জেলা 

উপযুক্ত পরিকাঠামো ও চিকিৎসার অভাবেই ২৪ ঘন্টায় ১০ টি শিশু মারা গেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে : এসডিপিআই 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে এক দিনেই ১০ টি শিশু মৃত্যুকে কেন্দ্র করে আবারও কাটগড়াই রাজ্য সরকার ও চিকিৎসা ব্যবস্থা। ইতিপূর্বেও অসংখ্যবার চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যুর অভিযোগ ওঠে আসলেও সাফাই দেওয়ার চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই রকম ঘটনার পিছনে চিকিৎসার গাফিলতি ও হাসপাতালের পরিকাঠামো দায়ী তা হাসপাতাল কর্তৃপক্ষকে স্বীকার করার দাবি জানালো এসডিপিআই-এর রাজ্য সহ সভাপতি মুহাম্মদ সাহাবুদ্দিন।

তিনি বলেন – হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার দুরাবস্থা আবারও চোখে আঙ্গুলে দিয়ে দেখিয়ে দিল বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। সেখানে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা-এই ২৪ ঘন্টায় ১০ শিশুর মৃত্যু ঘটেছে। চিকিৎসার ত্রুটি বা ঘাটতির কথা তেমনভাবে স্বীকার না করে কর্তৃপক্ষ সাফাই দেবার চেষ্টা করছেন এটা নিন্দনীয়। এই মনোভাব আমাদের চিকিৎসা ব্যাবস্থার উন্নতির জন্য প্রতিবন্ধক। কর্তৃপক্ষের স্বীকার করা ভাল- উপযুক্ত পরিকাঠামো ও চিকিৎসার অভাবেই এভাবে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ লিখিত ভাবেই স্বীকার করছেন- ২৪ ঘণ্টায় ৪-৫টি শিশু মৃত্যুর ঘটনা স্বাভাবিক।

Advertisement

এটা আমাদের চিকিৎসা ব্যবস্থারই শুধু নয় সরকারি ব্যবস্থারও ব্যর্থতা, কারণ শিশুর পুষ্টির জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণে সরকারী উদ্যোগ যে পর্যাপ্ত নয়- তাই এতে প্রমান হয়। এমন স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা থেকে রাজ্য তথা দেশ যেন দ্রুত মুক্তি পায় – এই দাবিই করছে এসডিপিআই রাজ্য কমিটি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ