জেলা 

তৃনমূলের সভায় ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক

শেয়ার করুন

আজিজুল হক : গোটা দেশজুড়ে সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। আগামী নির্বাচন দেশ বাঁচানোর লড়াই।সম্প্রীতির বাংলায় সাম্প্রদায়িকতার ছোঁয়া যাতে না লাগে সেজন্য হিন্দু-মুসলিম ঐক্যবধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার আহ্বান জানালেন রাজ্য আই ইএনটিইউসির প্রদেশ সভাপতি ঋতব্রত ব্যানার্জি। ৬ ডিসেম্বর বিষ্ণুপুর থানার বিবেকানন্দ চক্ষু নিরাময় সেমিনার হলে বক্তব্য রাখতে গিয়ে তিনিএ কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাকে পথে বসানোর চক্রান্ত চলছে। বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। জেলা আইনটিইউসির আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক শফিউল ইসলাম মোল্লা জানান, বাবরি মসজিদ ভাঙাকে নিন্দা জানাই। ৬ ডিসেম্বর দিনটি বড় বেদনার দিন। মানুষের মানুষে বিদ্বেষ নয়, হিন্দু-মুসলিম পরস্পরের মধ্যে ভাতৃত্ব রক্ষার্থে এই দিনটিকে সম্প্রীতি দিবস হিসাবে পালন করে থাকি। দিল্লির মসনদে যিনি আছেন তিনি মাত্র চৌকিদার। বাংলার মসনদে যিনি আছেন তিনি আমাদের পাহারাদার। তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের শক্তিপদ মন্ডল, জেলা সম্পাদক শফিউল ইসলাম মোল্লা, ব্লক নেতৃত্ব মজনু শেখ, বিষ্ণুপুর ২ সভাপতি লিপিকা সামন্ত, সহ-সভাপতি আব্দুল নঈম মিস্ত্রি, প্রধান শুভ্রা ঘোষ, ঘনশ্যাম নন্দী প্রমুখ


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ