জেলা 

ফুরফুরা শরীফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আজ ২১ ফেব্রুয়ারি ২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুরফুরা শরীফের মোল্লাপাড়ায় আল আমিন শিক্ষা কেন্দ্রে ফুরফুরা শরীফ বালিকা মাদ্রাসা ও শামসুল উলামা গোলাম সালমানী একাডেমীর সহযোগিতায় এক অনুষ্ঠানে ভাষা শহীদ স্মরণ, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, খাদ্য সামগ্রী,বস্ত্র সামগ্রী, শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করে ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন,আল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন -এর সভাপতি হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী “একুশে ভাষা আওয়ার্ড -২০২৪ “স্মারক তুলে দেন,আবু আফজাল জিন্না ও মোল্লা আবিদুর রহমান…

আরও পড়ুন
জেলা 

শালবনীতে কচিকাঁচাদের নিয়ে উন্মাদনা সহকারে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 

২১ শে ফেব্রুয়ারি, শালবনী – নিজের ভাষায় কথা বলার ও শিক্ষার অধিকার রক্ষায় যে আন্দোলন ছাত্র ছাত্রীদের রক্তে রাঙা। শিক্ষাঙ্গনের কচিকাঁচাদের প্রতিস্পর্ধার সেই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শালবনীর বিভিন্ন সংস্থা ও বিদ্যালয়ের তরফে। রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় ভাষাশহীদদের স্মরণে। তবে মূল কর্মসূচি হয় পশ্চিমবঙ্গের বর্তমান সময়ের আলোচিত কবি ও প্রাবন্ধিক নির্মাল্য মুখোপাধ্যায়ের সঞ্চালনায় বৈঁউচ্যা প্রাথমিক বিদ্যালয়ে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী সন্দীপ সিংহ, তন্ময় সিংহ,সুব্রত সানি, রামসরোজ মুখার্জী, নির্মল মান্ডি সহ অন্যান্যরা। ছাত্র ছাত্রীরা নাচে, গানে কবিতায় ও বক্তব্যের মাধ্যমে এই দিনটির…

আরও পড়ুন
জেলা 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহিষাদল রাজ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে আজ থেকে ২৩ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আন্তর্জাতিক কর্মশালা

বিশেষ প্রতিনিধি : বিশ্বের চারটি মহাদেশের নটি দেশের ২৫ জন বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী , দেড় শতাধিক ছাত্র গবেষক আসছেন। বলতে আসছেন আগামী পৃথিবীর জ্বালানি সমস্যা এবং তার সমাধান বিষয়ে। মাটির তলায় তেল প্রায় নিঃশেষিত । এখন আমাদের করণীয় কি? আমাদের বিজ্ঞান কিভাবে পথ দেখাতে পারে ? সাসটেনেবল- ননকনভেনশনাল এনার্জি, গ্রীন এনার্জি , বায়ো সাসটেনেবিলিটি, দীর্ঘস্থায়ী ও টেকসই উন্নয়ন এ সমস্ত বিষয় আলোচিত হবে। অনুষ্ঠানের আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শুভময় দাস বলেন “ভবিষ্যতের রাস্তা বের করতেই হবে। শুধু সচেতনতা দিয়ে কিছুই হবে না। বিকল্প পথ উদ্ভাবন এবং সেটা যদি টেকসই…

আরও পড়ুন
জেলা প্রচ্ছদ 

‘খলিস্তানি’ মন্তব্যকে ঘিরে সমালোচনার মুখে দেশজুড়ে অস্বস্তিতে বিজেপি! ড্যামেজ কন্ট্রোলে নামলেন শুভেন্দু! কী বললেন বিরোধী দলনেতা?

বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালিতে যাওয়ার পথে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীকে এক শিখ সম্প্রদায়ের আইপিএস অফিসার বাধা দিলে ওই আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই বেকায়দায় পড়ে যায় বিজেপি নেতৃত্ব। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক আইপিএস অফিসার কে খালিস্তানি বলে কটাক্ষ করায় তীব্র সমালোচনা করেছেন। বিজেপির এই মানসিকতাকে বিভাজনের রাজনীতি বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অগ্নিমিত্রা পলের এই বক্তব্যকে ঘিরে সমগ্র দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, ড্যামেজ কন্ট্রোলে নামলেন বিরোধী দলনেতা…

আরও পড়ুন
জেলা 

বারাসাত রবীন্দ্র ভবনে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা -২০২৪

শান্তি কামনায় হাজীদের কাছে দোয়া চাইলেন হজ্ব সেবক পীরজাদা ফারহাদ ইসরাফিল বৈদ্য, বারাসাত : ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ অন্যতম ফরজ ইবাদত। পরম করুণাময় আল্লাহ তাওয়ালা স্বচ্ছল মুসলিম ব্যক্তিদের উপর হজ ফরজ করেছেন। তাই যার উপর হজ ফরজ হয়েছে সেই সমস্ত মুসলিম পবিত্র হজ আদায় করেন। পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি সারা বছর ধরে হজের যাবতীয় কাজকর্ম পরিচালনা করে থাকে। প্রতি বছর সুষ্ঠভাবে যাতে ইচ্ছুক হজযাত্রীরা হজ পালন করতে পারে তার ব্যবস্থা করে থাকে। মঙ্গলবার , পঃবঃ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিনস্ত সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের…

আরও পড়ুন
জেলা 

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বারাসতে,পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন দফতরের পরিষেবা প্রদান

বিশেষ প্রতিবেদন, বারাসাত : ক্ষমতার বিকেন্দ্রীকরণ যত বেশি সম্ভব, কাজের অগ্ৰগতি ততই নিম্ন স্তর পর্যন্ত পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণকামী মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় গ্ৰামীন এলাকায় সঠিক উন্নয়ন তখনই সম্ভব যখন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের তৎপরতা থাকবে তুঙ্গে।সমাজের সর্বস্তরের উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন দফতরের কাজকে ত্বরান্বিত করতে ত্রিস্তর পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা দায়িত্বের সঙ্গে কাজ করে চলেছে। সোমবার উঃ ২৪ পরগনা জেলার বারাসাত রবীন্দ্র ভবনে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পঃবঃ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের ব্যবস্থাপনায় এবং উঃ ২৪ পরগনা জেলা প্রশাসনের সহযোগিতায়…

আরও পড়ুন
কলকাতা জেলা 

এক আইপিএস অফিসারকে খালিস্তানি বলে সম্মোধন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের, তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ মমতার

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের এক পুলিশ কর্তাকে খালিস্তানি বলে আক্রমণ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আর এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর তীব্র ভাষায় সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আজ মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পুলিশ বাধা দিলে তাঁর সঙ্গে থাকা আরেক বিধায়ক অগ্নিমিত্রা বল এক শিখ আইপিএস অফিসারকে খালিস্তানি বলে সম্বোধন করেন বলে অভিযোগ। মঙ্গলবার এ নিয়ে কঠোর সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটির একটি ভিডিয়ো পোস্ট করে এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, ‘‘বিজেপি তা হলে মনে করে, যারা পাগড়ি…

আরও পড়ুন
জেলা 

তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ইডি হানা!

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ইডি হানা, যা এককথায় নজিরবিহীন ঘটনা বলে, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে লেখা থাকবে। সোমবার বোলপুরের নিচুপট্টির তৃণমূল কার্যালয়ে যান ইডি আধিকারিকরা। কথা বলেন ট্রাস্টের সদস্যদের সঙ্গে। এই কার্যালয়েই বসতেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। এদিন বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকদের সঙ্গেও কথা বলেন ইডি অফিসাররা। দীর্ঘদিন ধরে ইডির নজরে বোলপুরের নিচুপট্টি তৃণমূলের কার্যালয়। সোমবার দুপুরে ইডি আধিকারিকরা যান বোলপুরে। প্রথমে তিন প্রতিনিধি বোলপুর মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দফতরে পৌঁছন। সেখানে গিয়ে কথা বলেন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের সঙ্গে। বোলপুরের নিচুপট্টি এলাকার তৃণমূলের…

আরও পড়ুন
জেলা 

মৃত্যুর পর দুজন দৃষ্টিহীনের দৃষ্টি ফেরালেন নন্দবাবু

বিশেষ প্রতিনিধি : মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তাঁর ইচ্ছা ছিল-পুড়িয়ে নষ্ট নয়- চক্ষুদানের মধ্য দিয়ে অন্য দুজনের দৃষ্টি ফিরিয়ে সামাজিক দায়বদ্ধতা ফিরিয়ে দেওয়া। সেই মত মৃত্যুর সঙ্গে সঙ্গে নন্দবাবুর কনিষ্ঠ কন্যা- মধুমিতা দাস চক্ষুব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে চক্ষু দান করলেন। পেশায় মিষ্টান্ন ব্যবসায়ী নন্দকিশোর দাস জীবন সংগ্রামের একজন নির্ভীক যোদ্ধা। ব্যবসার সঙ্গে সঙ্গে সমাজসেবী মানসিকতার জন্য নন্দবাবুর খ্যাতি ছিল। তাঁর কথায়-ঈশ্বরের দেওয়া উপহার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মৃত্যুর পর নষ্ট না করে সমাজকে ফিরিয়ে দেওয়া আমাদের কর্তব্য। বারাসাত ভাইরাপল্লী নিবাসী নন্দকিশোর দাস, বয়স ৬২ বছর ফুসফুস জনিত রোগে আঙ্ক্রান্ত হয়ে…

আরও পড়ুন
জেলা 

দীঘি ভরাটকে কেন্দ্র করে হাওড়ার জুজারসাতে ব্যাপক উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ

বাংলার জনরব ডেস্ক : দীঘি ভরাটকে কেন্দ্র করে হাওড়ার পাঁচলার জুজারসা দিঘিরপাড় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচলা থানা থেকে পুলিশ যায়। পুলিসের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এলাকার বাসিন্দারা। অভিযোগ উঠেছে বহিরাগতরা এলাকায় ঢুকে মহিলাদের মারধর করেছে।এদিকে ঘটনার পর এলাকাবাসীরা পথ অবরোধ করে বেশ কয়েক ঘন্টা। এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব বিরোধীদের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। তৃণমূলের অভিযোগ, বিরোধীরা এলাকাকে অশান্ত করার জন্য গ্রামবাসীদের প্ররোচিত করছে। দিঘিরপাড় এলাকায় একটি বেসরকারি সংস্থা শিল্প কারখানা নির্মাণের জন্য জমি ভরাট করছিল। সেখানে একটি দিঘিও ছিল এবং সেটাও ভরাটের কাজ চলছিল। তৃণমূলের প্রত্যক্ষ…

আরও পড়ুন