জেলা 

সন্দেশখালির গণবিদ্রোহের নেপথ্যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের শোষিত মানুষেরা! আই এস এফ নেত্রী আয়েশা বিবির গ্রেফতারিতে এটাই প্রমাণিত?

বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালির গণবিদ্রোহ প্রকৃতপক্ষে মানুষের বিদ্রোহ বিশেষ কোনো সম্প্রদায়ের বিদ্রোহ নয় তার প্রমাণ মিলল শনিবার রাতে আইএসএফ নেত্রী আয়েশা বিবির গ্রেফতারিতে। এতদিন ধরে তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে এবং বিজেপির নেতারা যেভাবে সন্দেশখালিকে নিয়ে নতুন একটি বাইনারি তৈরি করার চেষ্টা করা হচ্ছিল তা কার্যত ব্যর্থ বলেই মনে হল। তৃণমূল বিজেপির এই নতুন বাইনারি নিজেরাই ভেঙে দিলেন কারণ আয়েশা বিবিকে গ্রেফতারের মধ্য দিয়ে শাসক দল প্রমাণ করলো সন্দেশখালির অশান্তির নেপথ্যে শুধু বিশেষ সম্প্রদায়ের মানুষ ছিল না হিন্দু-মুসলমান সহ আপামার বঞ্চিত অবহেলিত শোষিত মানুষদের বিদ্রোহ ছিল সন্দেশখালি। সুতরাং সন্দেশখালি…

আরও পড়ুন
জেলা 

সম্প্রীতি উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা মৃত দুই

বাংলার জনরব ডেস্ক : রবিবার সাত সকালে ডায়মন্ড হারবার রোডে অবস্থিত সম্প্রীতি উড়ালপুলে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। ওই দুই যুবকের পরিচয় জানা যায়নি ।দুর্ঘটনাগ্রস্ত বাইকটিতে দুজন যুবক ছিলেন। তাঁরা তারাতলা থেকে বজবজের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় ওই বাইক আরোহীদের মাথায় ছিল না হেলমেট। বেপরোয়া গতিতে তাঁরা বাইক যাচ্ছিলেন বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের। বাইক আরোহীরা সম্প্রীতি উড়ালপুলের গার্ডরেলে গিয়ে ধাক্কা মারেন। বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন দুজনে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। তাঁদের উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা করা যায়নি। চিকিৎসকরা…

আরও পড়ুন
জেলা 

“শেখ শাহজাহান কোনও অপরাধ করেছেন, এটা কেউ বলেননি” দাবি সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর

বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো ফের জোর দিয়ে বললেন শেখ শাহজাহানকে নিয়ে এলাকার কোন মানুষ কোন অভিযোগ করেনি। তিনি কয়েক দিন ধরে এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেকের সঙ্গে কথা বলে অভিযোগ নেওয়ার চেষ্টা করেছেন। শনিবার সন্দেশখালিতে দাঁড়িয়ে বিধায়কের দাবি, শেখ শাহজাহানকে নিয়ে কেউ কোনও অভিযোগের কথা বলেননি। কয়েক জনের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। কিন্তু সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। তার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। তিনি এ-ও জানান, ধৃত উত্তম সর্দার এবং শিবপ্রসাদ (শিবু) হাজরা লিজ়ে বেশ কিছু জমি নেন। সেই টাকা তৃণমূলের কর্মীরা চাঁদা তুলে মেটাচ্ছেন।…

আরও পড়ুন
জেলা 

হিজাব পড়ে পুলিশের চোখে ফাঁকি দিয়ে সন্দেশখালিতে ঘুরে বেড়ালেন মীনাক্ষী! সাধারণ মানুষের মন জয় করতে পারলেন কী বামেরা?

সেখ ইবাদুল ইসলাম : অশান্ত কবলিত সন্দেশখালীর আন্দোলন মনে হচ্ছে যখন বিজেপি হাইজ্যাক করে নিয়েছে ঠিক তখনই হিজাব পড়ে সাধারণ মানুষের কাছে গিয়ে মন জয় করে নিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। শনিবার সকালে অভিনব কায়দায় মীনাক্ষী সহ তার টিমের একাধিক নেতা-নেত্রী সন্দেশখালীর বিভিন্ন গ্রামে ঘুরতে থাকেন।  সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা মন দিয়ে শোনেন পুলিশ প্রশাসন কোনোভাবেই টের পাননি। এদের আগমন। শেষ মুহূর্তে যখন পুলিশ জানতে পেরেছে সন্দেশখালিতে মিনাক্ষি তখন পুরোপুরি তাদের সফর প্রায় শেষ। বিজেপির নেতারা যখন সন্দেশখালি যাওয়ার নাম করে মিডিয়াতে মুখ দেখাতে নাটক করছে ঠিক…

আরও পড়ুন
জেলা 

বিজেপিকে ভোট না দিলে বাতিল হবে আধার, গেরুয়া বিধায়কের মন্তব্য ঘিরে দেশ জুড়ে শোরগোল

বাংলার জনরব ডেস্ক : বিজেপি বিধায়ক অসীম সরকার সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সেখানে তিনি বলেছেন বিজেপিকে ভোট না দিলে বাতিল হবে আধার কার্ড। আর এই ভিডিও ছড়িয়ে পড়ার পরেই তৃণমূল কংগ্রেস নিশানা করেছে বিজেপিকে। তৃণমূলের দাবি সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে আধার কার্ড বাতিলের যে সংবাদ পাওয়া গেছে তার পেছনে তাহলে বিজেপি রয়েছে! তৃণমূলের পোস্ট করা ভিডিওতে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে বলতে শোনা গিয়েছে, “বিজেপি ছাড়া ভুলেও অন্য় কাউকে দেবেন না। দয়া পরবশত আপনাদের আধার কার্ড ফিরিয়ে দেওয়া হয়েছে। বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্ব, মন্ত্রী শান্তনু ঠাকুর দিল্লিতে…

আরও পড়ুন
জেলা 

মিথ্যা অভিযোগে থানায় তুলে এনে গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় খানাকুল থানার পুলিশ কর্মী, কড়া ব্যবস্থা না নিলে উত্তপ্ত হতে পারে এলাকা

বাংলার জনরব ডেস্ক : হারিয়ে যাওয়া সোনার ব্রেসলেট লুকিয়ে রেখেছে এই সন্দেহে খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েতের অধীন মালঞ্চ গ্রামের এক গৃহবধূকে ফাঁড়িতে তুলে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। অবশ্য এই অভিযোগ সামনে আসার পরেই ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে। ওই গৃহবধুর উপর এতটাই অত্যাচার করা হয়েছে যে তিনি গুরুতর অসুস্থ হয়ে আরামবাগের এক নার্সিংহোমে ভর্তি রয়েছে বলে সূত্রের খবর। অভিযুক্ত পুলিশকর্মীর নাম তুষার মন্ডল তিনি খানাকুল থানার অধীনস্থ চিংড়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ তে অবস্থিত পুলিশ ফাঁড়ির দায়িত্বে ছিলেন। একজন…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ে ভাষা দিবস

নিজস্ব সংবাদদাতা: নদিয়ার অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ে ২১ ফেব্রুয়ারি, ২০২৪ (বুধবার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত হলো। চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ের স্মার্ট ক্লাস রুমে দুপুর ১২টা থেকে ভাষা দিবসের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেছিল কলেজের সাংস্কৃতিক বিভাগ। মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা সক্রিয়ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মধ্যে থেকেও একাধিক জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনের সূচনায় কলেজের পক্ষ থেকে তৈরি ভাষাশহীদ স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন…

আরও পড়ুন
জেলা 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও প্রয়াত কবি সন্ধ্যাদিকে স্মরণ

বিশেষ প্রতিনিধি: গতকাল (21. 2 .2024 ) ধনিয়াখালী সুরভি পাঠাগারে ধনিয়াখালি মেলামেশা সাহিত্য বাসরের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও প্রয়াত কবি সন্ধ্যা রংয়ের স্মৃতি তর্পণ করা হয়। গতকাল ছিল একুশে ফেব্রুয়ারি। ১৯ ৫২ সালের এই দিনেই মাতৃভাষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে অসংখ্য তরতাজা যুবক প্রাণ দিয়েছিলেন । ভাষার জন্য আত্ম বলিদান দেওয়া এই বীর শহীদদের আজও সমগ্র বিশ্ব স্মরণ করে। মেলামেশা সাহিত্য বাসরের পক্ষ থেকেও এই দিনটাকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। প্রথমে সমবেত কবি সাহিত্যিক ও সংস্কৃতিমনস্ক ব্যক্তিবর্গ শহীদ বেদীতে মালা ও পুষ্প প্রদান করে শহীদদের…

আরও পড়ুন
কলকাতা জেলা 

শুক্রবার সকাল থেকেই শাজাহান শেখ ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে ইডি হানা!

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার সকাল থেকেই সন্দেশখালীর নিখোঁজ তৃণমূল নেতা শাজাহান শেখ ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা।হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, আমদানি-রফতানি সংক্রান্ত ব্যবসায় ‘অনিয়ম’ নিয়ে তারা নতুন একটি ইসিআইআর বা অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতেই শুরু হয় তদন্ত। আমদানি-রফতানির ব্যবসায় জমি-ভেড়ির টাকা বিনিয়োগ করা হয়েছিল কি না, সীমান্তের ও পারেও মাছ বা অন্যান্য সামগ্রী রফতানি করা হত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুক্রবার সকাল ৭টা নাগাদ ইডির আধিকারিকেরা হাওড়ার হালদারপাড়া এবং কলকাতার বিজয়গড়ের একটি ঠিকানায় তল্লাশি…

আরও পড়ুন
জেলা 

রাজীব কুমারের সফরের পরেও শান্তি ফিরল না, আবার নতুন করে অশান্ত হল সন্দেশখালি!

বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালি ফের অশান্ত হয়ে উঠলো। গতকাল বুধবার সন্দেশখালিতে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করার পর রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছিলেন সন্দেশখালিতে শান্তি ফিরবে এবং সন্দেশখালীর মানুষ সুবিচার পাবে। একইসঙ্গে তিনি এটাও বলেছিলেন যারা অপরাধী তারা শাস্তি পাবে। কিন্তু রাজীব কুমারের সফরের ১২ ঘন্টা কাটতে না কাটতেই আবার অশান্ত হয়ে উঠলো সন্দেশখালি। বৃহস্পতিবার সকালেই এরা গ্রামবাসীরা দখল করে নেয় শাহজাহান বাহিনীর ‘দখল’ করা মাঠের পুনর্দখল নিয়েছিলেন মানুষ। বেলা গড়াতেই শাহজাহানের ভাইয়ের মাছের ভেড়ির আলাঘরে জ্বলল আগুন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, আগুন ধরিয়ে দিয়েছে…

আরও পড়ুন