জেলা 

ঐতিহ্য মন্ডিত বসিরহাট ঈসালে সওয়াব শেষ হলো বিশ্ব শান্তির দোয়ার মধ্যে দিয়ে

ইসরাফিল বৈদ্য, বসিরহাট : প্রতি বছরের ন্যায় এবারও লক্ষাধিক লোকের সমাগমে শেষ হলো বসিরহাট দরবার শরীফের বাৎসরিক ইসালে সওয়াব। ইসলাম ধর্ম প্রচারের পাশাপাশি দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার ও যুগ সংস্কারক হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রেখে গেছে বসিরহাট দরবার শরীফের পীর আল্লামা রুহুল আমিন সাহেব। ভারতে ইসলাম ধর্মের প্রধান তীর্থভূমি আজমীর শরীফ পরবর্তী ফুরফুরা দরবার শরীফের মতাদর্শে পরিচালিত বসিরহাট সহ বাংলার নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে সাহ-সুফিদের মাজার শরীফ। ভক্ত মুরিদদের আগমনে মুখরিত হয়ে ওঠে এই সমস্ত ধর্মীয় স্থান গুলো।প্রতি বছর বাংলা ১৩,১৪ ও ১৫ ফাল্গুন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা…

আরও পড়ুন
জেলা 

সন্দেশখালি কাণ্ডে ধৃত আয়েশা বিবিকে জামিন দিল বসিরহাট আদালত

বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালি কান্ডে গ্রেফতার আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে জামিন দিল বসিরহাট আদালত। আজ বুধবার বসিরহাট আদালতে আইএসএফের নেত্রী আয়েশা বিবিকে তোলা হলে তাকে জামিন দেয় আদালত। আইএসএফের পক্ষ থেকে গত রবিবার থেকেই দাবী করা হচ্ছিল আইএসএফ নেত্রী আয়েশা বিবি গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে সন্দেশখালিতে প্রবেশ করতে পারেনি। ফলে তিনি সন্দেশখালীর ঘটনার সঙ্গে সেভাবে জড়িত নয়। তবে যে প্রক্রিয়ায় সন্দেশখালিতে মানুষের আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা করছে তার বিরোধিতা করেছে আই এস এফ। প্রসঙ্গত বলা প্রয়োজন, শবেবরাতের রোজা রাখা অবস্থায় যেভাবে আয়েশা বিবিকে পুলিশ গ্রেফতার করেছে তাতে আর…

আরও পড়ুন
জেলা 

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড় হাই স্কুল, আতঙ্ক এলাকা জুড়ে

বাংলার জনরব ডেস্ক : উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড় হাই স্কুল। আজ মঙ্গলবার ছিল ইতিহাস পরীক্ষা ছেলেমেয়েরা ইতিহাস পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে আসার পরেই প্রবল শব্দে কেঁপে উঠল এই স্কুল বাড়ি আতঙ্কে পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকরা বিভিন্ন জায়গায় ছোটা ছুটি শুরু করে দেয়। ইতিমধ্যে দেখতে পাওয়া গেল ওই স্কুলের শৌচাগারের ভেতরে বোমা রয়েছে। বিস্ফোরণের বিস্ফোরণের খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পরীক্ষার্থীদের কয়েক জন জানাচ্ছেন, মঙ্গলবার পরীক্ষা শেষ হওয়ার কিছু ক্ষণ পরই একটি বোমা ফাটে ছাত্রদের শৌচাগারে। ঘটনাস্থলের দিকে দৌড়ে যান…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

নাসিদশিল্পী আবু রায়হান ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের জনপ্রিয় নাসিদ শিল্পী আবু রায়হানকে ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে সম্মাননা প্রদান করেন অ্যাকাডেমির চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান। ছাত্রদের অনুরোধে আবু রায়হান ফ্রন্টপেজ অ্যাকাডেমির গার্লস ও বয়েজ ক্যাম্পাসে সংগীত পরিবেশন করেন।একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে দেশে ফেরার সময়ে ফ্রন্টপেজ অ্যাকাডেমি পরিদর্শন করেন।

আরও পড়ুন
জেলা 

শেখ শাহজাহানের গ্রেফতারি প্রক্রিয়া শুরু করল পুলিশ! লুট ও ভাঙচুরের অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের!

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির স্পষ্ট নির্দেশের পর সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের গ্রেফতারি প্রক্রিয়া শুরু করল রাজ্য পুলিশ বলে মনে করা হচ্ছে। এতদিন যে শাহজাহান শেখকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বসিরহাট সহ সমগ্র উত্তর চব্বিশ পরগনায় রাজ কায়েম করে রেখেছিল জনমতের চাপে শেষ পর্যন্ত সেই শাহজাহানকে আর কয়েকদিনের মধ্যেই পুলিশ গ্রেফতার করতে চলেছে বলে জানা গেছে। ইতিমধ্যে শিবু হাজরা, উত্তম সরদার এবং অজিত মাইতির মতো শেখ শাহজাহানের বিরুদ্ধে আজ সোমবার সন্দেশখালি থানায় এফ আই আর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গৌর দাস…

আরও পড়ুন
জেলা 

তৃণমূলের উপ প্রধানকে গুলি করে খুন! তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক : উত্তর ২৪ পরগনার অশোকনগরের গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস কে রবিবার রাতে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। তিনি এই এলাকায় জনপ্রিয় নেতা হিসাবে পরিচিত ছিলেন এই খুনের নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।রবিবার রাতে তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিজন গুমা ১ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। বর্তমানে তিনি উপপ্রধান পদে ছিলেন। রবিবার রাতে তিনি দলের এক কর্মীর বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, সে সময় স্থানীয় এক জমি ব্যবসায়ী এবং আরও কয়েক জনের সঙ্গে তাঁর বচসা…

আরও পড়ুন
জেলা 

সন্দেশখালিরর সাধারণ মানুষের চাপে গ্রেফতার অজিত মাইতি! সংকট মোকাবিলায় তৃণমূল নেতৃত্বের ভুল সিদ্ধান্ত বুমেরাং হতে চলেছে রাজ্যজুড়ে!

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত সন্দেশখালীর তৃণমূল নেতা অজিত মাইতিকে গ্রেফতার করলো পুলিশ। গতকাল রবিবার এই তৃণমূল নেতাকে নিয়েই উত্তপ্ত হয়েছিল সন্দেশখালীর বেড়মজুর গ্রাম। গ্রামবাসীদের তাড়া খেয়ে শাসক দলের এই নেতা কে শেষ পর্যন্ত এক সিভিক ভলেন্টিয়ার এর বাড়িতে আশ্রয় নিতে হয়েছিল সেখান থেকে পুলিশ উদ্ধার করে তাকে থানায় নিয়ে যায়। আজ সোমবার সকালে অজিত মাইতিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করল পুলিশ। অজিতকে রবিবার আটক করে ক্ষুব্ধ গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করেছিল পুলিশ। তাঁকে রবিবার মিনাখাঁ থানাতেই রাখা হয়েছিল। সোমবার গ্রেফতারির পর অজিতকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মিনাখাঁ হাসপাতালে।…

আরও পড়ুন
জেলা 

মন্মথপুরে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রণব রথযাত্রা

বিশেষ প্রতিনিধি : ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৯ তম শুভ আবির্ভাব তিথি ও মাঘীপূর্ণিমা উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় সাড়ম্বরে পালিত হল প্রণব রথযাত্রা মহোৎসব । ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে এই বিশেষ রথযাত্রা এবছর নবম বর্ষে পদার্পণ করেছে। রথযাত্রা ছিল বেশ দৃষ্টিনন্দন। বর্ণাঢ্য শোভাযাত্রায় ৮টি দেব-দেবীর জীবন্ত প্রতিরূপ, ২১টি হরিনামের দল, ২১টি মহিলা ঢাকি, ৫০টি ব্রতচারী স্কুল ছাত্র ছাত্রী ও ৩১জন আদিবাসী মায়েদের নৃত্য, ব্যান্ড সহ অগণিত ভক্তদের ভীড় ছিল চোখে পড়ার মতো। এই প্রণব…

আরও পড়ুন
জেলা 

রাস্তায় তৃণমূল নেতা অজিত মাইতিকে ঘুরে বেড়াতে দেখে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি! আমি আগে বিজেপি করতাম ভয় দেখিয়ে তৃণমূলে আনা হয়েছে, আমি এখন এদের সঙ্গে পচা আলু হয়ে গেলাম দাবি অজিত মাইতির!

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল নেতা অজিত মাইতিকে দেখে রবিবার ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। জনতার মারের ভয়ে অজিত মাইতি দৌড়ে গিয়ে একটি বাড়িতে আশ্রয় নেন। সম্প্রতি শেখ সিরাজকে সরিয়ে তাঁর জায়গায় অজিত মাইতিকে অঞ্চল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও গ্রামবাসীরা অজিতের শাস্তি চান। কারণ তাঁদের অভিযোগ, অজিত মাইতি শাহজাহান ঘনিষ্ঠ। শাহজাহান, সিরাজের হয়ে মানুষের কাছ থেকে এই তৃণমূল নেতাই তাঁদের জমি, ভিটে জোর করে ছিনিয়ে নিয়েছেন। যদিও অজিত মাইতির দাবি, তিনি কোনও অন্যায় করেননি। এদিন রাস্তায় তৃণমূল নেতা অজিত মাইতিকে দেখে গ্রামবাসীরা তাকে ধরতে ছুটে যান। সেই সময় রাস্তার…

আরও পড়ুন
জেলা 

সন্দেশখালি যাওয়ার পথে দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ভোজের হাটে আটকে দিল রাজ্য পুলিশ

বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালির ঘটনা সরজমিনে তদন্ত করার জন্য দিল্লি থেকে এসেছে এক ফ্যাক্ট ফাইন্ডিং টিম। গতকাল রাতে ধর্মতলার এক পাঁচতারা হোটেলে এই টিমের সদস্যরা ছিলেন আজ রবিবার সকালে তাঁরা সন্দেশখালির দিকে রওনা দিলে ভোজেরহাটের কাছে এই টিমকে আটকে দেয় রাজ্য পুলিশ।রাস্তায় বসে বিক্ষোভ ওই প্রতিনিধি দলের সদস্যদের। টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদের। কেন সন্দেশখালি যেতে বাধা দেওয়া হচ্ছে, প্রশ্ন ওই প্রতিনিধি দলের। ওই ৬ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন বিচারপতি নারসিমা রেড্ডি, জাতীয় মানবাধিকার কমিশনের যুগ্ম রেজিস্ট্রার রাজপাল সিং, ওপি ব্যাস, জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের কনসালট্যান্ট ভাবনা…

আরও পড়ুন