্যবসার অভিযোগ উঠেছে। ২০১১ সালে তৃণমূলের টিকিটে বিধানসভা ভোটে লড়াই করেন তিনি। জিতেও যান। ২০১৬ সালে ফের তাঁকে টিকিট দেয় শাসকদল। কিন্তু সেই সময় সোহরাবের বিরুদ্ধে মামলা…

আরও পড়ুন
জেলা 

দক্ষিণ কলকাতার পাটুলিতে মানবাধিকার দিবস পালন

নায়ীমুল হক : প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয় মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। অবশ্য মানবাধিকার দিবসের আনুষ্ঠানিক সূচনা হয় ১৯৫০ সালে। সমস্ত রাজ্য এবং আগ্রহী সংস্থাগুলিকে প্রতি বছরের ১০ ডিসেম্বরকে মানবাধিকার দিবস হিসাবে গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। প্রতি বছরের ন্যায় এবছর-ও ১০ ডিসেম্বর রাজ্যের বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হয়েছে মানবাধিকার দিবস। দক্ষিণ কলকাতার পাটুলিতে রাজ্য মানবাধিকার সংগঠন, দ ২৪ পরগণা জেলা নেতৃত্বের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মহতী আলোচনা সভা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই মহতী…

আরও পড়ুন
জেলা 

বিজেপি সরকার যদি থাকে তাহলে ওরা সব ছিনিয়ে নিয়ে চলে যাবে ! মোদি সরকারকে বেনজির আক্রমণ মমতার

বাংলার জনরব ডেস্ক : রবিবারের পর ফের সোমবার তীব্র ভাষায় মোদি সরকারকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিনই বিরোধী দল শাসিত রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে এই অভিযোগে রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াক আউট করে ইন্ডিয়া জোটের শরিকরা। এরপর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণ মনে করা হচ্ছে রাজনীতির তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। তিন রাজ্যে কংগ্রেস দলের হেরে যাওয়ার পর যেভাবে বিরোধীরা হতাশ হয়ে পড়েছিল তারপর মহুয়া মৈত্র কে কেন্দ্র করে আবার জোট যেভাবে দানা বাধলো তাতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের রাজনৈতিক মহল। আজ জলপাইগুড়ির সভা…

আরও পড়ুন
জেলা 

বাদুড়িয়ায় মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের নিয়ে তাতহির ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর সফল কর্মশালা

নিজস্ব প্রতিবেদন :ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি শিক্ষা শিবিরকে কেন্দ্র করে কোনো এলাকার যুবকদের মধ্যে এত উৎসাহ-উদ্দীপনা আজও দেখতে পাওয়া যায়, তা সম্ভবত অনেকেরই ছিল ধারণার অতীত। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার সন্নিয়া গ্রামে রবিবার আসন্ন মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ছিল সারাদিনের এক শিক্ষা শিবির। কলকাতা থেকে বরিষ্ঠ শিক্ষক-শিক্ষিকারা অংশ নিয়েছিলেন এই শিবিরে। তাঁরা একান্ত আপন করে নিলেন ছাত্র-ছাত্রীদের এবং অভিভাবক অভিভাবিকাদের। সম্ভবত যুবকদের সঙ্গে সঙ্গে প্রায় ৮০ বছরের বৃদ্ধার উপস্থিতি দেখে তাঁরাও খানিক বিহ্বল হয়ে পড়েছিলেন। সত্যিই তো, এদিনের সারাদিন ধরে যে কর্মসূচি দেখা গেল, তা বিশাল এক কর্মযজ্ঞ বললে কোনো ভুল…

আরও পড়ুন